আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন।
আজকে আমি আলোচনা করব যুদ্ধ পরিস্থিতি নিয়ে। বর্তমানে আমাদের এই পৃথিবীতে একটা অস্থিরতা বিরাজ করছে। কিছু দেশ যারা সামরিক শক্তি এবং পারমাণবিক শক্তি নিয়ে সমৃদ্ধ।
তারা নিজেদের অবস্থান এবং শক্তি প্রদর্শন করার জন্য বিশ্ব ও বিশ্বের মানুষকে হুমকির মুখে ফেলে দিচ্ছে।
প্রতিনিয়ত সাধারণ মানুষ তাদের জীবন দিতে হচ্ছে।
এবং বিশ্বে উন্নয়ন ও গরিব দেশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে।
যুদ্ধের প্রভাবের কারণে দ্রব্যমূলের দাম বৃদ্ধি পাচ্ছে। যা সাধারণ মানুষের ক্রয়ের সীমার বাইরে চলে যাচ্ছে।
বর্তমানে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব সারাবিশ্ব নেতিবাচক প্রভাব পড়ছে ।
রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের লক্ষ লক্ষ মানুষ ঘর ছাড়া হয়েছে। কেউ কেউ তার প্রিয় মানুষকে হারিয়েছে কেউ কেউ তার সাজানো বাড়ি কেউ কেউ তার সব স্বপ্ন এবং সুন্দর জীবন হারাচ্ছে।
কিছু দেশ ইউক্রেন কে সহযোগিতা করে । এই ধ্বংসযজ্ঞের পরিধি বাড়িয়ে দিচ্ছে। যার ফলে রাশিয়াও থেমে নেই শক্তিধর দেশ হিসেবে ধ্বংসের যজ্ঞ পরিমান আরো বাড়াচ্ছে।
এই যুদ্ধের পরিসমাপ্তি কবে তা কারো জানা নেই। আর কত জীবন ধ্বংসযজ্ঞ পৃথিবীকে দেখতে হবে।
এ পৃথিবীর মানুষ শংকিত কারণ যদি এই যুদ্ধ পারমাণবিক যুদ্ধে পরিণত হয় । তাহলে লক্ষ কোটি মানুষ জীবন দিতে হবে ধ্বংস হবে পৃথিবীর অধিকাংশ বাসস্থান।
বসবাসের অনুপযোগী হয়ে পড়বে মানুষ অন্যান্য প্রাণী।
পারমানবিক যুদ্ধ কতটা ভয়ংকর ক্ষতিকর তার একটি জ্বলন্ত উদাহরণ হতে পারে হিরো সীমা ও নাগাসিকা।
জাপানের একটি শহর যার নাম হিরোশিমা ও নাগাসিকা। যদি আমি ভুল না করি ১৯৩০ সালে আমেরিকা জাপানের এই শহরে পারমাণবিক বোমা নিক্ষেপ করে। মুহূর্তে ধ্বংস যজ্ঞ পরিণত হয় হিরোশিমা ও নাগাসিকা। আর তাতে প্রাণ হারায় প্রায় দুই লক্ষ মানুষ।
আজও জাপানের ওই শহর মানুষ বসবাসের জন্য উপযুক্ত নয়। যারা সাহস করে বসবাস করছে তাদের সন্তান জন্ম নিচ্ছে প্রতিবন্ধী হয়ে।
আরো কত যুদ্ধ ইজরায়েল ফিলিস্তিন, সিরিয়া, ইরাক।
সব যুদ্ধের একটি ফলাফল সাধারণ মানুষের মৃত্যু আর ধ্বংস লীলা।
আমরা যুদ্ধ চাইনা। আমরা শান্তিপূর্ণ একটি বিশ্ব চাই।
যেখানে মানুষ ঘুম থেকে উঠে সুন্দর একটি সকাল দেখবে। খবরের কাগজ বা টিভিতে কোন মৃত্যুর খবর নয়।
যুদ্ধ নয় শান্তি চাই।


আমাদের ডিসকোর্ড চ্যানেলে যোগাযোগ করার জন্য অনুরোধ কর হল। - https://discord.gg/P4UFyjaZ
আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ
realsort-elyas দ্বারা ম্যানুয়ালি কিউরেট করা হয়েছে