বিসমিল্লাহির রহমানির রহিম
হ্যালো বন্ধুগন আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন, আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।
পৃথিবীতে ঐ ব্যক্তি উত্তম এবং মর্যাদার অধিকারী হয়, যার জ্ঞান-গরিমা, বিদ্যা, বুদ্ধি এবং যোগ্যতা বেশি হয়, সেই ব্যাক্তি দেখতে যেমনই হোক না কেনো, সেই ব্যাক্তির শারিরীক অব কাঠামো যত কুৎসিত এবং অসুন্দর হোক না কেনো, সম্মান পাওয়ার ক্ষেত্রে সেই অগ্রসর। এই জন্য কথায় বলে, বেঁটে এবং কুৎসিত বুদ্ধিমান সুদর্শন এবং দীর্ঘকায় নির্বোধ হতে উত্তম।
শেখ সাদী (রঃ) এই বিষয়ে তার গুলিস্তা নামক কিতাব এর মধ্যে সুন্দর একটা ঘটনা উল্লেখ করেছেন, সেই ঘটনাটা এখন আপনাদের সাথে শেয়ার করব।
(শেখ সাদী (রঃ) বলেন) এক রাজার তিনজন ছেলে ছিল, যার মধ্যে দুইজন ছিল খুব সুদর্শন এবং দীর্ঘকায়, আর অন্য একজন ছিল বেঁটে এবং কুৎসিত। রাজা একদিন সেই বেঁটে এবং কুৎসিত ছেলের দিকে অপছন্দ এবং ঘৃণার দৃষ্টিতে দেখল। ছেলেটা বুদ্ধিমান হওয়ার কারণে বিষয়টা বুঝতে পারল যে, পিতা তাকে ঘৃণার দৃষ্টিতে দেখছে।
তখন ছেলেটা তার পিতাকে বলল, বেঁটে বুদ্ধিমান দীর্ঘকায় নির্বোধ হতে উত্তম। এটা যথেষ্ট না যে, যে আকারে বড় তার মূল্য বেশি, মানুষের মর্যাদা কখনও শারীরিক গঠন দ্বারা বিচার করা ঠিক নয়, আরবী ঘোড়া যদিও দূর্বল হয়, তবুও সেটা মোটা তাজা গাধা হতে উত্তম। পৃথিবীতে অনেক বড় বড় পাহাড় আছে তার মধ্যে তূর একটি ছোট পাহাড়, কিন্তু আল্লাহ তায়ালার কাছে অন্য বড় পাহাড় থেকে তূর পাহাড়ের মর্যাদা বেশী।
ছেলের কথা শুনে তার পিতা খুব খুশি হল এবং রাজ দরবারে যারা উপস্থিত ছিলেন সবাই ছেলেটার সুন্দর কথাগুলো শুনে খুব খুশি হল, কিন্তু তার দুই ভাই খুব মন খারাপ করল। সবাই তখন বলতে লাগল, সব বন-জঙ্গলকে খালি মনে করা উচিত হয়, হতে পারে এর মধ্যে বাঘ আছে।
কিছুদিন পর সেই দেশে একদল শত্রু আক্রমণ করল, শত্রুর সংখ্যা বেশি হওয়ার কারণে রাজ্যের প্রায় অধিকাংশ মানুষ ভিত হয়ে গেল এবং পিছু হটতে লাগল, কিন্তু রাজার সেই কুৎসিত ছেলে সামনে অগ্রসর হয়ে সবাইকে উৎসাহ দিলেন এবং নিজে সবার আগে যুদ্ধের জন্য তৈরী হলেন।
সবার সামনে কিছু মূল্যবান বক্তব্য দিয়ে নিজে সবার আগে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, এবং যুদ্ধের নেতৃত্ব দিতে শুরু করলেন। শেষে বুদ্ধিমত্তার সাথে সব সৈন্যদের সাথে নিয়ে যুদ্ধ জয়লাভ করে ফিরে আসলেন।
সবাই ছেলেটার উপর খুব খুশি হলেন, রাজা ছেলেকে পুরস্কৃত করলেন। এবং তিন ছেলেকে ভিন্ন ভিন্ন রাজ্যের সেনাপতি বানিয়ে দিলেন, যাতে করে কারো সাথে ঝগড়া না হয়।
এই জন্য আমরা দেখতে যেমনই হয় না কেনো, আমাদের যোগ্যতা অর্জন করতে হবে তাহলেই সম্মানিত হব।
ধন্যবাদ সবাইকে আমার আজকের পোস্ট পড়ার জন্য।


শেখ সাদী (রাঃ) এর কিতাব থেকে তুলে ধরেছেন "সুদর্শন এবং দীর্ঘকায় নির্বোধ থেকে কুৎসিত এবং বেঁটে বুদ্ধিমান উত্তম"
সেই কুৎসিত বেঁটে ছেলের বুদ্ধি মত্তার কারণে সেই যুদ্ধ জয় হয়ে গেল। খুবই সুন্দর একটি ঘটনা আমাদের সাথে উপস্থাপন করেছেন এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত।
`
Your post has been Curated by @Yowl. Keep Posting Quality Content
Thanks for posting on Serey
Consider your Witness vote for @Yowl
`