খুবই সাধারণভাবে ভাতের হাড়িতে ঢেঁড়স দিয়ে ঢেঁড়স ভর্তা এবং এটি খেতে খুবই সুস্বাদু

mamun

**খুবই সাধারণভাবে ভাতের হাড়িতে ঢেঁড়স দিয়ে ঢেঁড়স ভর্তা এবং এটি খেতে খুবই সুস্বাদু**

আসসালামু আলাইকুম,

 সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন। আমি অনেক ভালো আছি।

 

ঢেড়সে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন। কিছুদিন আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আলু দিয়ে ঢেঁড়স ভাজি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই সাধারণভাবে ভাতের হাড়িতে ঢেঁড়স দিয়ে ভর্তা। তো চলুন বন্ধুরা দেখে আসি আমি কিভাবে ভাতের হাড়িতে দিয়ে ঢেঁড়স ভর্তা করেছি।

 

ঢেঁড়স ভর্তা করার জন্য এখানে নিয়েছি দশটি ঢেড়স। এবার আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে এনেছি। ধারগুলো ভাতের হাঁড়িতে পানি গরম হয়ে এলে ঢেড়স গুলো হাড়ির ভিতর দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য।

 

 

 

এখানে আমি আরো নিয়েছি চারটে শুকনো লঙ্কা এবং দুইটি পেঁয়াজ কুচি। এবার আমি শুকনো লঙ্কা এবং পেঁয়াজ কুচি সরিষার তেলে ভেজে নিয়েছে।

 

এদিকে আমার ঢেঁড়স সিদ্ধ হয়ে গেছে। এবার ভাতের হাড়ি থেকে ঢেড়সগুলো বের করে নিয়েছি। এবার শুকনো লঙ্কা এবং পেঁয়াজ কুচি লবণ দিয়ে মেখে নিয়েছে। শুকনো লঙ্কা এবং পেঁয়াজ কুচি মেখে নেওয়া হয়ে গেলে গুলোর সাথে ভালো ভাবে চটকে মেখে নিলেই তৈরি হয়ে যাবে ঢেঁড়স ভর্তা। এবার আমি এটাকে পরিবেশন করছি টমেটো এবং পেঁয়াজ দিয়ে। ঢেঁড়স ভর্তা খেতে খুবই সুস্বাদু। আশা করি আপনাদের ভালো লাগবে।

তো বন্ধুরা আজ এ পর্যন্তই। সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনা করি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

 

*খোদা হাফেজ।*

Comments

joy1

Lots of delicious food

tanvirap98
প্লিজ ব্যাক করেন
sujankhan
vai Plesse back
rhjhony
awesome
sereybd

অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।

 

Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.gg/nMmgAEQn)

Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)