কলেজ থেকে প্রথম বাড়ি ফেরা

M

প্রথমে আমার বাড়ি আসার খুব ইচ্ছা ছিল কিন্তু কিছুদিন যাওয়ার পর যখন আমাদের কলেজে পরীক্ষা শুরু হয় তখন কলেজে অনেক টাকা লাগে যেই টাকা আমার বাবার দেওয়ার সামর্থের বাইরে। তখন আমি চিন্তা করি আমি এখন বাড়িতে যাব না যেহেতু হাতে টাকা নাই আর বাবারও চাকরি নাই। তাই আমি আর বাবা মার উপর জোর দেয় না কারণ হয়তো আমি যদি জোর করতাম তাহলে যত কষ্টই হোক না কেন আমার বাবা-মা আমাকে টাকা দিতোই। তাই আমি আর জোর করি নাই। কিন্তু পরীক্ষা শুরু হওয়ার পর কয়েকটা পরীক্ষা শেষ হওয়ার পর জানতে পারলাম আমি যেখানে থাকি সেখানে পরীক্ষার পর কোন ছাত্র থাকবে না। 

 

তারা সবাই যার যার নিজ বাড়িতে চলে যাবে তখন আমি ভাবলাম একা একা একটা ম্যাচে আমি থাকতে পারবো না তাই বাধ্য হয়েই আমার আম্মুকে বললাম আমি বাড়ি আসবো কারণ এখানে কেউ থাকবে না আর আমি একা এত বড় ম্যাচে থাকতে পারবো না। আমার কাছে কিছু টাকা ছিল যে টাকা দিয়ে আমি বাড়ি আসার সিদ্ধান্ত নেই। আমি বাড়ি আসার কৌতূহলে পরীক্ষা শেষ হওয়ার পর এক মুহুর্ত দেরি করি নাই। পরীক্ষা দিয়ে মেসে গিয়ে শুধু ব্যাগটা নিয়ে অমনি চলে এসেছি। এটা আমার প্রথমবার একা একা বাড়িতে আসা এবং এত দূরে থেকে তাই প্রথমে একটু ভয় লাগলো কিন্তু পরে সাহস করে গাড়িতে উঠে পড়লাম। কিছুদূর আসার পর গাড়ির টায়ার নষ্ট হয়ে গেল সেখানে কিছুক্ষণ আমাদের অপেক্ষা করতে হলো গাড়ি সারতে। তারপর গাড়ির সারা হলো সারা হওয়ার পর আমরা আবার রওনা হলাম এভাবে 3 ঘন্টা 4 ঘন্টা পর আমার জেলা এসে পৌছালাম। তারপর সেখান থেকে বাড়ি আসলাম। বাড়ি এসে খুব ভালো লাগলো সবার সাথে দেখা হল সব বন্ধুরা আগের মত হইচই খেলাধুলা করলাম। সেখানে এসে আমি 2/3 দিন থাকতে চাইলাম। মানে প্রথম থেকেই নিয়ত ছিল যে বাড়ি গিয়ে দুই তিন দিন থাকবো । বাড়ি এসে অনেক ঘুরলাম আমাদের সেই নদীর তীরে সবার সাথে একসাথে বসে আড্ডা দেওয়া বাড়িতে এসে তেমন পড়াশোনা হয় না কারণ সবার সাথে বসে আড্ডা দেওয়া অনেক মজা লাগে। তাই সেখানে দিনগুলো ভালোই কাটছে ছিল। এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। সবাইকে ধন্যবাদ।

Comments