src
আপনি আমি এই দুনিয়ায় যত মানুষ আছে সবারই এমন কোন না কোন কাহিনী রয়েছে এমন কোন না কোন গল্প রয়েছে কোন না কোন স্মৃতি রয়েছে যে স্মৃতি তাদের সারাক্ষণ মনে করিয়ে দেয় পিছনের কথা যে স্মৃতি মনে করিয়ে দেয় সে পিছনে কেমন ছিল এখন কেমন আছে।
একটি মানুষের হালচাল সবসময়ই একরকম থাকবে না আমরা সবাই জানি মানুষ পরিবর্তনশীল তার জীবনে পরিবর্তন ঘটতেই পারে সে কোনো না কোনো উপায়ে কোন না কোন পর্যায়ে তার জীবনকে পরিবর্তন করতে পারে সেটা সে কষ্ট করে হোক আর যেভাবেই হোক।
এমনই কিছু গল্পের কথা আমি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি আমার জীবনের ছোট্ট বইয়ের পাতা থেকে যে কথাগুলো আজকে প্রায় ১২-১৪ বছর পর মনে পড়ছে যে কি ছিল সেই সময়টা কি ছিল সেই ঘড়িটি যখন এই সবগুলো ঘটেছিল।
খুব সম্ভবত সালটা ছিল ২০০৮ সাল তখন আমি ক্লাস এইটে পড়ি এবং প্রকার দুষ্ট ও চঞ্চল প্রকৃতির ছেলে আমি খুব একটা বেশি রাগী নয় তবে রাগলে পরে আবার ঠান্ডা করা যায় না এমন প্রকৃতির ছেলে আমি তো প্রতিদিনের মতো আমি আমার স্কুল করি বাসা থেকে বের হয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দেই আমার বাসা থেকে আমার স্কুল খুব একটা বেশি দূরে নয়
৫ থেকে ৭ মিনিট হাঁটলেই আমারই স্কুল সামনে দেখা যায় তো প্রতিদিনের মতো স্কুলে এসেছি এখন আমার বন্ধুরা বলছে চল আজকে ঘুরতে যাব আমি তাদেরকে বললাম কোথায় ঘুরতে যাবি এখন এই সময় সকাল বেলা তখন সবেমাত্র স্কুলে গিয়ে পৌঁছেছি তো তারা বলল চল আমাদের স্কুলের পাশে যে পুরানো রাজাদের বাড়ি আছে ওই বাড়িটা থেকেই ঘুরে আসি।
ও আমি তো ভুলেই গিয়েছি খুবই নিদর্শন ও দর্শনীয় একটি জায়গা আছে আমাদের বাড়ির পাশেই যেখানে অনেক দূর দুরান্ত থেকে মানুষ ঘুরতে আসে সেখানে এসে পিকনিক বানায় খাওয়া দাওয়া করে সুন্দর একটা পরিবেশ তো এটা আমাদের বাড়ির কাছেই একেবারে স্কুল থেকে আরও কলের কাছে তো তারা আমাকে বলল চল তাহলে ঘুরে আসি।
আসলে সে সময় তো এত মোটরসাইকেল এর চলন ছিল না সেই সময়ই সাধারণ স্টুডেন্ট যারা ছিল তারা বাইসাইকেল ব্যবহার করত তো তাদের কাছে সবাই একটা করে বাইসাইকেল ছিল কিন্তু আমার কাছে ছিল না যেহেতু আমার বাড়ি স্কুল থেকে অনেক কলের কাছে যার জন্য আমার সাইকেলের প্রয়োজন হতো না সাইকেলের পিছনে আমি সেখানে ঘুরতে গেলাম।
আমরা যখন সাইকেল থেকে নেমেছি তখন দেখি আমরা যে বাড়িটিতে ঘুরতে গিয়েছি ওই বাড়ির একেবারেই উপর প্রান্তে একটি সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে একা। মেয়েটিকে একা দাঁড়িয়ে দেখ ফাঁকা দেখে আমাদের সবার মনে কিছুটা কৌতূহল সৃষ্টি হল এখন সকালবেলা এ মেয়েটি কেন এখানে দাঁড়িয়ে রয়েছে।
অবশেষে বন্ধুদের সাথে আলাপ করে চিন্তা করলাম যে মেয়েটির সাথে কথা বলা যাক হয়তো কোন বিপদে পড়তে পারে তাকে হয়তো আমরা সাহায্য করতে আসলে তখনকার আমাদের মনে ঐরকম কোন খারাপ মন মানসিকতা ছিল না বুঝতে তো পারছেন স্টুডেন্ট মানুষ আর ওই ধরনের কাজকর্ম থেকে বিরত থাকাই আমাদের জন্য মঙ্গলকর।
অবশেষে আমরা মেয়েটির সাথে কথা বলার উদ্দেশ্যে উপরের দিকে উঠলাম এবং একপর্যায়ে মেয়েটির কাছে গিয়ে তাকে ভালো-মন্দ জিজ্ঞেস করে তাকে বললাম আপু আপনি এত সকালবেলা এখানে দাঁড়িয়ে রয়েছেন কারোর জন্য কি অপেক্ষা করছেন আসলে এই জায়গাটা অতটা ভালো নয় যতটা আপনারা মনে করেন আপনি একজন মেয়ে মানুষ এই পুরনো রাজাদের বাড়িতে আপনি শুধু একা দাঁড়িয়ে রয়েছেন আপনার কি ভয় লাগছে না।
তখন মেয়েটি জবাবে বলল আসলে আমি কারো জন্য অপেক্ষা করছি আমাকে বলেছে সে আমার সাথে দেখা করবে তো আমরা তাকে জিজ্ঞেস করলাম বাসা কোথায় সে আমাদেরকে বাসা বললো এবং আমাদের বাসা থেকে অনেক দূরে।
src
তারপর আমি বললাম বাবা আপনি এই সকালবেলা এত দূর থেকে এসেছেন আপনার সাহস আছে বটে তো আমি বললাম মেয়েটিকে যে আসলে আপনি যার সাথে দেখা করতে এসেছেন তার কাছে কি ফোন দিয়েছেন সে কি আসছে তো মেয়েটি বলল আসলে তার ফোনে ফোন ঢুকছে না একপ্রকার মেয়েটির মনে একটু ভয় লাগছে কারণ আমরা অনেকগুলো ছেলে আর সে একটিমাত্র মেয়ে ভয় লাগাটা স্বাভাবিক
আমরা তো আর হাফ ভাব দেখেই বুঝতে পেরেছি তখন আমি নিজে থেকে বললাম আপু আমাদেরকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না আমরা এই স্কুলেই পড়ি আমাদের পাশেই স্কুল তো আপনাকে একা দাঁড়িয়ে থাকতে দেখেই আসলে আমাদের মনে কতোয়াল জাগলো যে আপনি এই সকাল বেলা কেন এখানে আসলেন তো চলুন এসে যখন পড়েছেন তো আপনাকে আমরা এই রাজার বাড়িটি ঘুরিয়ে দেখায় কোন জায়গায় কি আছে।
অনেক কথা কাটাকাটির পর মেয়েটি রাজি হল তো মেয়েটিকে সব জায়গা ঘুরে দেখলাম তার অনেক ভালো লাগছে এক পর্যায়ে সব কিছু ঘোরাঘুরি শেষ এখন বাসায় যাওয়ার পালা তখন মেয়েটি আমাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বলল আসলে ভাইয়া আমি প্রথমে অনেক ভয় পেয়েছিলাম আপনাদের সবাইকে দেখে কিন্তু আসলেই আপনারা অনেক ভালো মানুষ এবং আশা করি আপনারা এভাবে মানুষকে সহযোগিতা করবেন আমার মত যদি কেউ কোনদিন কোন বিপদে পড়ে বা কারোর খপ্পরে পড়ে।
তো এই ব্যাপারটার কথা এই গল্পটার কথা আসলে আমার মনে পড়ে যে আসলে সেই সময়টা কতটা মধুর ছিল কতটা ভালো ছিল আর এখনকার একটু একটু ছেলে মেয়েদের মনে কি জানি সব শয়তানি বুদ্ধি সেগুলো মুখে প্রকাশ করা যায় না যাইহোক বন্ধুরা আপনাদের কাছে এই গল্পটি কেমন লেগেছে অবশ্যই মাধ্যমে জানাবেন আশা করি আপনাদের ভালই লাগবে।
সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ



অভিনন্দন, আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ