বিসমিল্লাহির রহমানির রহিম
হ্যালো বন্ধুগন আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন, আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।
ট্রেন বা রেলগাড়ি হচ্ছে একটা রেল যানবাহন, যা একটা নির্দিষ্ট লাইনে চলে, ট্রেন শুধুমাত্র রেললাইন দিয়েই চলাচল করে, ট্রেন হচ্ছে যা কিছু সংযুক্ত যানবাহন নিয়ে একসাথে চলে, যার সামনে থাকে ইঞ্জিন এবং এই ইঞ্জিন সাথে অনেকগুলো বগি, যা একসাথে চলে, ট্রেন হচ্ছে মানুষ এবং যানবাহন চলাচলের জন্য খুব আরামদায়ক একটা যানবাহন।
বাংলাদেশের বিভিন্ন ট্রেন আছে, কিছু ট্রেন আছে আন্তনগর যেমন, চিত্রা, ধুমকেতু, পদ্মা, সিল্কসিটি, বনলতা ইত্যাদি, এইগুলো গেটলক হিসেবে চলাচল করে, অর্থাৎ এই ট্রেনগুলো বাংলাদেশের সব রেল স্টেশনে থামে না, শুধু বিশেষ বড় স্টেশন গুলোতে থামে। আর কিছু ট্রেন আছে লোকাল, যেগুলো বিভিন্ন জেলা ভিত্তিক দেওয়া আছে, যেই ট্রেনগুলো সব স্টেশনে থামে। এই সবগুলো ট্রেন বাংলাদেশ রেল মন্ত্রণালয়ের অধিনে চলাচল করে, এবং বাংলাদেশের রেল সেবাকে "বাংলাদেশ রেলওয়ে" বলা হয়ে থাকে।
আজকে ট্রেন নিয়ে লেখার কারণ হচ্ছে, আমি গতকাল রাতে ঢাকা থেকে বাসে করে চাঁপাইনবাবগঞ্জ এসেছি, আমি যখন বাস থেকে চাঁপাইনবাবগঞ্জ বাসস্ট্যান্ডে নামি তখন সারে পাঁচটা বাজে, চাঁপাইনবাবগঞ্জ বাসস্ট্যান্ডের পাশেই চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন, বাস থেকে নামার পর মাদ্রাসায় যাওয়ার জন্য কোন যানবাহন পাইলাম না তাই চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনে যাই।
চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনে যাওয়ার আরো একটা কারণ হচ্ছে, বনলতা নামের একটা আন্তনগর ট্রেন চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত চলাচল করে এবং এই ট্রেনটি সকাল ছয়টাই সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে যায়, আমি এই ট্রেনটি কখনও দেখি নাই, তারপর অনেক হল ট্রেনে সফর করি না, তাই আগামীতে যেন ট্রেনে যেতে পারি এই জন্য বনলতা ট্রেনের তথ্য সংগ্রহ করলাম।
চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনটা খুব সুন্দর, এখানে খুব সুন্দর একটা রেল ভবন রয়েছে, যেই রেল ভবনটি 2013 সালে উদ্বোধন করা হয়, ভবনটি উদ্বোধন করে রাজশাহী সিটি কর্পোরেশন এর মেয়র জনাব এ এইস এম খাইরুজ্জামান লিটন এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সংসদ সদস্য জনাব আব্দুল ওয়াদুদ বিশ্বাস।
রেল ভবনের ভিতরে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে যাওয়া এবং চাঁপাইনবাবগঞ্জ আসার বিভিন্ন ট্রেন সময়সূচি লাগানো হয়েছে, যাতে করে ট্রেনের যাত্রীরা ট্রেনের সময়গুলো জানতে পারে, রেল ভবনের ভিতরে চাঁপাইনবাবগঞ্জ এর বিভিন্ন ঐতিহ্যের ছবি লাগানো হয়েছে।
গতকাল চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনে এসে কয়েকটা ছবি তুলি, ছবিগুলো আমার SAMSUNG A52 5G মোবাইল দিয়ে তোলা হয়েছে।
ধন্যবাদ সবাইকে আমার আজকের পোস্ট পড়ার জন্য।

