কর্মই প্রকৃত সুন্দর।

M
maliha
আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আশা রাখছি সবাই ভালো আছেন। 
সবসময় ভালো থাকেন সেই কামনাই করি। 


আমি যদি একটি মানুষ সম্পর্কে বলতে যাই। তাহলে কোন মানুষই  পারফেক্ট নয়।

আসুন মানুষেরকাঠামো সম্পর্কে কথা বলি। আল্লাহ পৃথিবীতে সব মানুষকে একরকম করে সৃষ্টি করে নাই।কিছু মানুষ সাদা বর্ণ আবার কিছু মানুষ কালো। 

তেমনি লম্বা, খাটো, সুদর্শন আমাদের চোখে আমরা এভাবে মানুষকে বিবেচনা করি। 


মানুষকে বিবেচনা করতে হয় তার কর্মে তার বাইরের সৌন্দর্য দিয়ে নয়।  

পৃথিবীতে এমন অনেক উদাহরণ রয়েছে। যারা  মানুষের মাঝে বেঁচে আছেন তাদের কর্ম দিয়ে। 

যেমন : নেলসন ম্যান্ডেলা একজন আফ্রিকান এবং তার বর্ণ কালো কিন্তুু দক্ষিণ আফ্রিকার মানুষ তাকে সম্মান করে একজন নায়ক হিসেবে ।  একজন মুক্তির নায়ক, একজন স্বাধীনতার নায়ক। 
যে ব্যক্তি দেশের মানুষের জন্য ২০ বছর কারাবন্দী ছিলেন। 
কারণ তিনি মানুষের জন্য তার জীবন কে উৎসর্গ করেছেন। 
কিন্তু দক্ষিণ আফ্রিকায় আরো অনেক শিক্ষিত এবং সাদা বর্ণের মানুষ আছেন তারা কেউ  ম্যান্ডেলা হতে পারেনি । 



এখানে আমরা পরিষ্কার বুঝতে পারি বাইরের সৌন্দর্য নয় মানুষের কর্মসুন্দর্যই প্রকৃত সৌন্দর্য ।

আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যাদের শিক্ষা, সৌন্দর্য, আভিজাত্য সবই আছে। কিন্তু মার গেলে তাদের কেউ মনে রাখে না।  কারন তারা শুধু নিজেদের নিয়ে ব্যস্ত ছিলেন।  তার আশে পাশে মানুষ গুলো কেমন আছে কিভাবে তাদের জীবন কাটছে এটা তাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল না। 

তাইতো কবি বলেছেন 
"জন্ম হোক যথাতথা কর্ম হোক ভালো"

কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে  মৃত্যু শয্যায় পরেছিল। তার গায়ের মাংস পচে পোকা ধরেছে। 
তাহলে বুঝুন মানুষ রাস্তায় কতদিন  পড়ে থাকলে তার এ অবস্থা হতে পারে। 

যাই হোক অবশেষে একটি মানুষ এগিয়ে আসলেন আর তার জন্য রাস্তায় পড়ে থাকা মানুষটি সুস্থ  আছে। 

তাহলে কত শিক্ষত মানুষের চলাচল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে।  কই কেউত এগিয়ে আসল না। 

আর যে এগিয়ে এসেছে সে একজন গরীব এবং কম শিক্ষিত।  
তাহলে আমরা কি বুঝতে পারলাম। 


তাই আসুন মানুষ কে সন্মান করি তার কর্মে  তার বাইরের সুন্দর দিয়ে নয়।

Comments