হ্যালো বন্ধুগন আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন, আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।
আজকে সোমবার, আমাদের মাদ্রাসার পাশে বালুগ্রাম মোড়ে প্রতি সোমবার সাপ্তাহিক হাট লাগে, এই হাটে বিভিন্ন রকম সব্জি পাওয়া যায় এবং বিভিন্ন রকম মিষ্টি পাওয়া যায়, আমি প্রতি সোমবার মাদ্রাসা থেকে হাটে যাই, বালুগ্রাম মোড়ে একটা বড় হোটেল আছে সেখানে আমরা প্রতিদিন খাওয়া দাওয়া করি।
বালুগ্রাম মোড়ে আমার এক বন্ধুর দোকান আছে, প্রতি সোমবার হাটে যাওয়ার পর তার দোকানে বসে থাকি, তার দোকান হচ্ছে বিভিন্ন টুপি, সুগন্ধি, রুমাল। তার দোকানে বসে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, অনেক কথা হয় তার সাথে, আমার কোন জিনিসের প্রয়োজন হলে তার দোকান থেকে ক্রয় করি।
আমার কাছে চাকরির থেকে ব্যবসা বেশি ভাল লাগে, কারণ চাকরি হচ্ছে অন্য মানুষের অধিনে থাকা আর ব্যবসা হচ্ছে নিজের স্বাধীন, ব্যবসার দ্বারা নিজে স্বাধীন ভাবে কাজ করা যায়, এবং সঠিক ভাবে ব্যবসা করলে চাকরির থেকে বেশি বরকত হয়।
কোন ব্যাক্তি যদি ধৈর্য সহকারে ব্যবসা করতে পারে তাহলে সে সফলতা পাবে, ধৈর্য সহকারে নিয়মিত ব্যবসায় মনোযোগ দিতে হবে তাহলে ব্যবসা থেকে ভাল কিছু আশা করতে পারেন, অন্যথায় ব্যবসায় লাভবান হতে পারবেন না।
আজকে আমার বন্ধুর দোকানে বসে এই কথাগুলো আলোচনা করলাম, কারণ সে ব্যবসা বাদ দিতে যাচ্ছে, আর ব্যবসা বাদ দেওয়ার কারণ হচ্ছে বেচাকেনা নাই, আর বেচাকেনা না থাকার কারণ হচ্ছে অনিয়মিত দোকান খোলা, সে প্রতিদিন তার দোকান খোলে না।
তাকে বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করলাম, যাতে সে ব্যবসাটা বাদ না দেয়, এবং তাকে বললাম ব্যবসায় সফলতা পেতে হলে ধৈর্য সহকারে নিয়মিত সময় দিতে হবে তাহলে সফল হওয়া যাবে। আমার কথাগুলো শুনে শেষে সে ব্যবসা আর বাদ দিবে না।
তার সাথে কথা বলা শেষ করে দুইজন ঝালমুড়ি খাইলাম, তার দোকানের পাশেই একজন ঝালমুড়িওয়ালা বসে, আমি তার দোকানে গেলেই ঝালমুড়ি খাই, তার ঝালমুড়িটা খুব মজাদার হয়।
আজকের ছবিগুলো আমার বন্ধুর দোকানে বসে তোলা হয়েছে, ছবিগুলো আমার SAMSUNG A52 5G মোবাইল দিয়ে তোলা হয়েছে।
ধন্যবাদ সবাইকে আমার আজকের পোস্ট পড়ার জন্য।

