আজকের সফর শ্যামপুর _Today's tour is Shampur_

M
mahmud552

         বিসমিল্লাহির রহমানির রহিম

আজকের দিনটা একটু বেশি ব্যস্ত ছিলাম। সকালে ঘুম থেকে ফজর নামাজ আদায় করে আবার ঘুম দিলাম । সকাল নয়টার সময় ঘুম থেকে উঠে, ফ্রেশ হলাম । এরপর সকালের নাস্তা করে পুবালী ব্যাংকে যাওয়ার জন্য বের হলাম ।

Selfie taken by samsung a52 5g

পুবালী ব্যাংকের জামগড়া শাখায় গেলাম । গত পাঁচ তারিখের একটা চেক ছিল । এর আগে দুইবার ব্যাংক থেকে ফিরে এসেছি, টাকা উঠাতে পারি নাই । দশটার আগে ব্যাংকে গিয়েছি, দশটার সময় ব্যাংক খোলার সাথে সাথে চেক দিয়েছি টাকা উঠানোর জন্য, কিন্ত একাউন্টে টাকা নাই । যার চেক তাকে কল দিলাম, সে বলল কাছে এসে টাকা নিয়ে যান ।

এরপর বাসায় চলে আসলাম, বাসা থেকে আবার বের হলাম, নারায়ণগঞ্জ এর শ্যামপুর যাওয়ার জন্য। বাসস্ট্যান্ডে গিয়ে একটু সময় অপেক্ষা করলাম । একটু পর ঠিকানা বাস আসলো, ঠিকানা বাসে উঠলাম ।

ঠিকানা বাস চন্দ্রা থেকে সাইনবোর্ড পর্যন্ত চলে । যাত্রাবাড়ী ফ্লাইওভার পার হয়ে আমাকে নামিয়ে দিল। ভাড়া নিয়েছে একশ টাকা । ওখান থেকে পায়ে হেটে যাত্রাবাড়ী বাসস্ট্যান্ডে আসলাম । যাত্রাবাড়ীর উপর দিয়ে একটা ফ্লাইওভার হয়েছে, এই ফ্লাইওভার গুলিস্তান থেকে যাত্রাবাড়ী পর্যন্ত। নাম দেওয়া হয়েছে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার।

Selfie taken by samsung a52 5g

যাত্রাবাড়ী বাসস্ট্যান্ড থেকে একটা লেগুনাতে উঠলাম, শ্যামপুর লাল মসজিদ যাওয়ার জন্য, ভাড়া নিল বিশ টাকা । লাল মসজিদে নেমে যোহর নামাজ আদায় করলাম । এরপর শিকদার কেমিক্যাল এর দোকানে গেলাম। দেখি দোকান বন্ধ, দোকানের মালিককে কল দিলাম । মালিক বলল বাসায় আসেন । একটা রিকশা নিয়ে বাসায় গেলাম ।

বাসায় যাওয়ার পর চেকটা ফেরত দিলাম । চেক এর পরিবর্তে টাকা দিল । টাকা নিয়ে আরেকটা রিকশা ঠিক করলাম, লাল মসজিদ যাওয়ার জন্য। লাল মসজিদ এসে দুপুরের খাবার খাইলাম । মুরগির মাংস দিয়ে ভাত খাইলাম, খাবার মোটামোটি ভাল ছিল ।

Selfie taken by samsung a52 5g

এরপর আবার লেগুনাতে উঠলাম যাত্রাবাড়ী আসার জন্য । যাত্রাবাড়ী এসে লেগুনা থেকে নামলাম । পায়ে হেটে আবার ফ্লাইওভার এর মাথায় আসলাম । আবার ঠিকানা বাসে উঠলাম ।

বাস যখন ঢাকা নিউ মার্কেটের সামনে, তখন একটা জিনিস দেখতে পেলাম, খুব ভাল লাগল । দেখলাম একজন রিকশা চালক তার রিকশাটা এক পাশে রেখে একজন অন্ধ মানুষের হাত ধরে রাস্তা পার করে দিচ্ছেন। মন থেকে রিকশা চালকের জন্য দোয়া আসল । মনে মনে ভাবলাম, দুনিয়াতে এখনও অনেক ভাল মানুষ আছে ।

বাস চলতে চলতে পলাশবাড়ী বাসস্ট্যান্ডে এসে থামল । আমি বাস থেকে নেমে বাসায় চলে আসলাম । তখন ঘড়িতে নয়টা বাজে ।

ধন্যবাদ সবাইকে আমার আজকের আর্টিকেল শেষ পর্যন্ত পড়ার জন্য ।

 

          Bismillahir Rahmanir Rahim

I was a little too busy today. After performing Fajr prayers in the morning, I fell asleep again. I woke up at nine o'clock in the morning and was refreshed. After breakfast I went out to Pubali Bank.

I went to the Jamgarh branch of Pubali Bank. There was a check for the last five dates. I have come back from the bank twice before, I could not withdraw the money. I went to the bank before ten o'clock, opened the bank at ten o'clock and gave a check to withdraw money, but there was no money in the account. Whose check I called him, he said come closer and take the money.

Then I went home, I left home again, to go to Shampur in Narayanganj. I went to the bus stand and waited for a while. After a while the address bus came, I got on the address bus.

The address bus runs from Chandra to the signboard. Jatrabari crossed the flyover and dropped me off. Rented one hundred rupees. From there I came to Jatrabari bus stand on foot. There is a flyover over Jatrabari, this flyover from Gulistan to Jatrabari. Named after Mayor Mohammad Hanif Flyover.

I got on a laguna from Jatrabari bus stand, to go to Shampur Lal Masjid, the fare was twenty rupees. I went down to the Red Mosque and performed Zuhr prayers. Then I went to Sikdar Chemical's shop. When I saw that the shop was closed, I called the shop owner. The owner said come home. I took a rickshaw home.

I returned the check after going home. Gave money instead of check. I arranged another rickshaw with money to go to Lal Masjid. I came to Lal Masjid and had lunch. I ate rice with chicken, the food was pretty good.

Then I got up in Laguna again to come to Jatrabari. I came to Jatrabari and got down from Laguna. I came to the head of the flyover again on foot. I got on the address bus again.

When the bus was in front of Dhaka New Market, I saw one thing, it was very good. I saw a rickshaw driver crossing the road holding the hand of a blind man, leaving his rickshaw to one side. The prayer for the rickshaw driver is real from the heart. I thought to myself, there are still a lot of good people in the world.

The bus came to a halt at Palashbari bus stand. I got off the bus and went home. It was nine o'clock.

Thanks everyone for reading to the end of my today's article.

Comments