লাউ ফুলের খুব সুন্দর ফটোগ্রাফি

M
mahmud552
বিসমিল্লাহির রহমানির রহিম

হ্যালো ফটোগ্রাফি প্রেমিগন আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন, আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।

প্রিয় বন্ধুগন আজকে অনেকদিন পর আপনাদের সাথে খুব সুন্দর একটা ফটোগ্রাফি শেয়ার করব, আমার আজকের ফটোগ্রাফির ফুলগুলো সাদা, এগুলো লাউ এর ফুল, আশা করি ফটোগ্রাফিগুলো আপনাদের অনেক ভাল লাগবে।





আমার প্রিয় রং হচ্ছে সাদা এই জন্য আমি সাদা কালারের পোশাক বেশি পরিধান করি, সব কিছুরই সাদা জিনিস খুব ভাল হয়, সাদা জিনিসের মধ্যে ভেজাল থাকার সম্ভাবনা কম থাকে, কিন্তু সাদা জিনিসে একটা সমস্যা আছে, সেটা হল সাদা জিনিস খুব যত্ন করে রাখতে হয়, কারণ সাদা জিনিস খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায়, আর সাদা কাপড়ে দাগ লাগলে সেটা বেশি দেখা যায়। আজকে আমার ফটোগ্রাফির ফুলগুলো সাদা এই জন্য সাদা নিয়ে কিছু বললাম।

আজকের ফটোগ্রাফির ফুলগুলো লাউ এর ফুল, হযরত মোহাম্মদ সাঃ লাউ এর তরকারি খেতে খুব পছন্দ করতেন, লাউ একটা সুস্বাদু খাবার, মাছের সাথে লাউ এর তরকারি খুব সুস্বাদু হয়ে থাকে, বিশেষ করে লাউ এর সাথে বোয়াল মাছ খুব সুস্বাদু হয়ে থাকে। লাউ এর তরকারি ঠান্ডা হলে বেশি সুস্বাদু হয়। লাউ গাছের এই ফুল এবং লাউ গাছের ডোগা দিয়ে শাক ভাজি করে এবং ভর্তা করেও খাওয়া যায়।




এই ফুলগুলো থেকেই আস্তে আস্তে লাউ আসা শুরু হবে, শীতের সময় আমাদের বাংলাদেশে অনেক লাউ পাওয়া যায়, আমাদের বাংলাদেশের মেয়েরা বাড়ির আঙ্গিনায় লাউ গাছের চাষ করে থাকে, লাউ গাছ বড় করার জন্য বাসের মাচা বানানো হয়, লাউ গাছ সেই মাচায় ছড়িয়ে পড়ে।

এই লাউ এর ফুলগুলো সাদা হওয়ার কারণে খুব সুন্দর লাগছে,লাউ গাছে ফুল আসার পরে এই গাছের খুব বেশি যত্ন নিতে হয়, যে গাছে বেশি যত্ন নিবে সেই গাছে তত বেশি লাউ আসবে এবং ফুলগুলো নষ্ট হবে না।



আজকে আমি আপনাদের সাথে ফটোগ্রাফির যে ছবিগুলো শেয়ার করলাম এই ছবিগুলো আমার SAMSUNG A52 5G মোবাইল দিয়ে তোলা হয়েছে, কিছুদিন আগে ঢাকা যাওয়ার পর আমার ভাই এর বাসা থেকে এই ছবিগুলো তোলা হয়েছে।

ধন্যবাদ সবাইকে আমার আজকের ফটোগ্রাফি দেখার জন্য।

Comments

mozammell
আপনার পোস্টে ভোট দিয়ে কমেন্ট করলাম আপনি আমার পোস্টে ভোট ফেরত দিন