ছেলেদের জীবনের কষ্ট

M
mdbayezid
বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল এবং সুস্থ আছেন আল্লাহ পাকের অসীম রহমতে ও আপনাদের দোয়াতে আমিও অনেক ভাল এবং সুস্থ আছি

জন্মের পরে আমাকে সকলের আশা প্রত্যাশার খাঁচায় বন্দি হতে হয় একদিন মানুষের মত মানুষ হয়ে উঠতে হবে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হবে আর ১০ জনের মত হলে চলবে না

তাদের থেকে অধিক যোগ্যতা অর্জন করতে হবে বাকি ১০ জন যেটা ভাববে সেটা শুধু ভাবলে হবে না আমাকে করে দেখাতে হবে কারণ আমি ছেলে

তিন বছর বয়সে আমার কাঁধে তুলে দেয়া হয়েছে দায়িতর প্রথম ভার যার শুরু একটা ভারী স্কুল ব্যাগ দিয়ে এখানেই শেষ নয় এই ভারী ব্যাগ নিয়ে জীবনের সংগ্রামে নেমে পড়তে হয়েছে

সেই ভারী ব্যাগ কখনো স্কুল ব্যাগ আবার কখনো সংসারের বাজারের ব্যাগ ছোটবেলা থেকেই আমাকে শোনানো হয়েছে পাশের বাড়ির বিট্টু যদি ক্লাসের ফার্স্ট হতে পারে তুই কেন পারবে না

সে যদি স্টারমার্ক লেটারমার্ক নিয়ে পাস করতে পারে তুই কেন পারবি না তোকেও পারতে হবে কারণ আমি ছেলে নিজেকে বুঝে ওঠার আগেই অন্যকে বুঝতে হয়েছে

না বুঝলেও দায়িত্বের বোঝা কাঁধে তুলে দিয়ে বুঝতে বাধ্য করা হয়েছে কারণ আমি ছেলে বয়স ১৮ পেরোতে না পেরেতেই চাকরির জন্য ছোটাছুটি করতে হয় আমাকে নিজে ভাল থাকি আর না থাকি 

কিন্তু অন্যকে ভালো রাখতে হয় বাবার পরে আমাকে সংসারের হাল ধরতে হবে কারণ আমি ছেলে প্রতিটি পদক্ষেপে আমাকে আমার যোগ্যতার প্রমাণ দিতে হবে আমার যোগ্যতা বিচার করা হয়


আমি কি করি সরকারি চাকরি নাকি ব্যবসা নাকি মজুরি আমি মাসে কত টাকা রোজগার করি তার ওপর আমার চাকরির আর স্ট্যাটাস নিয়ে সকলের চিন্তা


কিন্তু আমার চরিত্র আচার-আচরণ ইচ্ছা স্বপ্ন এসব নিয়ে কারোর কোন মাথা ব্যাথা নেই কারণ আমি ছেলে স্বপ্ন থাকলেও তা ভুলে গিয়ে দু'টো টাকা রোজগারের জন্য দিনরাত এক করে কঠোর পরিশ্রম করতে হয় কারণ আমি ছেলে

বন্ধুরা আজ এই পর্যন্তই কথা হবে নতুন আরেকটি গল্প নিয়ে সে পর্যন্ত সবাই ভাল এবং সুস্থ থাকবেন এ���ং আল্লাহ পাকের কাছে আমার জন্য দোয়া রাখবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য

Comments

sereybd

আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ

৥realsort-elyas দ্বারা ম্যানুয়ালি কিউরেট করা হয়েছে