অতিরিক্ত বন্ধুত্ব এবং অতিরিক্ত শত্রুতা দুইটাই ক্ষতিকর

M
mahmud552

বিসমিল্লাহির রহমানির রহিম

হ্যালো বন্ধুগন আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন, আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।

আমাদের জীবন চলার পথে অনেক মানুষের সাথে দেখা হয়, অনেক মানুষের সাথে পরিচয় হয়, এই মানুষগুলো মধ্যে কেউ হয়ত ভাল বন্ধুতে পরিণত হয়, আবার কেউ হয়ত শত্রুতে পরিণত হয়।

কপিরাইট মুক্ত ছবি pixabay.com থেকে ডাউনলোড করা হয়েছে

যারা বন্ধু হয় এদের মধ্যে কেউ কেউ ঘনিষ্ঠ বন্ধুতে পরিণত হয়, যাদের সাথে আমরা জীবনের অনেক কিছু শেয়ার করে থাকি। আবার কেউ শুধু বন্ধু হিসেবেই থেকে যায়। আবার যারা শত্রু হয়, এদের মধ্যে কেউ কঠিন শত্রু হয়, তারা চেষ্টা করে আমাদের ক্ষতি করতে, আবার আমরাও চেষ্টা করি তাদের ক্ষতি করতে।

অতিরিক্ত বন্ধুত্ব, যার সাথে সবকিছু শেয়ার করছি, আবার অতিরিক্ত শত্রুতা, যার ক্ষতি করার চেষ্টা করছি, এই দুইটা বিষয়ই জীবনের জন্য অনেক বড় ক্ষতির কারণ হতে পারে।

শেখ সাদী (রঃ) ওনার গুলিস্তা বই এর মধ্যে উল্লেখ করেছেন যে, তোমার যত ঘনিষ্ঠ বন্ধু হোক না কেনো তার সাথে তোমার গোপনীয় কোন বিষয় শেয়ার করো না, যে বিষয়টা সে জানলে তোমার ক্ষতি করতে পারবে, হতে পারে সে কোন একদিন বন্ধু থেকে শত্রু হয়ে যাবে, আর সেইদিন তোমার ঐ গোপন বিষয় নিয়ে তোমার ক্ষতি করার চেষ্টা করবে।

কপিরাইট মুক্ত ছবি pixabay.com থেকে ডাউনলোড করা হয়েছে

আর যে তোমার অনেক বড় শত্রু, তার বড় কোন ক্ষতি করো না, কারণ হতে পারে সে একদিন তোমার বন্ধু হবে আর সেদিন তুমি তার বড় ক্ষতি করার কারণে তার সামনে লজ্জিত হবে।

তুমি জীবনে অনেক বন্ধুর সাথে পরিচিত হয়েছো, যে তোমাকে ছাড়া কিছুই বুঝতো না, কোন একদিন সেই বন্ধুই তোমার শত্রু হয়ে অনেক বড় ক্ষতি করে দিয়েছে, সবার জীবনেই এই রকম বন্ধু থাকে। আমাদের সবার জীবনেই এরকম শত্রু থাকে যারা পরবর্তীতে আমাদের বন্ধু হয়ে যায়।

এই জন্য জীবনে চলার পথে নিজের গোপনীয় বিষয়গুলো নিজের কাছেই রাখা ভাল, সেটা কারো কাছে প্রকাশ না করাই বুদ্ধিমানের কাজ। আর অন্য মানুষের সাথে শত্রুতা না রাখাও বুদ্ধিমানের কাজ।

কপিরাইট মুক্ত ছবি pixabay.com থেকে ডাউনলোড করা হয়েছে

আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে আমার আজকের পোস্ট পড়ার জন্য।

Comments

dewaasmara

Hi.... Mahmud, I have followed you. :)