বিসমিল্লাহির রহমানির রহিম
বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তায়ালার রহমতে অনেক ভাল আছেন, আমিও আপনাদের দোয়া এবং আল্লাহ তায়ালার রহমতে অনেক ভাল আছি ।
প্রিয় বন্ধুরা আমাদের প্রত্যেকের জীবনে কোন না কোন বিপদ সামনে আসবেই । সেই বিপদকে পিছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার নামই জীবন । এই বিষয়ে একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব । ঘটনাটা পড়লে বিষয়টা খুব ভাল ভাবে বুঝে আসবে ।
মাহমুদপুর গ্রামে এক কৃষক বাস করত, কৃষকের একটা গাধা ছিল । কৃষক গাধাকে দিয়ে এক সময় অনেক কাজ করাতো, গাধাটা বৃদ্ধ হওয়ার কারণে এখন আর কোন কাজ করতে পারে না ।
কৃষক একদিন গাধাকে নিয়ে বাজারে যাচ্ছিল । রাস্তার পাশে ছিল একটা কূপ, গাধাটা কূপের মধ্যে পড়ে যায় । কূপের মধ্যে পড়েই গাধা চেঁচামেচি শুরু করে দেয় । কৃষক কূপের কাছে গিয়ে দেখে গাধা চেঁচামেচি করছে । কৃষককে দেখে গাধা আরো চেঁচামেচি শুরু করে দেয় ।
কৃষক চিন্তা করল গাধাটা তো বৃদ্ধ হয়ে গেছে, যার কারণে আর কোন কাজে আসে না । তাই এই গাধা উঠিয়ে কোন লাভ নাই । তার থেকে কূপের মধ্যে মাটি দিয়ে গাধাটাকে এখানেই কবর দিয়ে যাই ।
কৃষক কূপের মধ্যে মাটি দেওয়া শুরু করল । গাধাটা আরো চেঁচামেচি শুরু করে দিল । কিছুক্ষণ পর দেখা গেল গাধাটা চুপ হয়ে গেছে । কৃষক চিন্তা করল গাধাটা মনে হয় মারা গেছে । কূপের কাছে গিয়ে দেখে, কৃষক যত মাটি দিয়েছে গাধা ঐ মাটির উপর দাঁড়িয়ে আছে । কৃষক যত মাটি দেয় গাধা মাটির উপর উঠে দাঁড়িয়ে যায়, এরকম করতে করতে গাধাটা কূপের বাহিরে চলে আসে।
ঠিক এই রকম আমাদের জীবনে চলতে গেলে বিভিন্ন রকম বাধা আসবে, সেই বাধাকে পিছনে ফেলে সামনে এগিয়ে যেতে হবে । এমনকি জীবনে উন্নতির ক্ষেত্রেও কেউ কেউ বাধা হয়ে দাঁড়াবে, ঐ বাধার উপর দাঁড়িয়ে উন্নতির উচ্চ শিখরে উঠতে হবে ।
এই গল্পে গাধার উপর অনেক বড় বাধা ছিল, কিন্তু গাধা সেই বাধা অতিক্রম করে বাহিরে চলে আসে ।
আশা করি আমি আজকের পোস্টে যে বিষয়টা বোঝাতে চেয়েছি, আপনারা সবাই বুঝতে পেরেছেন ।
ধন্যবাদ সবাইকে আমার আজকেরআর্টিকেলপড়ারজন্য।
Bismillahir Rahmanir Rahim
How are you all friends I hope you are well by the grace of Allah Tayala, I am also very well by your prayers and by the grace of Allah Tayala.
Dear friends, there will be some danger in the life of each of us. Life is the name of moving forward leaving that danger behind. I will share with you an incident in this regard. If you read the incident, you will understand the matter very well.
A farmer lived in Mahmudpur village, the farmer had a donkey. The farmer used to do a lot of work with the donkey, the donkey has become old, due to which he can no longer do any work.
One day the farmer was going to the market with his donkey. There was a well on the side of the road, the donkey fell into the well. As soon as he fell into the well, the donkey started shouting. The farmer went to the well and saw the donkey shouting. Seeing the farmer, the donkey started shouting more.
The farmer thought that the donkey was old enough to be of no use. So there is no point in raising this donkey. Let's bury the donkey here with the soil in the well.
The farmer started giving soil in the well. The donkey started shouting more. After a while the donkey was seen to be silent. The farmer thought the donkey seemed to be dead. Going to the well, he saw that the donkey was standing on the soil given to him by the farmer. The donkey stands on the ground as much as the farmer gives, and the donkey moves out of the well.
If we continue to live like this, there will be various obstacles, we have to leave those obstacles behind and move forward. Even in the case of improvement in life, some people will stand in the way, standing on that obstacle will have to rise to the highest peak of improvement.
In this story there was a big obstacle on the donkey, but the donkey crosses the barrier and goes out.
I hope you all understand what I mean in today's post.
Thanks to everyone for read my today's article.

