আমাদের গ্রামের গ্রাম প্রধান নির্বাচন সময় নির্বাচনটা সঠিকভাবে হয়নি। নির্বাচন এর ভিতরে হয়েছে অনেক গন্ডগোল, অনেক ঝামেলা যাকে বলা হয় সুষ্ঠুভাবে নির্বাচন টা হয়নি। নির্বাচনটা হয়েছে ঝগড়া বিপদের মাঝখানে। দুইটা গ্রাম মিলে একটা লোককে নির্বাচিত করা হয়েছে। তারমধ্যে দুইটা গ্রামের তিনজন নির্বাচনে যোগদান করেছেন। সেই তিনজনের মধ্যে যেকোনো একজনকে গ্রাম প্রধান হিসেবে নির্বাচন করা হবে। এখানে এক গ্রামের ছিল দুজন সদস্য আর অন্য গ্রামের ছিল একজন সদস্য। সেই গ্রামের সদস্যদের মধ্যে মানে যেখানে দুজন সদস্য ছিল তাদের মধ্যে ছিল ঝগড়া। তারা দুজনে চাইত তার বিপরীত জন কেন উঠতে না পারে । তাই তাদের মধ্যে অনেকবার মারপিট হয়েছে। এতে অনেকের ক্ষতি হয়েছে। তার নিয়ম মেনে নির্বাচন করেনি। তাদের মধ্যে ছিল ঝাল ভোট বেশি। মানে একজন ছিল আমার পাশের লোক আর অন্যজন ছিল অনেক দূরের লোক। দুরের লোকটি ওঠার জন্য অনেক জালভোট করেছে। মানে একজনকে দিয়ে অনেকগুলো ভোট দেওয়া হয়েছে। কিন্তু দুঃখের বিষয় তাদের মধ্যে কেউ উঠতে পারেনি। অন্য একজন উঠেছে যে কিনা অন্য গ্রামের ছিল। এ থেকে বোঝা যায় যে কলহের মধ্যে কখনো কোন জিনিস সুষ্ঠুভাবে হয়না। কোন কাজ সুষ্ঠুভাবে করতে হলে সবাই মিলেমিশে করতে হয়। কিন্তু এই ভোটে লোকজনের মধ্যে ছিল হিংসা। তারা অনেকে ছিল মিথ্যাবাদী। তারা কথা দিয়ে কথা রাখেনি। তারা বলেছিল একজন কে উঠাবে কিন্তু তারা নিজের কথা না রেখে অন্য জনকে নির্বাচন করেছে যার কারণে তাদের মধ্যে কেউ নির্বাচিত হয়নি হয়েছে অন্য গ্রামের অন্য একটি লোক। এটা কি মনে হয় তাদের লাভ হয়েছে না তাদের কোনো লাভ হয়নি বরং তারা নিজেদের প্রার্থীর কাছ থেকেও সাহায্য কামনা করতে পারবে না। আচ্ছা তাদের কথা দিয়ে কথা না রাখার কারণে তারা দুদিকেই ভেঙে পড়ল। কারো থেকে তারা সাহায্য পাওয়া অর্থাৎ নিতে পারবে না।
আমার পোস্টটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আশা করি সবাই ভাল আছেন। আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ তাআলা ভাল রাখুক ।আমিন।

