স্বপ্ন আমার সৈনিক হবো

M

সবার জীবনে কিছু না কিছু লক্ষ্য থাকে। কারো লক্ষ অফিসার হওয়া ,কারো স্বপ্ন ইঞ্জিনিয়ার হওয়া ,আবার কারো স্বপ্ন উকিল হওয়া ,কারো স্বপ্ন শিক্ষক হওয়া, আবার কারো স্বপ্ন দেশের সেবা করা। লক্ষ ছাড়া মানুষ কখনই সাফল্য লাভ করতে পারে না। সবার স্বপ্ন একই হতে পারে না। কিছু ব্যাতিক্রম আছে যাদের স্বপ্ন একই হয় লক্ষ একই হয়। জীবনে সেই ব্যক্তিসফল কাম যে তার লক্ষ্যকে মজবুত করে। যতই বাধা বিপদ আসুক না কেন সে তার লক্ষ্য থেকে সরে যায় না অথবা পিছিয়ে আসে না। লক্ষ জিনিসটা এরকম যে যতই সে হেরে যাক না কেন তা থেকে পিছিয়ে আসবেনা। সেই কাজটার পুরো সম্পূর্ণ করেই ছাড়বে। কার জীবনের লক্ষ্য কি আমি তা জানিনা আর জানতেও চাইনা। আমার জীবনের লক্ষ্য আমি একজন সফল সৈনিক হব। বাকিটা মহান আল্লাহ তায়ালার হাতে। সৈনিক হওয়াটা আমার ছোটবেলা থেকেই শখ ও বলতে পারেন। আমাদের দেশে সৈনিক এর অভাব নেই । কিন্তু সবাই সঠিকভাবে নিজের দায়িত্ব পালন করে না। আমার স্বপ্ন একদিন আমি সৈনিক হবো এবং এই দেশের মানুষের জন্য এই দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করবো। আমি ছোট থেকেই যে কোনো কঠিন কাজ করতে ভালোবাসি তাই আমি এই সৈনিকতা বেছে নিয়েছি। নিজের কর্ম জীবন হিসেবে।

 

সেনাবাহিনীদের আমার খুবই ভালো লাগে। তারা কিভাবে নিজের দেশের জন্য যুদ্ধ করে নিজের দেশকে শত্রুর হাত থেকে রক্ষা করে এসব ছোট থেকে মা-বাবার কাছে শুনি। শুনতে শুনতে একসময় আমার মনে দৃঢ়ভাবে আটকে যায় যে আমি সৈনিক হবো। তখন থেকে আমি সৈনিক হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে শুরু করি। আমার উচ্চতা দেখে সবাই বলতো যে ছেলেটা সৈনিক পদে দাঁড়ালে নিশ্চয় টিকে যাবে। সে কথাগুলো শুনে আমার আরো বিশ্বাস হয় যে আমি একদিন সৈনিক হতে পারবোই। 

 

জীবনে সফল হতে গেলে চেষ্টা ছেড়ে দেওয়া যাবে না। সব সময় সেটা পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। আবার এদিকে ভাবতে হবে যে আমার চেষ্টার জন্য কারো যেন ক্ষতি না হয়। তাই আমি এসএসসি পরীক্ষার পর সেনাবাহিনীতে আবেদন করি। কিন্তু এখনো মাঠ হয় নাই । এখন আমি চেষ্টা করি যে আমি সৈনিক হবো। যেকোনো লক্ষ্য পূরণ করার জন্য জরুরী হচ্ছে আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস থাকলে যেকোনো কঠিন কাজই সম্ভব করা যায়। আমার আত্মবিশ্বাস আছে যে আমি একদিন সৈনিক হবো। অবশেষে স্বপ্ন আমার সৈনিক হবো ‌। আমি আমার কথা শেষ করছি । আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 

Comments