অনেক সুন্দর একটি ফুলের ফটোগ্রাফি।

M
mdbayezid
হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সৃষ্টিকর্তার অসীম রহমতে আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি এবং সুস্থ আছি।


বন্ধুরা বরাবরের মত আজও নতুন আরেকটি ফটোগ্রাফি আপনাদের মাঝে উপস্থাপনা করতে হাজির হয়ে গিয়েছি আজ আপনাদের সাথে একটি নাম অজানা ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো।


আমরা সবাই ফুলকে ভালোবাসি শুধু ফুলের নাম কে ভালোবাসি না অনেকেই সব ফুল ভালোবাসে না অনেকেই সব ফুল চেনে না অনেকেই সব ফুল পছন্দ করেনা আমি যেমন এই ফুলটি দেখে অবাক হয়ে গিয়েছিলাম কারণ আমি এই ফুলটি আগে কখনো দেখিনি।


আমরা চার ভাই মিলে গত রবিবারের দিনকে ফাঁকা মাঠের দিকে গিয়েছিলাম বাংলাদেশের কিছু লোক তরকারি লাগিয়েছে বলে সেখান থেকে আমরা কিছু তরকারি নেবো বলে গিয়েছিলাম।

ঠিক দুপুর বেলা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম চারে ভাই চারি ভাই খুবই মজা করতে করতে যাচ্ছিলাম হঠাৎ করে চোখের সামনে একটি ফুল দেখতে পেলাম অল্পের জন্য পায়ের তলে পড়ে যায়নি সেই ফুলটি।

মনে করলাম এইটা কি আদৌ কি এটা ফুল কারণ এত ক্ষুদ্র ফুল আমি আগে কখনো দেখেনি তার কিছু ছবি উঠালাম মোবাইলটি ফুলের কাছে নিয়ে যাওয়ার সাথে দেখা গেল মোবাইল ফোনে ফুলটি দেখতে অনেক বড় দেখাচ্ছে এবং অনেক সুন্দর দেখাচ্ছে।


বেশ কিছুটা ফুলের ছবি তুলে নিয়েছিলাম মোবাইলে সেই আনন্দর মুহূর্ত আজ আপনাদের সাথে শেয়ার করা এই ফুলটি সাদা রং এবং বাদামি কালারের দেখা যাচ্ছিল ফুলটি দেখে প্রথমে বোঝার কোন অবস্থায় নাই যে এটি কোন ফুল।


আমরা মাঠে-ঘাটে গেলে অনেক জায়গায় গ্রাম্য ভাষায় বলা হয়ে থাকে ব্যাঙের ছাতা তেমন দেখতে এই ফুলটি ছিলো আমিও প্রথম মনে করছিলাম সেই ব্যাঙের ছাতা মনে হয়।

আসলে ছোটবেলা থেকে এই ব্যাঙের ছাতা বলা অভ্যাস এবং এটাকে অনেক জায়গায় এখন বর্তমানে মাশরুম বলা হয়ে থাকে কিন্তু আসলে এটি মাশরুমের কোন ফটোগ্রাফি নয় এটি ফুলের ফটোগ্রাফি।

আমরা চার ভাই তরিতরকারি কিনে আবার খুবই দূরত্ব ভাবে রুমের দিকে রওনা দিয়েছিলাম আসার সময় ওই বাগানটির কিছু ভিডিও আমি করছিলাম সেগুলো দুঃখের সাথে বলতে হচ্ছে আমি উপস্থাপনা করতে পারলাম না।

যাইহোক বন্ধুরা ফুল প্রাকৃতিক সৌন্দর্য ফুল আমরা সবাই ভালোবাসি ফুল আমাদের নতুন একটি প্রাকৃতিক সৌন্দর্য উপহার দেয়। ফুল আছে বলে আমাদের পৃথিবীটা এত সুন্দর আছে আসুন আমরা সবাই ফুলকে ভালোবাসি।

এই যে চোখে না পড়া সৌন্দর্য আমরা অনেক সময় মিস করে ফেলি কারণ আমাদের লক্ষ্য যায় না সেই দিকে আমি হুট করে যদি নিচের দিকে না তাকা তাম তাহলে এই ফুল টা আমি মিস করে ফেলতাম এই ভুলটি আমি আদৌ দেখতে পেতাম কিনা সেটি আমার সন্দেহ হয়।

এমন সৌন্দর্য আমরা অনেকেই উপভোগ করতে পারি না তাড়াহুড়ো করে চলে যাই বলে যাই হোক বন্ধুরা আজ এই পর্যন্তই কথা হবে নতুন আরেকটি ফটোগ্রাফি নিয়ে সেই পর্যন্ত আপনার সবাই ভালো এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।


Comments