বিসমিল্লাহির রহমানির রহিম
স্বাভাবিক ভাবে আমি ফটোগ্রাফি করতে পারি না। আমার ফটোগ্রাফি খুব একটা ভাল হয় না। এই জন্য কখনও ফটোগ্রাফি করি নাই। কিন্তু আমার SAMSUNG A52 5G মোবাইলটা ক্রয় করার পর থেকে ফটোগ্রাফির প্রতি একটা আকর্ষণ সৃষ্টি হচ্ছে। যেখানেই যাই মনে চায় একটা ছবি ধারন করি বা কিছু ফটোগ্রাফ করি।
সেই ধারাবাহিকতায় গতকাল দুইটা জায়গায় গিয়েছিলাম এবং সেখান থেকে খুব সাধারণ কিছু ফটোগ্রাফ করি। আমি জানি ফটোগ্রাফ গুলো খুব একটা ভাল হয় নাই, তারপরেও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব।
গতকাল সকালে সেনা পাবলিক স্কুল এন্ড কলেজ যাই, এখানে আমার ছোট বোনের ছেলে "আলিফ" পড়ে। সকাল সাতটার সময় ছোট বোন আলিফকে স্কুলে দিয়ে আসে। সকাল দশটার দিকে আমি আলিফকে আনতে যাই। দশটা ত্রিশ মিনিটে স্কুল ছুটি হয়, আলিফ বাহিরে আসে। ওকে নিয়ে বাসায় চলে আসি।
এই স্কুল প্রথমে জিরাবো ছিল, এখন নবীনগর ডিওএসএইস এর ভিতরে। এই স্কুলটি নিয়ন্ত্রণ করে বাংলাদেশ সেনাবাহিনী। স্কুলের শিক্ষা ব্যবস্থা খুব ভাল। এখন এই স্কুলের কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করব।
আলিফকে বাসায় নিয়ে আসার পর দুপুরের খাবার খাই, এরপর কেমিক্যাল এর একটা সিম্পল দিতে জিরাবো যাই, জিরাবো থেকে তৈয়বপুর মুন্সি মার্কেট গিয়ে আসরের নামাজ আদায় করি, তৈয়বপুর মুন্সি মার্কেট জামে মসজিদ এর ভিতরের ডিজাইন আমার কাছে খুব ভাল লাগছে, এই জন্য একটা ছবি নিলাম। মসজিদের এখনও কাজ চলছে, এই জন্য বেশি ছবি নিতে পারি নাই।
এরপর আমাদের বাসা থেকে ঠিক দুপুর বেলা সূর্য এর একটা ছবি শেয়ার করব, গতকাল আকাশে হালকা মেঘ ছিল, সূর্যটা মেঘের সাথে লুকোচুরি খেলছে।
এরপর সন্ধ্যার ঢাকা এর একটা ছবি শেয়ার করব। সন্ধ্যা হয়ে গেছে, ব্যাস্ত শহর ঢাকা এর সব জায়গার লাইনটগুলো আস্তে আস্তে আলো দিতে শুরু করছে।
ছবিগুলো আমার SAMSUNG A52 5G মোবাইল দিয়ে আমি নিজেই উঠিয়েছি।
ধন্যবাদ সবাইকে খুব সাধারণ ফটোগ্রাফি গুলো দেখার জন্য।

