আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন।
আজকে আমি আলোচজনা করব খাবারের রেসিপি নিয়ে।
পৃথিবীতে এমন কোন মানুষ নেই যে খেতে পছন্দ করে না।
আমরা সবাই খেতে পছন্দ করি আর যদি সেটা হয় সুস্বাদু তাহলে তার কথাই নেই।
বিশ্বে অনেক দেশ রয়েছে। প্রত্যেক দেশের আলাদা কিছু কালচার, সংস্কৃতি, খাবারের বিশেষত্ব রয়েছে।
কিছু দেশ রয়েছে যাদের প্রধান খাদ্য ভাত, কিছু দেশ রয়েছে যাদের প্রধান খাদ্য রুটি।
প্রধান খাদ্য যাই হোক কিছু খাবার আছে যেটা স্থান বেধে খুবই স্পেশাল।
আজ আমি একটি খাবার সম্পর্কে আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করব।
আমার কর্মস্থল মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর এ।
কুয়ালালামপুর জাতীয় মসজিদ এর পাশে একটি ফাইভ স্টার হোটেল রয়েছে।
নাম দি মেজিস্টিক হোটেল।
মালয়েশিয়া সব হোটেল এর মধ্যে মেজেস্টিক হোটেল খুব জনপ্রিয়।
হোটেল এ একটি ফাইন ডাইনিং রেস্টুরেন্ট রয়েছে যার নাম কলোনিয়াল কেফে।
হাইনানিজ চিকেন রাইস খুব জনপ্রিয় খাবার কলোনিয়াল কেফে রেস্টুরেন্টে এর।
Hainanese chiken Rice .
হাইনানিজ চিকেন রাইস এখানকার দ্বিতীয় সিগনেচার খাবার।
খাবারটি খুব সুস্বাদু এবং প্রেজেন্টেশন খুব সুন্দর।
প্রিয় বন্ধুরা এখন আপনারা জানতে পারবেন এই খাবারটি কিভাবে তৈরি করা হয় এবং এটার উপাদান গুলো কি কি।
প্রথমে মুরগীর চামরা সরানো হয়। তারপর লবণ দিয়ে পুরো মুরগিটাকে ঘষা হয়। এরপর মুরগি একটি নির্দিষ্ট পাত্রে রাখা হয়। পরিমাণ মতো পানি এবং নির্দিষ্ট তাপমাত্রায় সিদ্ধ করা হয়। মুরগিটিকে তুলে আবার ঘষা হয় লবণ ও অয়েল দিয়ে।
কেটে এক পাশে রাখা হয় মুরগির মাংসগুলো।
প্লেট এ পরিবেশন করার আগে শসা, সিদ্ধ অ্যারোমেটিক রাইস এবং চিকেন সুপ প্রস্তুত করা হয় ।
এরপর, শসা, সিদ্ধ চিকেন, মরিচ,আদা, রসুন এবং সইয়া সস দিয়ে পরিবেশন করা হয়।
মূলত হাইনানিজ চিকেন রাইস থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এবং চায়নাতে জনপ্রিয়
সবাই আমন্ত্রিত।


ভালো লেখার চেষ্টা করেছেন কিন্তু ইংরেজি টাইটেল বা লেখা এই কমিউনিটিতে পোস্ট করা যাবে না।