নিজ শহর রংপুর বিভাগের জানা অজানা তথ্য

M
marzan

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাই।  আজ আপনাদের কে আমার শহর রংপুর বিভাগ কে নিয়ে আলোচনা  করব। 

রংপুর  বাংলাদেশের ৭ম বিভাগীয়  শহর যার যাত্রা শুরু হয় ২০১২ সালে এবং  সেই বছরেই রংপুর শহর কে সিটি কর্পোরেশন ঘোষণা  করা হয়। ৮ টি জেলা নিয়ে রংপুর বিভাগ  গঠিত। যার মধ্যে  রংপুর সদর, লালমুনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, দিনাজপুর, নিলফামারী, ঠাকুরগাঁও, ও পঞ্চগড়। রংপুর বিভাগ এ ৫৮ টি উপজেলা  ও ৬০ টি থানা আছে। 

রংপুর  সদর, বদরগঞ্জ, তারাগঞ্জ, মিঠাপুকুর, গংগাচরা, পিরগঞ্জ, পিরগাছা, কাউনিয়া, উপজেলা নিয়ে রংপুর  জেলা গঠিত 

লালমনিরহাট সদর, পাঠগ্রাম, আদিতমারি, কালিগঞ্জ, নিয়ে লালমনিরহাট জেলা গঠিত 

কড়িগ্রাম সদর, চিলমারী, উলিপুর, চর রজীব পুর,রাজারহাট নিয়ে কুড়িগ্রাম জেলা গঠিত

দিনাজপুর সদর, চিরিরবন্দর,কাহারোল,পারবতিপুর,ফুলবাড়ি, বিরামপুর নিয়ে দিনাজপুর জেলা গঠিত 

গাইবান্ধা সদর, ফুলছড়ি,গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী, সাদুল্যাপুর,সাঘাটা,সুন্দরগঞ্জ নিয়ে গাইবান্ধা জেলা গঠিত 

নিলফামারী সদর, জলঢাকা, ডিমলা, ডোমার, সৈয়দপুর, কিশোগঞ্জ নিয়ে নিলফামারী জেলা গঠিত 

ঠাকুরগাঁও সদর,  রানীশংকৈল, পীরগঞ্জ, হরিপুর, বালিয়াডাঙ্গী নিয়ে ঠাকুরগাঁও  জেলা গঠিত 

পঞ্চগড়  সদর, বোদা, তেতুলিয়া, বাংলাবান্ধা  নিয়ে পঞ্চগড় জেলা গঠিত 

রংপুর বিভাগ এর মোট আয়োতন ১৪৫৬৭ বর্গকিলোমিটার। মোট জনসংখ্যা ১৫৬৭৮৯০৫।

রংপুর বিভাগ এর দর্শনিয় স্থান  এর মধ্যে  তাজহাট জমিদার বাড়ি উল্লেখযোগ্য। 

এ ছাড়া ১০০ শত বছরের  পুরনো  কারমাইকেল  কলেজ পুরো বাংলাদেশ  বেশ জনপ্রিয়।

এছাড়া রয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া  জাদুঘর। 

রংপুর বিভাগ এ মোট ১টি ইপিজেড , ১টি বিমানবন্দর, ৫ টি জুট মিল, ৫৪ টি হ্যালিপ্যাড, ৬৮ টি ডাকবাংলো, চিনি কল ১টি রেলস্টেশন  ৬৩ টি। 

রংপুর বিভাগের উল্লেখযোগ্য  নদী সমূহ তিস্তা,  ধরলা, বক্ষপুত্র। এ ছাড়াও  আরো অনেক ছোট  বড় নদী আছে আর মধ্যে  এই উল্লেখযোগ্য  নদী গুলো খুবই  খরস্রোতা। কিছু কিছু জেলার মানুষ এসব নদীর  উপর নির্ভর করে জিবীকা নির্বহ করে থাকে। 

রংপুর বিভাগ এর বেশির ভাগ মানুষ কৃষি কাজ করে থাকে যার মধ্যে  তামাক সব থেকে বেশি উতপাদন হয়ে থাকে। 

চির সবুজে ছাওয়া গাঁয়ের মানুষ অনেক সহজ  সরল স্বভাবের হয়ে থাকে। তাদের ব্যাবহার যে কাঊকে মুগ্ধ করে তুলবে। 

চির সবুজে ঘেরা শহরের ভেতরে ঢুকে গেছে সেই ভালোবাসা  যা কখনো ভুলার নয়।  

 

সকলে ভালো থাকবেন  সুস্থ থাকবেন 

ধন্যবাদ  

আসসালামু আলাইকুম 

Comments

sereybd

অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি  থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।

Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.gg/YKPqUku8)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)