স্মৃতিময় কিছু ছবি।

M
maliha
আসসালামু আলাইকুম আশা করি প্রিয় বন্ধুরা সবাই ভাল আছেন। 

আজ আপনাদের সামনে নিজের কিছু ছবি নিয়ে কথা বলব। আমি কুয়ালালামপুর যে জায়গায় থাকি  তার কিছুদুর সামনে আমার কর্মস্থল।  অন্য সব দিনের মতো আজ ও সকাল সকাল ঘুম থেকে উঠলাম। 

তারপর গোসল করলাম এবং এক গ্লাস পানি পান করলাম। এটা আমার নিত্যদিনের অভ্যাস ঘুম থেকে উঠে এক গ্লাস পানি পান না করলে আমার কাছে খুব অস্বস্তি লাগে। 
আর যদি সময় পাই সকালের নাস্তাটা করি আর না হয় এভাবে কাজের উদ্দেশ্যে রওনা দেয়। 

যদিও বাসা থেকে কাজএর দূরত্ব   খুবই কম তারপরও আমাদের সাবধানতা অবলম্বন করে যেতে হয়। 
কারণ আমাদের কয়েকটা রাস্তা ক্রস করে যেতে হয় যেখানে ওভারব্রিজ নেই। 
আপনি যদি একটু মনোযোগ না হয়ে রাস্তা পার হতে চান তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। 

যাই হোক মূল কথায় আসি। 

আমার কর্মস্থলের আশেপাশে কি স্থান  রয়েছে যেগুলো খুব সুন্দর এবং ঐতিহাসিক। 

প্রথমত একটি ট্রেন স্টেশন রয়েছে। যার নাম কুয়ালালামপুর রেলওয়ে স্টেশন। এটি একমাত্র স্টেশন যেখান থেকে  মালয়েশিয়ার যেকোনো প্রান্তে যেতে পারবেন। এক কথায় এটি একটি কেন্দ্র বিন্দু।  সবচেয়ে বড় কথা হল স্টেশনের বিল্ডিং   অনেক আগের এবং খুব সুন্দর করে তৈরি করা। সম্ভবত ব্রিটিশরা  যখন এই দেশ শাসন করেছিল তখনকার সময় এ তৈরি করা হয়েছিল এই স্থাপনাগুলো । 

আর তার পাশেই একটি মসজিদ রয়েছে। আর এই মসজিদের স্থাপনাটি খুবই সুন্দর। এই মসজিদটি মালয়েশিয়ার জাতীয় মসজিদ। আমার বিশেষ  করে শুক্রবারে নামাজ পড়া হয় এই মসজিদে। 

আর আমার কর্মস্থল এর খুব খুব নিকটে এই দুটি সুন্দর স্থাপনা। 
তাই আজ কাজে যাওয়ার সময়  ইচ্ছে হলো কিছু ছবি তোলার জন্য।
আর যেমন চিন্তা তেমন কাজ আমি আমিও কিছু ছবি তুলে নিলাম। আর ছবির ব্যাকগ্রাউন্ড গুলো দেখলেই বুঝতে পারবেন  স্থাপনাগুলো কত সুন্দর।

সত্যি কথা বলতে কি একটি সুন্দর পরিবেশ 
আপনার মনকে প্রশান্তি ও স্বস্তি এনে দিতে পারে। 
যখনই সময় পাবেন চেষ্টা করবেন ন্যাচারাল কোন জায়গা ঘুরে আসতে। 
হ্যাঁ তবে জায়গা এবং ওই জায়গার সৌন্দর্য গুলোকে যদি স্মৃতি হিসেবে ধরে রাখতে চান। 
তবে অবশ্যই কিছু ছবি তুলে নিতে পারেন। 

সময় গেলে যেমন সময় আর ফিরে পাওয়া যায় না। এটি চিরন্তন একটি সত্য কথা। তবে আপনি চাইলে ওই  সময়ে সংরক্ষিত কিছু  স্মৃতি বা ছবি এর মাধ্যমে  সেই সময়কে অনুভব করতে পারেন। 
আর আধুনিক যুগে  সবার হাতে স্মার্ট ফোন থাকে। তাই ছবি তোলা খুব কঠিন কাজ নয়। 
আপনাদের সামনে কিছু ছবি তুলে ধরলাম আশা করি আপনাদের ভালো লাগবে। 

ধন্যবাদ সবাইকে।

Comments

shariarr
Congratulations, your post has been curated by @shariarr

Pink Yellow Flash Sale Watercolor Background Animated Instagram Post (800 × 500 px).gif

please Vote for @shariarr serey witness
sereybd

আপনি যে ক্যামেরা দিয়ে ছবিগুলো সংগ্রহ করেছেন সেটি উল্লেখ করা হয়নাই আশা করছে পরবর্তীতে সেটা সংশোধন করবে

 

অভিনন্দন, আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ

@shariarr দ্বারা ম্যানুয়ালি কিউরেট করা হয়েছে
20220913_222205.png