বিসমিল্লাহির রহমানির রহিম
হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন আমিও আপনাদের দোয়ায় এবং সৃষ্টিকর্তা রহমতে অনেক ভাল আছি ।
বর্তমান সময়ের অধিকাংশ মানুষ শুধু ভুল ধরতে ব্যস্ত কিন্তু সেই ভুলকে শুধরে দেওয়ার জন্য কেউ এগিয়ে আসে না সবাই শুধু ভুল ধরতে জানে সে ভুলের সংশোধন কেউ করে দিতে চায় না এজন্য বর্তমান সময়ে অধিকাংশ মানুষের মধ্যে মনমালিন্য সৃষ্টি হয় আমাদের প্রত্যেকের মানসিকতা চেঞ্জ করা দরকার ভুল ধরার ভুল থেকে ভুল সংশোধন করে দেয়া উত্তম।
কপিরাইট মুক্ত ছবি pixabay.com থেকে ডাউনলোড করা হয়েছে
একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি ঘটনাটা বললে বিষয়টা আরো সুন্দরভাবে বুঝে আসবে
কোন এক দেশের এক রাজার কাছে একজন আর্টিস্ট একটা প্রিন্টার নিয়ে আসলো সেটা খুব সুন্দর একটা অঙ্কন ছিল রাজা সেই প্রিন্টের খুব প্রশংসা করলেন রাজার দেখা দেখি সকল উপজেলাও সেই প্রিন্টের খুব প্রশংসা করতে লাগলো কিন্তু সেখানে এক বুদ্ধিমান ব্যক্তি ছিল তাকে রাজা জিজ্ঞেস করল সবাই প্রিন্টার কে খুব সুন্দর বলছে কিন্তু তুমি চুপ করে আছো কেন?
সেই ব্যক্তি উত্তর দিল সবাই আপনার মন রক্ষার জন্য এই প্রিন্টার কে ভাল বলেছে রাজাকার কথা শুনে খুব রেগে গেল বলল তুমি এটা প্রমাণ করে দেখাও তখন সেই ব্যক্তি বলল এই প্রিন্টার কি কোন একটা ঘরে রাখুন এবং প্রত্যেককে বলুন এই প্রিন্টার মধ্যে যদি কোন ভুল থাকে তাহলে সেখানে দাগ দিয়ে দিতে।
একে একে সবাই ঘরে প্রবেশ করলো এবং প্রিন্ট করা ছবির যে জায়গায় যার কাছে ভুল মনে হয়েছে সেখানে এসে দাগ দিয়ে এসেছে সবাই যখন ঘর থেকে ঢুকে আবার বেড়ে এসেছি সবার শেষে রাজা ঘরে প্রবেশ করলেন ভিতরে প্রবেশ করে দেখলেন প্রিন্ট করা ছবির সব জায়গায় শুধু কালো দাগ।
এবার সেই ব্যক্তি রাজাকে বললেন সেম আর একটা প্রিন্টার নিয়ে এসে ওই ঘরে রাখতে এবং সবাইকে একজন একজন করে ঘরে প্রবেশ করে যে জায়গায় ভুল আছে সেখানে ঠিক করে দেওয়ার জন্য। রাজা তাই করলেন প্রিন্ট করা ছবি ঘরের ভিতরে রাখা হলো সবাইকে একে একে ঘরে ভিতর পাঠানো হলো কিন্তু রাজা যখন শেষ হয়ে ঘরে প্রবেশ করলেন তখন দেখলেন প্রিন্ট করা ছবি যেরকমই আছে কেউ ভুলগুলো সংশোধন করে দেয়নি।
এর দ্বারা আমরা বুঝতে পারি আমাদের সমাজের অধিকাংশ মানুষ শুধু ভুল ধরতে ব্যস্ত ভুল সংশোধন করতে চায় না নিজেরাও ভুল দিয়ে শিক্ষা নিয়ে সংশোধিত হয় না এবং অন্যের ভুল সংশোধন করে দেয় না।
আমরা যখন রাস্তা দিয়ে হেটে যাই রাস্তার পাশে অনেক ময়লা দেখি এবং সেটা দেখে নাক সিটকে থাকি এবং অনেক তুচ্ছ তাচ্ছিল্য করি কিন্তু অনেক সময় সুযোগ পেলে আমরা নিজেরাই সেই ময়লার স্তুপে ময়লা রেখে চলে যাই।
এজন্য আমাদের আগে সংশোধন হতে হবে ভুল ধরার চেয়ে ভুল সংশোধন করে দেওয়া মন মানসিকতা আমাদের বেঁচে থাকতে হবে। আমরা কেউই ভুলের উর্ধ্বে নয় আমাদের সবারই ভুল আছে এ কারণে নিজেদের ভুল সংশোধন করে নিতে হবে এবং অন্যের ভুল ধরার চেয়ে সংশোধন করে দেওয়া উত্তম।
ধন্যবাদ সবাইকে আমার আজকের পোষ্ট পড়ার জন্য।

