আজকে আমার ছোট ছেলের জন্মদিন _Today is my little boy's birthday_

M
mahmud552

বিসমিল্লাহির রহমানির রহিম

প্রত্যেক মানুষের জীবনে কিছু আনন্দের সময় থাকে, কখনও কখনও সেই আনন্দের সময়টা কোন দুঃখ বা কষ্টের পরে আসে। যে আনন্দের সময়টা দুঃখ বা কষ্টের পরে আসে সেটা সব থেকে বেশী খুশির কারণ হয়।

আমার জীবনের সেই রকম কষ্টের পরে আনন্দের একটা ঘটনা হচ্ছে, আমার দ্বিতীয় ছেলের জন্মগ্রহণ। গতবছর আজকের এই দিনে (২৫ জানুয়ারি) রাত একটা ত্রিশ মিনিটে আমার দ্বিতীয় সন্তান জন্মগ্রহণ করেন। আজকে তার এক বছর পূর্ণ হল।

গতবছর এই দিনে পুরা বাংলাদেশ করোনার কারণে লকডাইন ছিল, আর এই করোনার কারণে ২০১৯ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত আমার বেতন বন্ধ। গতবছর জানুয়ারিতে বেতন বন্ধের এক বছর ছিল। ঐ সময় আমার হাতে কোন টাকা ছিল না।

এই দিকে আমার স্ত্রীর গর্ভে সন্তান, প্রথমবার যখন ডাক্তার এর কাছে নেওয়া হয়, তখন ডাক্তার পরীক্ষা করে সন্তান জন্মগ্রহণ এর একটা দিন নির্ধারণ করে দেন, কিন্তু সেই অতিক্রম হয়ে যায়, সন্তান জন্ম হয় না। আবার ডাক্তার এর কাছে নেওয়া, ডাক্তার পরীক্ষা করে আরেকটা দিন নির্ধারণ করে দেন, সেই দিনও অতিক্রম হয়ে যায়। আবার ডাক্তার এর কাছে নেওয়া হয়, আবার পরীক্ষা করে আরেকটা দিন নির্ধারণ করে দেন, সেই দিনও অতিক্রম হয়ে যায়।

তখন বাড়ির সবাই আমাকে বিভিন্ন রকম কথা বলতে থাকে, তিনবার দিন মিস করছে এখনও বসে আছো, পেটের মধ্যে সন্তান মারা যাবে, এরকম বিভিন্ন রকম কথা। তখন আমার পরিস্থিতি খুব খারাপ হয়ে যায়, বিভিন্ন রকম চিন্তা মাথায় আসে। এই দিকে পকেটে নাই টাকা। ঐ সময় রাতে উঠে নামাজ আদায় করে আল্লাহ তায়ালার কাছে শুধু কান্না করেছি।

নির্ধারিত তিন নম্বর দিন পার হওয়ার পর, একদিন বলতেছি আজকে রাতটা পার হলে, আগামীকাল সকালে ডাক্তার এর কাছে নিয়ে যাব। রাত তখন এগারোটা বাজে, আমার স্ত্রী বলতেছে, আমার ব্যাথা শুরু হয়েছে, কিছুক্ষণ পর ব্যাথা আরো বেশী, আমি তখন শ্বশুরবাড়ি, বারোটার দিকে এক মহিলা ডাক্তারকে কল করা হয়, সে ঠিক রাত একটার সময় আসে। সে আসার কিছুক্ষণ পরেই অর্থাৎ একটা বিশ মিনিটে সন্তান জন্মগ্রহণ করে।

আমি গিয়ে আমার ছোট ছেলেকে কোলে নেই, তার একটা নাম দেই, ছোট ছেলের নাম দেই "আহমাদ ওয়ালিউল্লাহ"।

আমার ছোট ছেলের সব থেকে বড় গুন হচ্ছে, সব সময়ই হাসি মুখে থাকবে। দেখতে দেখতে এক বছর পার হয়ে গেল।

সবার কাছে আমার দুই ছেলের জন্য দোয়া চাই ।

 

Bismillahir Rahmanir Rahim

Every human being has some happy time in his life, sometimes that happy time comes after some sorrow or trouble. The happiest time that comes after sorrow or hardship is the happiest reason.

One of the happiest moments of my life is the birth of my second son. On this day last year (January 25) last year at one thirty minutes my second child was born. Today is his first birthday.

On this day last year, the whole of Bangladesh was locked up due to corona, and due to this corona, my salary has been stopped since January 2019. January last year was a year of pay cuts. I had no money at that time.

On this side the child in my wife's womb, when first taken to the doctor, the doctor examines and determines the date of birth of the child, but beyond that, the child is not born. Taking it to the doctor again, the doctor examined and fixed another day, that day also passed. Again the doctor was taken, again examined and fixed another day, that day also passed.

Then everyone in the house started talking to me about different things, missing three times, still sitting, child will die in the womb, different things like this. Then my situation became very bad, different thoughts came to my mind. There is no money in this pocket. At that time I got up at night and prayed and just cried to Allah Ta'ala.

After the number three day has passed, one day I am saying that if the night passes today, I will take you to the doctor tomorrow morning. It was eleven o'clock at night, my wife was saying, my pain has started, after a while the pain is more, I was then at the father-in-law's house, at twelve o'clock a female doctor was called, she came at exactly one o'clock in the night. Shortly after her arrival, the baby was born in twenty minutes.

I went and gave my youngest son a name, "Ahmad Waliullah".

My youngest son is having the biggest quality, he will always have a smile on his face. A year has passed.

I wish blessings to all for my two sons.

Comments

sohel5454
মাশাআল্লাহ কি সুন্দর চেহারা ভাই আপনার ছেলের জন্য দোয়া রইল সবসময় যেন আল্লাহ তালা তাকে সুস্থ রাখে