সরিষা ফুলের খুব সুন্দর ফটোগ্রাফি সাথে মজার কিছু মুহূর্ত

M
mahmud552

বিসমিল্লাহির রহমানির রহিম

হ্যালো বন্ধুগন আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন, আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।

আজকে আমি আপনাদের সাথে সরিষা ফুলের কিছু ফটোগ্রাফি শেয়ার করব, আশা করি ফটোগ্রাফিগুলো আপনাদের অনেক ভাল লাগবে। ফটোগ্রাফিগুলো আমাদের বাড়ির পশ্চিম পাশে সরিষার জমি থেকে তোলা হয়েছে।

এখন শীতকাল, এই সময় বাংলাদেশের প্রায় সব জায়গাতেই সরিষা চাষ হচ্ছে, এই সময়ে বাংলাদেশের গ্রাম অঞ্চলে গেলে জমিতে শুধু হলুদ রং দেখা যায়, কারণ সরিষার ফুল হলুদ রং এর হয়ে থাকে। এখনকার সময়ে সব সরিষার গাছে ফুল এসেছে, আর কিছুদিন পর এই ফুল গুলো ঝড়ে যাবে এবং সরিষার দানা আসতে থাকবে।

আমাদের বাংলাদেশে সরিষার তেল অনেকেই ব্যবহার করে, বিশেষ করে শীতের সময় অনেকেই নিজের শরীরে সরিষার তেল ব্যবহার করে থাকে, ছোট বেলায় আমাদের মা আমাদেরকে সরিষার তেল শরীরে লাগিয়ে দিতেন। সরিষার তেল বিভিন্ন রকম ভর্তায় ব্যবহার করা হয়। আমার কাছে সরিষার তেল দিয়ে আলু ভর্তা খেতে খুব ভাল লাগে। সরিষার তেল তৈরী হয় এই সরিষার দানা থেকে, এই ফুলগুলো ঝড়ে যাওয়ার পর যেই দানা তৈরী হয় সেই দানা দিয়ে সরিষার তেল তৈরী করা হয়।

আজকে যখন আমাদের বাড়ির পশ্চিম যাই তখন সম্পূর্ণ মাঠ হলুদ রং এর দেখে আমি অবাক হয়ে যাই, খুব সুন্দর একটা দৃশ্য চোখের সামনে ভেসে উঠে, যে দিকে তাকাই শুধু হলুদ রং এর সরিষার ফুল দেখতে পাই। সরিষার ক্ষেতে যখন ফুল ফোটে তখন খুব সুন্দর দেখা যায়।

আজকে আমার দুই ছেলের সাথে অনেকক্ষণ সরিষার ক্ষেতে ছিলাম, এবং অনেকগুলো ছবি তুলেছি এবং ভিডিও করেছি। আমার দুই ছেলে আজকে খুব খুশি হয়েছে, আমার বড় ছেলে বলে যে, এটা অনেক বড় ফুলের বাগানের মত দেখা যাচ্ছে।

আজকে আপনাদের সাথে যে ছবিগুলো শেয়ার করলাম এই ছবিগুলো আমার SAMSUNG Galaxy A52 5G মোবাইল দিয়ে তোলা হয়েছে। ছবিগুলো আমি তুলেছি।

ধন্যবাদ সবাইকে আমার আজকের পোস্ট পড়ার জন্য।

Comments

r2cornell