Went to MTEF company seminar on Thursday 29th // ২৯ তারিখ বৃহস্পতিবার এমটিইএফ কোম্পানির সেমিনারে গিয়েছিলাম

M
mahmud552
Bismillahir Rahmanir Rahim
Hello friends how are you all? Hope you all are very well and healthy, I am also very well with your prayers and God's grace.

All the people in the world want to earn money, each person adopts different methods to earn this money. Some work for their own income, some do business, some do agriculture. We who work online also work for our own earnings. Many people are spending their lives in foreign countries and they have also gone abroad to earn money.

There are some people who want to try to earn more wealth very easily and in a short time, which is called shortcut earning, they want to earn money without doing any work. For this, you will see numerous videos on YouTube that earn lakhs of rupees without doing any work at home. Or give a link to an app and say that it is very easy to earn money from this app. Thousands of such videos are available on YouTube. which have no basis.

In front of the demand of people to earn more money in this short time, many companies start some projects. Most of those companies have a system of investing themselves and inviting other people, the more they can invest, the more they can earn, and the more people they can invite, the more they can earn.

These companies basically started Multi Level Marketing or MLM business. There was a time when this MLM business was very popular in Bangladesh, especially a company named Destiny-2000 Limited promoted this business very quickly, later this company closed down, there were many other MLM companies such as Reach Business System Limited, Bangladesh Business System Ltd., Newway Business System Ltd., Ealings Business System Ltd., many more companies started, now most of those companies are closed.

Nowadays several companies are exposing themselves to the MLM system in different ways, and most of them are online. These companies take investment from customers and ask to refer many people to give more income within few days. At first, he gave his income to everyone, but after a few days, the company no longer exists.

Last Thursday 29th I went to a seminar of such a company, I don't know if this company exists or not, but the system of the company is the same, if you invest in this company you can earn dollars, and if you invite people to invest You can earn from there.

There are different levels to invest in this company, you can earn according to the level you invest. And there is a specific target for inviting other people which will give you bonus and monthly salary if you meet the target. And will give you a position in this company.

For example if you can invite 100 people then you will be given the position of CEO by the company and you will be paid 500$ per month. There are many more such targets. There are different levels in investing, like level one, level two, level three, etc.

The name of this company is MTFE, Thursday's seminar was organized by a girl named Rhea Moni, she got the post of CEO from this company, her income is very high. I don't know how long this company will last. A few days ago, I went to a seminar of another such company, that company is no more, it has run away with people's money.

That's why you must think before investing in these companies, and if you want to invest, invest very carefully, these companies will give some people income at first, but when many people invest, everyone will run away with their money. Everyone should be careful for this.

বিসমিল্লাহির রহমানির রহিম

হ্যালো বন্ধুগন আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন, আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।

পৃথিবীর সমস্ত মানুষ অর্থ উপার্জন করতে চায়, এই অর্থ উপার্জনের জন্য একেক মানুষ একেক পন্থা অবলম্বন করে। কেউ নিজের উপার্জনের জন্য চাকরি করে, কেউ ব্যবসা করে, কেউ কৃষিকাজ করে। আমরা যারা অনলাইনে কাজ করি আমরাও নিজের উপার্জনের জন্যেই কাজ করি। অনেকেই বিদেশ গিয়ে প্রবাস জীবন অতিবাহিত করছেন তারাও অর্থ উপার্জনের জন্যই বিদেশ গিয়েছেন।

কিছু মানুষ আছে যারা খুব সহজে এবং অল্প সময়ে বেশি সম্পদ উপার্জনের চেষ্টা করতে চায়, যেটাকে বলা হয় সর্টকাটে উপার্জন, তারা কোন কাজ না করেই টাকা উপার্জন করতে চায়। এই জন্য ইউটিউবে দেখবেন অসংখ্য ভিডিও দেওয়া আছে যে, ঘরে বসে কোন কাজ করা ব্যতীত লাখ টাকা উপার্জন করুন। অথবা কোন একটা এপস এর লিঙ্ক দিবে এবং বলবে যে এই এপস থেকে খুব সহজে টাকা উপার্জন করা যায়। এই রকম হাজারো ভিডিও ইউটিউবে পাওয়া যায়। যেগুলোর কোন ভিত্তি নাই।

মানুষের এই অল্প সময়ে বেশি টাকা উপার্জনের চাহিদাকে সামনে রেখে অনেক কোম্পানী কিছু কিছু প্রজেক্ট শুরু করে। সেই সকল কোম্পানির অধিকাংশ সিস্টেম থাকে নিজে বিনিয়োগ করবে এবং অন্য মানুষকে আমন্ত্রণ জানাবে, যে যত বেশি বিনিয়োগ করতে পারবে সে তত বেশি উপার্জন করতে পারবে, আবার যে যত বেশি মানুষকে আমন্ত্রণ জানাতে পারবে সে তত বেশি উপার্জন করতে পারবে।

এই কোম্পানীগুলো মূলত মাল্টি লেভেল মার্কেটিং বা এমএলএম ব্যবসা শুরু করে। আমাদের বাংলাদেশে এক সময় এই এমএলএম ব্যবসার খুব প্রচলন ছিল, বিশেষ করে ডেসটিনি-২০০০ লিমিটেড নামের একটা কোম্পানী খুব দ্রুত এই ব্যবসার প্রচার করে ফেলে, পরবর্তিতে এই কোম্পানী বন্ধ হয়ে, এই রকম আরও অনেক এমএলএম এর কোম্পানী ছিল, যেমন, রীচ বিজনেস সিস্টেম লিমিটেড, বাংলাদেশ বিজনেস সিস্টেম লিমিটেড, নিউওয়ে বিজনেস সিস্টেম লিমিটেড, ইলিংস বিজনেস সিস্টেম লিমিটেড সহ আরও অনেক কোম্পানী শুরু হয়, এখন বর্তমানে সেই কোম্পানী গুলোর অধিকাংশই বন্ধ।

ইদানিং বেশ কিছু কোম্পানী সেই এমএলএম সিস্টেমে নিজেদেরকে বিভিন্ন ভাবে প্রকাশ করছে, এবং তারা অধিকাংশই অনলাইনের মাধ্যমে। এই কোম্পানীগুলো অল্প দিনের মধ্যে বেশি ইনকাম দেওয়ার জন্য গ্রাহকদের কাছ থেকে বিনিয়োগ নেয় এবং অনেক মানুষকে রেফার করতে বলে। প্রথম দিকে সবাইকে তার ইনকাম মের টাকা দেয় কিছুদিন পর দেখা যায় সেই কোম্পানী আর নাই।

গত ২৯ তারিখ বৃহস্পতিবার আমি এই রকম একটা কো��্পানীর সেমিনারে গিয়েছিলাম, এই কোম্পানী থাকবে কি না আমি তা জানি না, তবে কোম্পানীর সিস্টেমটা সেই একই রকম, আপনি যদি এই কোম্পানীতে বিনিয়োগ করেন তাহলে ডলার উপার্জন করতে পারবেন, এবং যদি কোন মানুষকে আমন্ত্রণ জানিয়ে বিনিয়োগ করাতে পারেন সেখান থেকেই উপার্জন করতে পারবেন।

এই কোম্পানীতে বিনিয়োগের জন্য বিভিন্ন লেভেল রয়েছে, আপনি যে লেভেলে বিনিয়োগ করবেন সেই লেভেল অনুযায়ী উপার্জন করতে পারবে। এবং অন্য মানুষকে আমন্ত্রণের জন্য একটা নির্দিষ্ট টার্গেট রয়েছে যে টার্গেট পুরণ করতে পারলে আপনাকে বোনাস দিবে এবং মাসিক হিসেবে বেতন দিবে। এবং এই কোম্পানীতে আপনাকে একটা পদ দিবে।

যেমন আপনি যদি একশ জন মানুষকে আমন্ত্রণ জানাতে পারেন তাহলে আপনাকে কোম্পানীর পক্ষ থেকে সিইও পদ দেওয়া হবে এবং আপনাকে প্রতি মাসে ৫০০$ ডলার বেতন দেওয়া হবে। এই রকম আরও অনেক টার্গেট আছে। বিনিয়োগের ক্ষেত্রে বিভিন্ন লেভেল আছে, যেমন লেভেল ওয়ান, লেভেল টু, লেভেল থ্রি, এই রকম।

এই কোম্পানীর নাম হচ্ছে এমটিএফই, বৃহস্পতিবারের সেমিনার আয়োজন করেছিলেন একজন মেয়ে মানুষ যার নাম রিয়া মনি, সে এই কোম্পানী থেকে সিইও পদ পেয়েছে, তার ইনকাম অনেক বেশি। এই কোম্পানী কত দিন থাকবে আমি জানি না। কিছুদিন আগে এই রকম আরেকটা কোম্পানীর সেমিনারে গিয়েছিলাম সেই কোম্পানী এখন আর নাই, মানুষের টাকা নিয়ে পালিয়ে গেছে।

এই জন্য এই সকল কোম্পানীতে বিনিয়োগ করার আগে অবশ্যই চিন্তা ভাবনা করবেন, এবং যদি বিনিয়োগ করতে চান তাহলে খুব সতর্কতার সাথে বিনিয়োগ করবেন, এই কোম্পানীর প্রথমে কিছু মানুষকে ইনকাম দিবে, কিন্তু যখন অনেক মানুষ বিনিয়োগ করবে তখন সবার টাকা নিয়ে পালিয়ে যাবে। এই জন্য সবাইকে সাবধান থাকতে হবে।

Thanks everyone for reading my post today.

 

Device Used
Camera
Location
Short by
Samsung Galaxy A52 5G
64M camera
Bangladesh
@mahmud552

 

Comments