রাতের পাবনা শহর

M

রাতের বেলা পাবনা শহর টা দেখতে অনেকটা ভয়ানক। কেননা এখানে অন্ধকার আর অন্ধকারের মাঝখান দিয়ে কিছুক্ষণ পর পর মনে হয় যে আলো ছুটে যাচ্ছে। আসলে গোছালো নয় এটা হচ্ছে গাড়ি। একের পর এক গাড়ি যায় মনে হয় যে সাইট থেকে অন্য সাইটে পার হতে পারা যাবে না। মনে হয় যেন পার হতে গেলে কখন একটা গাড়ী এসে মেরে দেয় হয়ে যায় অ্যাক্সিডেন্ট। ভেবে হতে হয় রাস্তা পার। এই দেখা যায় চারিদিকে অন্ধকার এরইমধ্যে আলো চারপাশে গাড়ি আর গাড়ি। গাড়িতে ভরপুর ভয় লাগে রাস্তা পার হতে ভয় লাগে রাস্তা দিয়ে হেঁটে যেতে। তবুও দৃশ্যটা দেখতে খুব একটা খারাপ না ভালই লাগে। শীতের দিনে ঠান্ডা মৌসুমে মনে হয় চারিদিকে নিস্তব্ধ।

 

 

আবার কিছুক্ষণ পরে দেখি গাড়ি-ঘোড়ায় ভরপুর চারিদিকে শুধু শব্দ দূষণ আওয়াজ আর আওয়াজ। রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করতে হয় কখন গাড়ি আসা বন্ধ করবে। তারপর রাস্তা পার হয়ে যাব। শহরের বাজারগুলো আলোয় ভরপুর। আর তার সাথে হাজারো চিৎকার-চেঁচামেচি। যেখানে যায় সেখানে কথা আর চিৎকার চেচামেচি। এতভা এর পরেও রাতে শহরে ঘুরতে ভালো লাগে। তাই মাঝে মাঝে শহরে ঘুরতে যায় রাতে। শহরের এই আওয়াজ পূর্ণ শব্দ দূষণ তাও ভালো লাগে। ঘরে বসে থাকার চেয়ে শহরে ঘোড়াটা মনে হয় অনেক ভালো। শহরে যে দোকান গুলো আছে প্রত্যেকটা দোকানেই প্রায় সিকিউরিটি গার্ড থাকে

 

 

আবার যেখান দিয়ে গাড়ি ঘোড়া চলেনা শেখান দিয়ে হাঁটতে ভয় লাগে। কারণ সবসময় ভয় থাকতে হয় তখন হয়ত রাস্তার টুকাইরা ছিন্তাই করতে আসে। সেভাবে রাস্তা দিয়ে একা একা হাঁটা ও কঠিন তাই বন্ধুদের সাথে যেতে ভালোবাসি। এতে কোনো ভয় থাকে না আর বিপদে পড়ার আশঙ্কা থাকে না। তবে যাই হোক রাতের শহরে পরিবেশটা অনেক মনোরম ও শান্তিপূর্ণ থাকে। এটাই আমার শেষ কথা।

 

আমার পুরো লেখাটা পড়ার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। সবার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ তা'আলা যেন সবাইকে সুস্থ রাখুক। এবং হালাল রুজি উপার্জন এর তৌফিক দান করেন। আমিন।

Comments