বিসমিল্লাহির রহমানির রহিম
বন্ধুরা গতকালের পোস্টে রাগের ক্ষতিকর দিক নিয়ে কিছু আলোচনা করেছি । আজকে রাগ নিয়ন্ত্রণ করার কিছু উপায় নিয়ে আলোচনা করব ।
প্রত্যেক মানুষের রাগ আছে, যদি কেউ বলে যে, আমার কোন রাগ নাই, সে মিথ্যা কথা বলছে । রাগ সবারই আছে, কেউ নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, কেউ পারে না ।
অতিরিক্ত রাগ অনেক ক্ষতির কারণ । রাগ নিজের শারীরিক এবং মানসিক ক্ষতির পাশাপাশি পারিবারিক এবং সামাজিক ভাবেও অনেক ক্ষতির করে দেয় । রাগ হচ্ছে ঝড়ের মত, ঝড় যখন হয় তখন বোঝা যায় না কি ক্ষতি হল, ঝড় শেষ হয়ে গেলে ক্ষতির পরিমাণ বোঝা যায়। কোন জ্ঞানী ব্যক্তি বলেন রাগ হচ্ছে বোমার গোডাঊন, যা একটু আগুন পেলেই সব ধংস করে দেয় ।
এই জন্য আমাদের রাগকে নিয়ন্ত্রণ করা অতি জরুরী । বাহাদুর ঐ ব্যক্তি নয় যে শক্তির বলে অন্যকে পরাজিত করে, বরং বাহাদুর তো ঐ ব্যক্তি যে রাগকে নিয়ন্ত্রণ করে এবং ক্ষমতা থাকা সত্ত্বেও প্রতিশোধ নেয় না ।
রাগ আসে শয়তানের পক্ষ থেকে, আর শয়তান হচ্ছে আগুনের তৈরি, আর আগুন নিয়ন্ত্রণ করতে প্রয়োজন পানি । এই জন্য যখন রাগ উঠবে তখন পানি পান করে নিবে, অযু করে নিবে, তাতেও যদি রাগ না কমে তাহলে গোসল করে নিবে ।
রাগ নিয়ন্ত্রণ করার সব থেকে বড় হাতিয়ার হচ্ছে "আয়ুজুবিল্লাহি মিনাশ শাইতনির রজিম" পড়া ।
রাগ নিয়ন্ত্রণ করার আরেকটা উপায় হচ্ছে, রাগের সময় নিজের অবস্থান পরিবর্তন করা । যেমন দাঁড়ানো অবস্থায় রাগ উঠে তাহলে বসে যাওয়া, যদি বসা অবস্থায় রাগ উঠে তা হলে শুয়ে যাওয়া ।
যখন রাগ উঠবে তখন রাগের কারণ খুঁজতে থাকা খুব জরুরী । কি কারণে রাগ উঠেছে সেটা বুঝতে পারলে অনেক সময় রাগ নিয়ন্ত্রণে এসে যায় ।
রাগ নিয়ন্ত্রণ করার আরও একটা মাধ্যম হচ্ছে ক্ষমা করতে শেখা । ক্ষমতা থাকা সত্ত্বেও প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেওয়া । ক্ষমা একটা মহা গুণ ।
রাগ নিয়ন্ত্রণ করতে হলে সময়কে মেনে নিতে হবে । সব সময় এক রকম হবে না আবার সব মানুষ এক রকম না । এই বিষয়টা বোঝা অনেক জরুরী ।
রাগ নিয়ন্ত্রণ করার জন্য অহংকার দুর করতে হবে । সব জায়গায় নিজেকে বড় মনে করা যাবে না, নিজকে সবার থেকে ভাল মনে না করা, আমি যেটা বুঝি সেটাই ঠিক, এরকম চিন্তা বাদ দেওয়া । মূল কথা "আমি" শব্দটা বাদ দিতে হবে ।
রাগ নিয়ন্ত্রণ করার আরও অনেক পদ্ধতি রয়েছে । আমরা সব পদ্ধতি সঠিক ভাবে জেনে, আমাদের রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
Bismillahir Rahmanir Rahim
Friends have discussed some of the harmful aspects of anger in yesterday's post. Today we will discuss some ways to control anger.
Every human being has anger, if someone says I have no anger, he is lying. Everyone has anger, one can control one's anger, one cannot.
Excessive anger causes a lot of damage. Anger causes a lot of damage to one's family and society as well as one's own physical and mental damage. Anger is like a storm, when there is a storm it is not understood what the damage is, when the storm is over the amount of damage is understood. Some wise man says that anger is the godown of bombs, which destroys everything with a little fire.
This is why it is so important to control our anger. Bahadur is not the person who defeats others by force, but Bahadur is the person who controls anger and does not take revenge despite having power.
Anger comes from the devil, and the devil is made of fire, and water is needed to control the fire. For this, when anger arises, he should drink water, perform ablution, and if the anger does not subside, then take a bath.
The biggest tool to control anger is to read "Ayujubillahi Minash Shaitanir Rajim".
Another way to control anger is to change your position during anger. For example, if you get angry while standing, then sit down, if you get angry while sitting, then go to bed.
When anger arises, it is very important to keep looking for the cause of anger. When you understand the reason for anger, anger often comes under control.
Another way to control anger is to learn to forgive. Forgiveness without revenge despite having power. Forgiveness is a great virtue.
If you want to control anger, you have to accept time. Not all people will always be the same. It is very important to understand this.
Pride must be overcome in order to control anger. You can't think of yourself as great everywhere, you don't think of yourself as the best of all, that's all I understand, that's the way to get rid of such thoughts. The word "I" should be omitted.
There are many more ways to control anger. We will try to control our anger knowing all the methods correctly InshaAllah.

