গতবারের চেয়ে 5 গুণ বেশি আক্রান্ত হল আজকের করোনা টেস্ট এ,,,

mamun

আসলে ভালো নাই ভালো নাই বর্তমান পরিস্থিতি আমাদের আবারো ছয়বারের মতো করোনা টেস্ট শেষ হল আজকে। কিন্তু আজকে করনা টেস্টের ফলাফল খুবই খারাপ।

 

 কারণ কি জানেন আমাদের প্রবাস জীবনে আমাদের আত্মীয় স্বজন বলতে আমরা যারা একসাথে কাজ করি তারাই আমাদের মূলত আত্মীয়-স্বজন ভাই-ব্রাদার যাই বলুন না কেন কারন তারাই আমাদের বিপদে-আপদে এগিয়ে আসবে সবার আগে তাদের যদি একটা কিছু হয়ে যায় আসলে মন অনেক খারাপ হয় তো আজকে করুণা রেজাল্টা যখন-তখন টেস্ট করার সাথে সাথে দিয়ে দিয়েছে এবং রেজাল্ট খুবই খারাপ এসেছে।

এর আগেরবার তো করোনা টেস্ট এ মাত্র দুইজন করোনা রোগী ধরা পড়েছিল কিন্তু এইবার যেন সেটা পাঁচ গুণের বেশি ধরা পরল আজকে সর্বসেশ করোনা টেস্ট এর ফলাফল অনুযায়ী 15 জন আক্রান্ত হয়েছে এবং সবাই বাঙ্গালী তার ভেতরে তিনজন শুধুমাত্র ইন্দোনেশিয়ান।

 

এবং এর ভেতরে আমার ঘনিষ্ঠ একজন ব্যক্তির করুনার আক্রান্তে ধরা পড়েছে তিনি আমাদের সম্পর্কে দুলাভাই হয়ে থাকে আসলে যখন এ কথাটা শুনেছি মনটা আসলে অনেক খারাপ হয়ে গিয়েছে এবং তাকে যে কী বলে সান্ত্বনা দেব এটার ভাষাও একপ্রকার হারিয়ে ফেলেছি।

 

অবশেষে কোম্পানির বস বা সরকারের যে সকল ডাক্তার নিয়োজিত এখানে আছে তারা তাদেরকে হোম কোয়ারেন্টাইনে পাঠিয়ে দিয়েছে। এবং আট দিন তাদেরকে ওখানে থাকতে হবে থাকার পর আবার টেস্ট করা হবে যদি তাদের ফলাফল ভাল হয় তাহলে তাদেরকে হোমকোয়ারেন্ট থেকে বের করে আবার স্বাভাবিক জীবন-যাপন করার পারমিশন দেবে।

তাই আসলে দোয়া করছি সবাই যেন সুস্থ হয়ে যায় পরবর্তী 8 দিনের ভেতরে তো আসলে একপ্রকার অনেক খারাপ অবস্থাতেই আছি আমরা এখনো পর্যন্ত কাজ করার কোন লাইন খুঁজে পায় নাই। ভেবেছিলাম আজকে করোনা টেস্ট হলে যদি কেউ আক্রান্ত না হয় তাহলে কাউকে থেকে আমাদের কাজ চালু হবে কিন্তু সেটা আর হলো না কারণ অধিকমাত্রায় আক্রান্ত হওয়ার কারণে কাজ স্থগিত করা হয়েছে।

 

আসলে যারা আক্রান্ত হয়েছে আপনাদের কাছে একটা জিনিস চাইব সেটা হল তাদের জন্য দোয়া করবেন এবং সাথে সাথে আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি। এবং তাদেরকে অনেক বুঝায় শুনায় তারপর তাদের সব জিনিসপাতি গুলো সাথে করে নিয়ে হোম কোয়ারেন্টাইনে রেখে দিয়ে আসা হয়েছে আসলে একটা কথা কি যখন একটা রোগ ধরা পড়ে এবং তার পাশে যদি কেউ না থাকে তাহলে সে আরও অসুস্থ হয়ে যায় কিন্তু কি করার বলুন কিছুই করার নেই কারণ এটা বিদেশের বাড়ি কেউ চায়না একজনের জন্য আসেন নিজে আক্রান্ত হোক আর বুঝতেই তো পারছেন এ রোগটা কেমন একটা ছোঁয়াচে রোগ যার জন্য চাইতেও কিছু করতে পারছি না এটার জন্য মন অনেক খারাপ।

তাই সর্বশেষ আপনাদের সাথে বলবো যে আপনারা সবাই দোয়া করবেন আমাদের সকল প্রবাসী ভাইদের জন্য যেন আমরা সুস্থ থাকি এবং সুস্থভাবে দেশে ফিরতে পারে ধন্যবাদ সকলকে

Comments