বিশাল পৃথিবীর বিশাল আকাশ

M

বিসমিল্লাহির রহমানির রহিম

 

 

হ্যালো ফটোগ্রাফি প্রেমিগন, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন, আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।

 

প্রিয় বন্ধুগন আজকে আপনাদের সাথে নতুন আরও একটা ফটোগ্রাফি শেয়ার করব, আজকের ফটোগ্রাফিতে আমি আপনাদের দেখাবো আকাশের ছবি।

 

 

এই সুন্দর সুনীল আকাশ দেখে মন ভরে যায়, মাঝে মাঝে আকাশটা মেঘ দ্বারা বিভিন্ন ভাবে সাজানো থাকে, যেন মেঘগুলো আকাশের সাথে খেলা করছে। তখন নীল আকাশের বুকে কালো মেঘ দেখা দেয়, কখনও কখনও সেই মেঘ থেকে বৃষ্টি হয়।বৃষ্টির পানিতে অনেক মজা করে সবাই এক সাথে গোসল করতাম,অনেক ভালো লাগতো। কিন্তু যখন আকাশে মেঘ কম থাকে তখন আকাশটা দেখতে আরও সুন্দর লাগে।

কোনো মানুষ যখন কষ্টে থাকে তখন ঐ আকাশের দিকে তাকিয়ে লম্বা একটা নিশ্বাস নিলে মনটা অনেক হাল্কা হয়ে যায়, অনেকে কষ্ট পেলে একা একা বাড়ির ছাদে উঠে খোলা আকাশের নিচে বসে থাকে, এবং আকাশের দিকে তাকিয়ে নিজের কষ্ট ভোলার চেষ্টা করে।আল্লাহ তায়ালা অনেক সুন্দর করে এই পৃথিবীর সৃষ্টি করেছেন। আল্লাহ তায়ালা আমাদের আলো,বাতাস,পানি, খাদ্য, ইত্যাদি দিয়ে আমাদের বেচে রেখেছেন শুধু তার ইবাদতের জন্য। 

 

 

গভীর রাতে যখন আকাশের চাঁদ এবং তারকা দেখা যায় তখন আকাশটা আরও বেশি সুন্দর দেখা যায়, অনেকে রাতে আকাশের দিকে তাকিয়ে থাকতে খুব ভালবাসে।চাঁদের আলোতে সবকিছু উজ্জ্বল দেখায়। আমরা ছোট বেলা মনে করতাম ঐ দূরে আকাশ মাটিতে নেমে গেছে।জোনাকিপোকার টিপ টিপ আলো আমাদের মন কে আরো মুগ্ধ করে।

আজকের ছবিগুলো আমার VIVO Y21মোবাইল দিয়ে তোলা হয়েছে। ছবিগুলো আমি তুলেছি। ধন্যবাদ সবাইকে আমার আজকের ফটোগ্রাফি দেখার জন্য এবং আমার আজকের এই পোস্ট পড়ার জন্য

 

 

সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার মন্তব্য শেষ করলাম। 

আল্লাহ হাফেজ 

Comments