হ্যালো ফটোগ্রাফি প্রেমিগন আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন, আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।
প্রিয় বন্ধুগন আজকে অনেকদিন পর আপনাদের সাথে খুব সুন্দর একটা ফটোগ্রাফি শেয়ার করব, আশা করি আজকের ফটোগ্রাফির ছবিগুলো আপনাদের অনেক ভাল লাগবে, আজকের ফটোগ্রাফি হচ্ছে সরিষা ফুলের।
সরিষা হচ্ছে শীতকালীন ভোজ্য তেল ফসল, বাংলাদেশের প্রধান ভোজ্য তেল ফসল, বর্তমান শীতের সময়ে বাংলাদেশের অধিকাংশ জায়গায় সরিষার চাষ করা হয়, সরিষা গাছে যখন ফুল আসে তখন সমস্ত মাঠ হলুদ হয়ে যায়, এখন অধিকাংশ জমিতে সরিষার ফুল শেষ হয়ে গেছে এবং সরিষার দানা আসা শুরু হয়েছে।
সরিষার বীজ থেকে তেল বাহির করা হয়, যেই তেল খাবারে ব্যবহার করা হয় এবং বাংলাদেশের মানুষ এই তেল শীতের সময় শরীরে ব্যবহার করে থাকে। সরিষার বীজ থেকে ৪৪% তেল পাওয়া যায় এবং ৪০% খৈল পাওয়া যায়। সরিষার বীজ থেকে বের হওয়া খৈলে প্রচুর পরিমাণে আমিষ থাকে যার কারণে এই খৈল গরু এবং মহিষের জন্য খুব পুষ্টিকর খাবার।
সরিষা হচ্ছে শীতকালীন বার্ষিক উদ্ভিদ, এই সরিষা দক্ষিণ আফ্রিকা, এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশে চাষ করা হয়। আমাদের বাংলাদেশে তিন প্রকারের সরিষা চাষ করা হয়, এগুলো হচ্ছে, টরি, শ্বেত এবং রাই।
সরিষার ফুল থেকে মৌমাছিরা মধু সংগ্রহ করে থাকে, আমাদের বাংলাদেশে সরিষা ফুলের মধুর অনেক আগ্রহ, অনেক মানুষ শুধু সরিষা ফুলের মধু সংগ্রহ করতে চায়, এই কারণে অনেক মধু ব্যবসায়ী সরিষার জমির পাশে ক্ষুদে মৌমাছি নিয়ে বসে যায়, এই মধু ব্যবসায়ীরা সারা বছর মৌমাছির মাধ্যমে মধু সংগ্রহ করে, এবং শীতের সময় সরিষার মধু সংগ্রহ করে।
সরিষার বীজ ভর্তা করেও খাওয়া যায়, ঢাকা শহরের বিভিন্ন জায়গায় চিতাই পিঠা সরিষার ভর্তা দিয়ে বিক্রি করে, সরিষার বীজের ভর্তা ঝাল হয়।
আজকে আপনাদের সাথে যে ফটোগ্রাফিগুলো শেয়ার করলাম এই গুলো আমার SAMSUNG A52 5G মোবাইল দিয়ে তোলা হয়েছে, ছবিগুলো আমাদের মাদ্রাসার পূর্ব পাশের একটা জমি থেকে আমি তুলেছি।
ধন্যবাদ সবাইকে আমার আজকের পোস্ট পড়ার জন্য।


