অযোগ্য লোক সব সময়ই তর্কে লিপ্ত থাকে

M
mahmud552

বিসমিল্লাহির রহমানির রহিম

হ্যালো বন্ধুগন আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন, আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।

এই পৃথিবীতে বিভিন্ন রকম মানুষ বসবাস করে, একেক মানুষের চিন্তা ভাবনা একেক রকম, এর মধ্যে এক ধরণের মানুষ আছে যারা অন্য মানুষের সফলতা সহ্য করতে পারে না। এই প্রকৃতির মানুষ নিজেরা কখনও যোগ্যতা অর্জন করবে না এবং অন্য কোন যোগ্য মানুষকে সহ্য করতে পারে না।

Image source

এই প্রকৃতির মানুষেরা নিজেদের যোগ্যতা না থাকা সত্ত্বেও অন্য মানুষের সাথে তর্কে জয়লাভ করার চেষ্টা করতে থাকে। এই প্রকৃতির মানুষ সব সময়ই নিজেকে বড় মনে করে থাকে। বাংলাতে একটা প্রবাদ আছে, "খালি পাতিল বাজে বেশী"। এই ধরণের মানুষের যোগ্যতা না থাকলেও নিজেদের অনেক বড় যোগ্য ব্যাক্তি দাবি করে থাকে। এবং তর্কে জয়লাভ করার জন্য গালিগালাজ করতেও সংকোচ বোধ করে না।

ছোট একটা উদাহরণ দিলে বিষয়টা আরও ভাল ভাবে বুঝে আসবে, এক লোকের এক চোখ কানা ছিল, সে লোক মুখে শুনেছিল যে, যার এক চোখ কানা সে হারামজাদা হয়। এই কথা শোনার পর থেকে তার মন খুব খারাপ।

একদিন সেই ব্যাক্তি রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন দুই চোখওয়ালা মানুষকে দেখতে পেল, তাকে দেখেই বলতে শুরু করল, তুই হারামজাদা, তোর বাপ হারামজাদা, তোর চৌদ্দ পুরুষ হারামজাদা।

Image source

এই কথা শুনে সেই দুই চোখওয়ালা ব্যাক্তি হতভম্ব হয়ে গেল, এবং বলতে লাগল, কি হল ভাই? আমি নিরীহ মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, তুমি আমাকে গালিগালাজ কর কেনো?

সেই এক চোখ কানা ব্যাক্তি বলল, সবাই বলে যে যার এক চোখ কানা সে হারামজাদা হয়, এই জন্য তুমি যখন আমাকে দেখেছো তখন তুমি নিশ্চয়ই মনে মনে আমাকে হারামজাদা বলেছো, এই জন্য তোমার সেই কথার জবাবে আমি তোমাকে গালিগালাজ করছি।

ঠিক সেই রকম অযোগ্য লোকেরা নিজেদের অযোগ্যতাকে আড়াল করতে চায়, এবং অন্য যোগ্য ব্যাক্তিকে নিজের মত মনে করে এবং গালিগালাজ করতে থাকে।

Image source

আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, ধন্যবাদ সবাইকে আমার আজকের পোস্ট পড়ার জন্য।

Comments

riyadx2

অল্প শিক্ষিত লোকেরা সব সময় সমাজে বিতর্ক সৃষ্টি করে।