বিসমিল্লাহির রহমানির রহিম
হ্যালো ফটোগ্রাফি প্রেমিগন, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন, আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।
প্রিয় বন্ধুগন আজকে আমি আপনাদের সাথে আরও একটা নতুন ফটোগ্রাফি শেয়ার করব। আশা করি ফটোগ্রাফিগুলো আপনাদের অনেক ভাল লাগবে।
আপনাদের সাথে কিছুদিন আগে সন্ধ্যামালতী ফুলের একটা ফটোগ্রাফি শেয়ার করেছিলাম, সেই ফটোগ্রাফিতে ফুলের রং ছিল লাল, এবং সেই ফটোগ্রাফিতে উল্লেখ করেছিলাম যে, অন্য একদিন এই একই ফুলের অন্য রং এর ফটোগ্রাফি শেয়ার করব। আজকে সেই সন্ধ্যামালতির হলুদ রং এর ফুলের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব।
আমরা সবাই জানি যে সন্ধ্যামালতী ফুল বিভিন্ন রং এর হয়ে থাকে, এমনকি একই ফুলে বিভিন্ন রং হয়ে থাকে। সন্ধ্যামালতী ফুল বিভিন্ন রং এর হলেও অধিকাংশ সময় লাল এবং হলুদ এই দুই রং এর দেখা যায়, অনেক সময় সাদাও হয়ে থাকে কিন্তু খুব কম।
সন্ধ্যামালতী ফুল অনেকটা ছোট মাইকের মত দেখতে হয়। একটা মজার বিষয় হচ্ছে এই ফুল যে রং এর হোক না কেনো, ফুলের মাঝখান দিয়ে যে কয়েকটা কলি বের হয় এবং সেই কলির মাথায় একটা গোল ছোট ফুলের মত থাকে সেটা সব সময় লাল হয়।
আপনারা যদি এই সন্ধ্যামালতীর সব রং এর ফুলের দিকে লক্ষ্য করেন তাহলে বিষয়টা বুঝতে পারবেন, অথবা আপনারা যদি আমার শেয়ার করা ছবিগুলো ভালভাবে দেখেন তা হলেও বুঝতে পারবেন।
আমরা ছোট বেলায় এই ফুল দিয়ে অনেক খেলা করেছি, এই না না তুলে ফুলের মাঝখানে থাকা সুতার মত চিকন কলি তুলে সেটা দিয়ে আমরা রান্না করি খেলতাম। এই গুলোকে মাছ বানাতাম। এই ফুলের সাথে ছোট বেলার অনেক স্মৃতি লেগে আছে। আমরা এই ফুল দিয়ে মালা বানাতাম।
ফুল সব সময় সুন্দর হয়, এই ফুল দিয়ে বাসর ঘর সাজানো হয়, এবং এই ফুল দিয়ে বিবাহতে ব্যবহার করে গাড়ি সাজানো হয়।
আজকে আপনাদের সাথে ফুলের যে ফটোগ্রাফিগুলো শেয়ার করলাম এগুলো আমার SAMSUNG A52 5G মোবাইল দিয়ে তোলা হয়েছে, ছবিগুলো আমি ঢাকা থেকে তুলেছি।
ধন্যবাদ সবাইকে আমার আজকের ফটোগ্রাফি দেখার জন্য এবং আমার আজকের এই পোস্ট পড়ার জন্য।

