মন্দ কাজ প্রথমেই বন্ধ করা প্রয়োজন

M
mahmud552

বিসমিল্লাহির রহমানির রহিম

হ্যালো বন্ধুগন আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন, আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।

যে কোন মন্দ কাজ দেখলে শুরুতেই সেটাকে প্রতিহত করা, এবং শুরুতেই বন্ধ করে দেওয়া চেষ্টা করা। যদি ঐ মন্দ কাজ শুরুতেই বন্ধ করে দেওয়া যায়, তাহলে তেমন কোন ক্ষতি হবে না। আর যদি ঐ মন্দ কাজ বন্ধ না করা হয়, তাহলে সেটা আস্তে আস্তে আরও বড় হয়ে যাবে, এবং দেশ ও সমাজের অনেক বড় ক্ষতি হয়ে যাবে।

Image source

কথায় আছে "এক ফোঁটা দুই ফোঁটা থেকেই একদিন নদীতে পরিণত হয়"। আমাদের এলাকায় নদী রক্ষা বাঁধ রয়েছে, সেই নদী রক্ষা বাঁধে দেখেছি, যদি ঐ বাদে পানি বাহির হওয়ার জন্য একটা ছিদ্র তৈরী হয়, এবং ঐ ছিদ্রকে বন্ধ না করা হয়, তাহলে সম্পূর্ণ রাস্তা ভেঙে যায়। আর যদি তখনই বন্ধ করা হয় তাহলে রাস্তার আর কোন ক্ষতি হয় না।

ঠিক সেই রকম আমাদের সমাজের মন্দ কাজগুলো যদি শুরুতেই বন্ধ করা যায় তাহলে সেটা আর বড় হবে না। শেখ সাদী (রঃ) ওনার গুলিস্তা নামক কিতাব এর মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন, ঘটনাটা পড়লে খুব ভাল ভাবে বিষয়টা বুঝে আসবে।

শেখ সাদী (রঃ) বলেন, এক এলাকায় কিছু মানুষ ছোট ছোট চুরি করা শুরু করে, কিন্তু এলাকার মানুষজন তাদের তেমন কিছু বলে না। আস্তে আস্তে তাদের চুরি করার মাত্রা বেড়ে যায়, এবং এক সময় তারা বড় এক ডাকাত দলে পরিণত হয়।

ঐ এলাকার পাহাড়ের চূড়ায় তারা আস্তানা গড়ে নেয় এবং তারা অনেক বড় এবং শক্তিশালী ডাকাত দলে পরিণত হয়। সেই ডাকাত দল অনেক ভয়ংকর হয়ে যায়। তাদের কাছে অস্ত্রের কোন অভাব নাই, প্রতিদিন বিভিন্ন এলাকায় ডাকাতি করতে থাকে।

Image source

এলাকার মানুষজন ঐ ডাকাত দলকে আর কিছু বলতে পারে না, বাধ্য হয়ে তারা প্রশাসনকে খবর দেয়, প্রশাসনও ইতিমধ্যে তাদের খবর জেনে গেছে, কিন্তু প্রশাসনও কিছু করতে পারে না, কারণ তারা ছিল অনেক শক্তিশালী এবং তাদের অবস্থান ছিল পাহাড়ের উপর।

কিছুদিন পর অনেক চিন্তা করে প্রশাসনের পক্ষ থেকে একদল বিচক্ষণ গোয়েন্দাদের এদের ধরার দায়িত্ব দেওয়া হয়। গোয়েন্দারা গোপনে ঐ পাহাড়ের নিচে অবস্থান করে এবং সুযোগের অপেক্ষা করতে থাকে।

একদিন রাতে ঐ ডাকাত দল কোথাও ডাকতে করতে যায়, ডাকাতি করে যখন ফিরে আসে তখন সবাই ডাকাতির মালামাল বন্টন করে নেয় এবং সবাই ক্লান্ত হয়ে যায়। ক্লান্তির কারণে যখন সবাই শুয়ে পড়ে তখন ঐ গোয়েন্দারা একদল পুলিশ নিয়ে তাদের উপর আক্রমণ চালায় এবং তাদের গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

এখন বোঝার বিষয় হল, এই ডাকাত দলকে যদি প্রথমেই এলাকার মানুষেরা থামিয়ে দিত তাহলে তারা এত বড় হতে পারত না। এবং তাদের থামানোর জন্য এত কষ্ট করতে হত না।

Image source

ধন্যবাদ সবাইকে আমার আজকের পোস্ট পড়ার জন্য।

Comments

riyadx2

মন্দ জিনিস কোনদিন ভালো কিছু বয়ে আনে না।

shariarr
Congratulations, your post has been curated by @shariarr

Pink Yellow Flash Sale Watercolor Background Animated Instagram Post (800 × 500 px).gif

please Vote for @shariarr serey witness
ronindboss

Voted by @ronindboss