প্রথম পর্ব : দি লিজেন্ড লিওনেল মেসি।

M
maliha
লিওনেল মেসি 

আমার প্রিয় একজন ফুটবল তারকা।  প্রিয় এই তারকার জন্য আর্জেন্টিনা। আর্জেন্টিনা আমেরিকার একটি দেশ। আর এই দেশে অনেক ফুটবল তারকার জন্ম। 


কিন্তু আজকের এই মেসি হওয়ার পিছনে বার্সেলোনার অবদান অনেক।  
শৈশবে মেসির ফুটবল প্রতিভা থাকলেও তিনি গ্রোথ হরমোন সমস্যায়  আক্রান্ত ছিলেন। আর যার চিকিৎসা ছিল ব্যয়বহুল। 

আর তখনকার বার্সেলোনা পরিচালক মেসিকে  দেখে মুগ্ধ।  তারপর ১৩ বছর বয়সে মেসি কে বার্সেলোনা ক্লাবে নিয়ে যান। 
 মেসি একই সঙ্গে প্লেমেকার এবং গোলদাতার ভূমিকায় অনন্য। গোল করানো এবং আক্রমণ সাজানো এই দুই ভূমিকাতেই নেতৃত্ব দেন। জাতীয় দল ও ক্লাবের হয়ে মেসির গোল এরই মধ্যে ৬০০ পেরিয়ে গেছে। 


২০০৪ সালের অক্টোবরে ১৭ বছর বয়সে মেসি বার্সেলোনার মূল দলের অন্তর্ভুক্ত হয়। ২০০৬ সাল  থেকে তারকাখ্যাতি পেয়ে গিয়েছিলেন।  ব্যালন ডি'অর ও ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের তালিকায় মেসি ছিলেন সেরা তিনে ২০০৭ সালে। 


লা লিগায় সর্বোচ্চ গোলের রেকর্ড (৫০),  ইউরোপীয় ফুটবলে সর্বোচ্চ গোলের (৭৩) রেকর্ড,  এল ক্লাসিকোতে সর্বোচ্চ গোলের রেকর্ড (২৫) লিওনেল মেসির। যা তিনি এক মৌসুমে অর্জন করেন। 


মেসির ব্যক্তিগত জীবন ৩ সন্তান ও বউ কে নিয়ে সাজানো। স্কুল জীবনের বান্ধবী কে বিয়ে করেন মেসি ২০১৭ সালে। 

এই ফুটবল তারকা ইউনিসেফ, মেসি ফাউন্ডেশন সহ আর কিছু দাতব্য সংস্থার সাথে জড়িত। 
এই ফুটবল জাদুকর বিশ্বের সেরাদের একজন। 

The legend @messi@

Comments

sereybd

অভিনন্দন, আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ

@shariarr দ্বারা ম্যানুয়ালি কিউরেট করা হয়েছে
20220913_222205.png