আমাদের জীবনে বিজ্ঞানের ভূমিকা

M

এই যুগে বিজ্ঞান খুব বড় প্রভাব ফেলেছে। এই পৃথিবীতে সব জায়গায় বিজ্ঞানের আবিষ্কার রয়েছে যেকোনো কাজ করো সবকিছুতেই বিজ্ঞান গুরুত্বপূর্ণ ভাবে ভূমিকা পালন করে। আমাদের বাংলাদেশেও একই। আমাদের বাংলাদেশও বিজ্ঞানের দিক দিয়ে এগিয়ে যাচ্ছে। যেমন গাড়ি একটি বিজ্ঞান এর আবিষ্কার। গাড়ি তৈরিতে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ব্যবহার হয় এই সব যন্ত্রপাতি বিজ্ঞান আবিষ্কার করেছে। শুধু আবিষ্কারই নয় এই ধারণা টাও বিজ্ঞানীরা করেছে । বিভিন্ন যানবাহন আছে যেগুলোতে মানুষ যাতায়াত করে সেগুলো বিজ্ঞানের আবিষ্কার। তারপর রয়েছে কথা বলা এমনকি অনলাইনে সকল কাজ করাতেও বিজ্ঞানের ভূমিকা অপরিসীম। গ্রামের তুলনায় শহরাঞ্চলে বিজ্ঞানের ব্যবহার অতিরিক্ত। যোগাযোগের মাধ্যম হিসেবে মোবাইল ফোন সহ টেলিফোন স্মার্টফোন সবকিছুই বিজ্ঞানের অন্তর্ভুক্ত। আমরা ফোনের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় খোঁজ খবর নিতে পারি শুধু তাই নয় এখান থেকে হাজার হাজার মাইল দূরে থাকা লোকের সাথে আমরা কথা বলতে পারি। তারপর টেলিভিশন ;এই টেলিভিশন দিয়ে আমরা সারাদেশে সারা পৃথিবীতে কি হচ্ছে আমরা সব খবর জানতে পারি ।

 

কোন দেশের পরিস্থিতি কি রকম কোন দেশে অনাচার অত্যাচার হচ্ছে এইসব খবর টেলিভিশনের মাধ্যমে আমরা পাই। এই সবকিছুই বিজ্ঞানের আবিষ্কারের কারণে হয়েছে। তারপর যাতায়াত মাধ্যম;

আমরা আগে এক জায়গা থেকে জায়গায় যাওয়ার জন্য গরুর গাড়ি ,ঠেলাগাড়ি এইসব বাহন ব্যবহার করতাম ।এর কারণে দূরে কোন জায়গায় যেতে হলে অনেক সময় লেগে যেত। আর এখন এক দেশ থেকে অন্য দেশে যেতে ও এত সময় লাগে না ।আবিষ্কার হয়েছে প্লেন , উড়োজাহাজ, রকেট এই সব যানবাহন দিয়ে এক দেশ থেকে অন্য দেশ, এক গ্রহ থেকে অন্য গ্রহে পর্যন্ত যাওয়া যায়। এইসব কিছুই হয়েছে বিজ্ঞানের ধারণা ও প্রকল্পের ভিতর থেকে। বিজ্ঞানের কারণে মানুষের অনেক কাজ সহজ হয়ে গেছে ,অনেক উপকার হয়েছে। উপকারের পাশাপাশি বিজ্ঞানের জন্য মানুষের অনেক ক্ষতি হয়েছে । কারণ বিজ্ঞানের আবিষ্কারের জন্য যেসব উপাদান পরিবেশের জন্য ক্ষতিকর সেসব উপাদান থেকে মানুষ বাঁচতে পারে না। যেমন বায়ু দূষণের ধোয়া, কলকারখানার বর্জ্য পদার্থ পরিবেশের জন্য ক্ষতিকর। এইসব বিজ্ঞানের আবিষ্কারের জন্যই হয়েছে। মানুষ এখন কোন জায়গায় যেতে গেলে হেটে যায় না, তারা যানবাহনে করে যায়। যার ফলে মানুষের শারীরিক ব্যায়াম কমে গেছে এতে মানুষের শরীরেই ক্ষতি। তাই আমরা বিজ্ঞানের ব্যবহার করব কিন্তু খুব বেশি না। বেশি ব্যবহার করলে আমাদেরই ক্ষতি। তবুও বিজ্ঞান আমাদেরকে উন্নতির শিখরে পৌঁছে দিচ্ছে। আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সবাইকে ধন্যবাদ।

Comments

sereybd

অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি  থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।

Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.com/invite/kdatp2dX)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)