পরিশ্রম ব্যতীত কখনও সফলতা আসে না

M
mahmud552
বিসমিল্লাহির রহমানির রহিম

হ্যালো বন্ধুগন আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন, আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।

পৃথিবীতে সফল হতে হলে পরিশ্রম করতে হবে, পরিশ্রম ব্যতীত কোন মানুষ সফল হতে পারেন না, একমাত্র পরিশ্রম এর মাধ্যমেই জীবনে সফলতা আসে, আপনি যদি পরিশ্রম ব্যতীত বসে থাকেন তাহলে কখনও জীবনে সফল হতে পারবেন না।


কপিরাইট মুক্ত ছবি pixabay.com থেকে ডাউনলোড করা হয়েছে

আজকে আমাদের মাদ্রাসার বারান্দার নিচে একটা পিপড়াকে দেখলাম, সেই পিপড়া তার থেকে বড় একটা জিনিস নিয়ে বারান্দার নিচে থেকে বারান্দায় ওঠার চেষ্টা করছে, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে, পিপড়ার কাছে খাবার ছিল, সে সম্ভবত এই খাবার নিয়ে তার বাসায় যাচ্ছে।

পিপড়ার কান্ড দেখার জন্য আমি দ্বাড়িয়ে গেলাম, দেখলাম পিপড়াটা বারান্দার নিচে থেকে খাবারের টুকরো নিয়ে উপরে ওঠার সময় নিচে পরে যাচ্ছে, সে আবার উঠে খাবার মুখে নিয়ে বারান্দার উপর ওঠার চেষ্টা করছে আর ব্যর্থ হচ্ছে, একটা জিনিস লক্ষ্য করলাম, সে ব্যর্থ হওয়ার পরেও হাল ছেড়ে দেয় নাই, আবার চেষ্টা করছে, কয়েকবার চেষ্টা করার পর সে সফল হয় এবং খাবার নিয়ে বারান্দায় উঠে আসে, এবং আস্তে আস্তে তার বাসায় চলে যায়।

পিপড়ার এই কাজ দেখে মনের মধ্যে অনেক ভাবনা জমে গেল, আমরা কেনো পারি না, আমরা এই পিপড়ার মত চেষ্টা করি না, কোন কাজ শুরু করার পর যদি আমরা এক দুই বার ব্যর্থ হই তখন আর ঐ কাজ করতে চাই না, এই ভাবতে থাকি যে এই কাজ আমার দ্বারা হবে না, কিন্তু আমরা যদি বারবার ব্যর্থ হওয়ার পরেও নিজেদের চেষ্টা এবং পরিশ্রম অব্যাহত রাখতাম তাহলে এই পিপড়ার মত এক সময় সেই কাজ করতে সক্ষম হতাম।

এই জন্য এক কবি বলেছেন, পাড়িব না এই কথাটি বলিও না আর, কেনো পাড়িবে না তাহা ভাব এক বার, দশজনে পাড়ে যাহা, তুমিও পাড়িবে তাহা, এক বার না পাড়িলে দেখো শত বার।

এই জন্য আমাদের প্রত্যেক কাজের প্রতি পূর্ণ চেষ্টা এবং পরিশ্রম করতে হবে, তাহলেই ঐ কাজ আমরা ভাল ভাবে করতে পারব, কোন সময় পারব না বলে থেমে থাকা যাবে না।

ধন্যবাদ সবাইকে আমার আজকের পোস্ট পড়ার জন্য।

Comments