Today I went to Sirajganj for special work after finishing the madrasa class // আজকে মাদ্রাসার ক্লাস শেষ করে বিশেষ কাজে সিরাজগঞ্জে গিয়েছিলাম

M
mahmud552

Bismillahir Rahmanir Rahim

Hello friends how are you all? Hope you all are very well and healthy, I am also very well with your prayers and God's grace.

Today was a very good day, it was very sunny since morning, I woke up in the morning and prayed Fajr and tried to sleep again, but due to the lack of electricity, I did not sleep. So I forced myself to come outside the house and sat on the balcony of our house for a while, and took my mobile and looked at it for a while. Then my mother prepared breakfast, so I went inside to have breakfast.

For a long time, I don't eat food prepared by mother's hands, after coming home, I regularly eat mother's cooking, my mother's cooking is very delicious and very fun to eat. Since my wife is not at home, I am eating mother's cooking, when my wife is at home, she cooks. A few days ago my wife went to her father's house. He will come in a few days.

After breakfast I was thinking that I won't go to madrasa today because today is very sunny, so hot, but I joined a new madrasa, just went to madrasa for four days and took classes, then tomorrow is a holiday, if I don't come to madrasa today, it will be different. After finishing breakfast, I left to go to madrasa.

I finished the madrasa class at nine in the morning, then left the madrasa to come to Sirajganj city, came out of the madrasa and came to the bus stand, I went to the bus stand and was waiting for the bus, after a while the bus came and I boarded the bus, got on the bus and came to Sirajganj, in Sirajganj a There was a special job, but that job was not done, I have to come again after a few days.

I left there due to no work, and there is no rickshaw, the two pictures I shared with you were taken by my SAMSUNG A52 5G mobile while on the rickshaw. Arrived at Sirajganj bus stand in rickshaw, boarded bus from Sirajganj bus stand to go home. After a while the bus left. I reached home shortly before.

Thanks everyone for reading my post today.

বিসমিল্লাহির রহমানির রহিম

হ্যালো বন্ধুগন আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন, আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।

আজকে দিনটা খুব ভাল ছিল, আজকে সকাল থেকেই প্রচন্ড রোদ ছিল, সকালে ঘুম থেকে উঠে ফজর নামাজ আদায় করে আবার একটু ঘুমানো চেষ্টা করেছিলাম কিন্তু কারেন্ট না থাকার কারণে ঘুম হল না। তাই বাধ্য হয়ে বাড়ির বাহিরে আসলাম এবং আমাদের বাড়ির বারান্দায় কিছুক্ষণ বসে থাকলাম, এবং আমার মোবাইল হাতে নিয়ে কিছুক্ষণ সেটা দেখলাম। এরপর আমার মা সকালের নাস্তা তৈরী করেছে, তাই নাস্তা করার জন্য ঘরের মধ্যে গেলাম।

অনেকদিন হল মা এর হাতের তৈরী করা খাবার খাই না, বাড়িতে আসার পর নিয়মিত মা এর হাতের রান্না খাচ্ছি, আমার মা এর হাতের রান্না খেতে খুব সুস্বাদু এবং অনেক মজাদার। আমার স্ত্রী বাড়িতে না থাকার কারণে মা এর হাতের রান্না খাচ্ছি, আমার স্ত্রী বাড়িতে থাকলে সে রান্না করে। কয়েকদিন হল আমার স্ত্রী তার বাবার বাড়িতে গিয়েছে। সে কয়েকদিন পরে আসবে।

সকালের নাস্তা শেষ করে চিন্তা করছিলাম যে, আজকে মাদ্রাসায় যাব না, কারণ আজকে অনেক রোদ উঠেছে, যার জন্য অনেক গরম, কিন্তু নতুন মাদ্রাসায় জয়েন করেছি, মাত্র চারদিন মাদ্রাসায় গিয়ে ক্লাস নিয়েছি, এরপর আগামীকাল ছুটি আছে, আজকে যদি মাদ্রাসায় না আসি তাহলে বিষয়টা অন্যরকম হয়ে যাই, এই জন্য সকালের নাস্তা শেষ করেই মাদ্রাসার যাওয়ার জন্য বাহির হই।

সকাল নয়টার সময় মাদ্রাসার ক্লাস শেষ করি, এরপর সিরাজগঞ্জ শহরে আসার জন্য মাদ্রাসা থেকে বাহির হই, মাদ্রাসা থেকে বাহির হয়ে বাসস্ট্যান্ডে আসি, আমি বাসস্ট্যান্ডে গিয়ে বাসের জন্য অপেক্ষা করছিলাম, অল্প কিছুক্ষণ পর বাস আসে এবং আমি বাসে উঠি, বাসে উঠে সিরাজগঞ্জ আসি, সিরাজগঞ্জে একটা বিশেষ কাজ ছিল, কিন্তু সেই কাজ হয় নাই, কয়েকদিন পরে আবার আসতে হবে।

কাজ না হওয়ার কারণে সেখান থেকে চলে আসি, এবং একটা রিক্সা নেই, আপনাদের সাথে যে ছবি দুইটা শেয়ার করেছি এই ছবি দুইটা রিক্সার উপর থাকা অবস্থায় আমার SAMSUNG A52 5G মোবাইল দিয়ে তুলেছি। রিক্সাতে সিরাজগঞ্জ বাসস্ট্যান্ডে আসি, সিরাজগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বাড়িতে উদ্দেশ্যে যাওয়ার জন্য বাসে উঠি। কিছুক্ষণ পর বাস ছেড়ে দেয়। কিছুক্ষণ পূর্বে আমি বাড়িতে এসে পৌঁছাই।

ধন্যবাদ সবাইকে আমার আজকের পোস্ট পড়ার জন্য।

Comments