বিসমিল্লাহির রহমানির রহিম
হ্যালো বন্ধুগন আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন, আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।
দায়িত্ব বড় কঠিন জিনিস, যে কোন দায়িত্ব চিন্তা ভাবনা করে নেওয়া উচিত। দায়িত্ব নেওয়ার আগে চিন্তা করতে হবে যে, আপনি যে দায়িত্ব নিচ্ছেন সেটা আপনি সঠিক ভাবে পালন করতে পারবেন কি?
কপিরাইট মুক্ত ছবি pixabay.com থেকে ডাউনলোড করা হয়েছে
আমাদের সমাজের অনেকেই আছে যারা দায়িত্ব পালন করতে পারুক আর না পারুক দায়িত্ব নিতে সব সময়ই প্রস্তুত, তাদের উদ্দেশ্য হচ্ছে সমাজে যেন তার নাম উচু হয়। সবাই যেন তাকে সমাজের বড় কিছু মনে করে থাকে। মনে রাখতে হবে কোন দায়িত্ব নেওয়ার পর যদি সেটা সঠিক ভাবে পূর্ণ করতে না পারেন তাহলে আপনার জন্য কঠিন আযাব অপেক্ষা করছে।
যারা জ্ঞানী মানুষ তারা কখনও দায়িত্ব নিতে চায় না, এই দায়িত্ব প্রতি অনিহাই তাদেরকে সম্মানিত করে তোলে। জ্ঞানী ব্যক্তিরা সব সময়ই নিজেকে ছোট মনে করে থাকে। এবং তারা যদি কোন দায়িত্ব পেয়ে যান সেই দায়িত্বকে সঠিক ভাবে আদায় করে থাকেন।
কপিরাইট মুক্ত ছবি pixabay.com থেকে ডাউনলোড করা হয়েছে
আমাদের বাংলাদেশের চট্টগ্রামে হাটহাজারি মাদ্রাসার একজন শিক্ষক ছিলেন, তার নামটা ঠিক আমার মনে নাই, কারণ আমরা সবাই তাকে বোয়ালিয়া হুজুর নামে চিনতাম, এই জন্য তার নাম অনেক জানত না।
তিনি যখন মাদ্রাসার পড়াশোনা শেষ করলেন তখন মাদ্রাসার গেইট এর সামনে বাদাম বিক্রি করা শুরু করলেন। মাদ্রাসার অন্য শিক্ষকগন তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন আপনি এগুলো কি করছেন? তিনি উত্তর দিলেন হালাল রুজির জন্য কাজ করছি। শিক্ষকরা বললেন আপনি ছাত্রদের পড়াবেন, তিনি উত্তর দিলেন আমাদের মধ্যে সেই যোগ্যতা নাই, শিক্ষকরা তাকে জোর করে ক্লাসে নিয়ে বসিয়ে দিলেন, তিনি খুব ভাল ভাবে ছাত্রদের পড়ানো শুরু করলেন এবং অন্য শিক্ষকদের থেকে ভাল পড়ানো শুরু করলেন।
কপিরাইট মুক্ত ছবি pixabay.com থেকে ডাউনলোড করা হয়েছে
আরেক রাজার গল্প বলি, কোন এক দেশের রাজা একজন জ্ঞানী ব্যক্তিকে ডেকে বললেন, আজ থেকে তুমি আমার দেশের বিচারক। জ্ঞানী ব্যক্তি বললেন, আমি এই কাজের যোগ্য না। রাজা বললেন কেনো? জ্ঞানী ব্যক্তি বললেন। আমি এই কাজের যোগ্য না এটা যদি আপনি মনে করেন তাহলে আমাকে এই কাজে নিযুক্ত করবেন না, আর যদি আমি এই কাজের যোগ্য হই তাহলে আমি মিথ্যা কথা বলেছি, আর মিথ্যা কথা যে বলে তাকে বিচারক বানানো যায় না।
রাজা তার কথায় খুব খুশি হলেন এবং তাকে অনেক পুরস্কার দিয়ে জোর করে বিচারক বানিয়ে দিলেন।
কপিরাইট মুক্ত ছবি pixabay.com থেকে ডাউনলোড করা হয়েছে
আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমার আজকের পোস্ট পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।


