প্রত্যেক জীবকে মৃত্যু বরণ করতে হবে

M
mahmud552

বিসমিল্লাহির রহমানির রহিম

হ্যালো বন্ধুগন আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন, আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।

এই পৃথিবীতে যত প্রাণী বসবাস করে প্রত্যেক প্রাণীর মৃত্যু হবে, সেটা কোন মানুষ হোক বা অন্য কোন প্রাণী, যার জান আছে তার মৃত্যু আছে, কখন কে মৃত্যু বরণ করে তার কোন ঠিক নাই, কে কখন, কি ভাবে মৃত্যু বরণ করবে কেউ জানে না।

কপিরাইট মুক্ত ছবি pixabay.com থেকে ডাউনলোড করা হয়েছে

জন্ম গ্রহণ এর মাধ্যমে এই পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে কিন্তু মৃত্যুর মাধ্যমে এই পৃথিবী থেকে যাওয়ার কোন সিরিয়াল নাই, পৃথিবীতে আসার ক্ষেত্রে বড় মানুষ আগে আসে ছোট মানুষ পরে আসে, কিন্তু পৃথিবী থেকে যাওয়ার সময় বড় মানুষের আগে অনেক ছোট মানুষ চলে যায়।

আজকে এই কথাগুলো বলার বিশেষ একটা কারণ আছে, কারণটা হচ্ছে আমার এক চাচাতো বোন দুইদিন আগে মৃত্যু বরণ করেছে, আমার সেই বোন ছিল আমাদের সবার ছোট, তার মা এখনও অসুস্থ, কিন্তু সে মৃত্যু বরণ করল। যখন তার মৃত্যু খবর আমরা শুনেছি তখন কেউ বিশ্বাস করতে পারি নাই।

গত শুক্রবার আমি যখন মাদ্রাসায় ছিলাম তখন আমার বড় ভাই আমাকে মোবাইলে জানায় যে সাবিনা মারা গেছে, (সাবিনা হচ্ছে আমার সেই বোনের নাম), তখন রাত দশটা, আমিও তার মৃত্যুর খবর শুনে প্রথমে বিশ্বাস করতে পারি নাই, পরবর্তিতে আমার অন্য আরেক ভাই এর কাছে কথা বলে বিষয়টা নিশ্চিত হই।

এরপর সাথে সাথে মাদ্রাসা থেকে বের হওয়ার জন্য তৈরী হই, আমাদের মাদ্রাসার দুইজন ছাত্রকে সাথে নিয়ে বাসস্ট্যান্ডে যাই, এবং বাসের টিকিট করি, রাত চারটার সময় বাড়িতে পৌঁছি, গতকাল সকাল দশটার সময় তাকে দাফন করা হয়।

আমার সেই বোন খুব ভাল ছিল, সবার সাথে খুব ভাল ব্যবহার করত। তার মৃত্যুর কারণ হচ্ছে বাচ্চা প্রসব করা, কয়েকদিন আগে অপারেশন এর মাধ্যমে তার একটা পুত্র সন্তান জন্ম গ্রহণ করে, তার সন্তান এখন পর্যন্ত ভাল আছে, কিন্তু সে মৃত্যু বরণ করেছে।

সবার আমার সেই বোনের জন্য এবং তার নবযাতক সন্তানের জন্য দোয়া করবেন।

ধন্যবাদ সবাইকে আমার আজকের পোস্ট পড়ার জন্য।

Comments

jakaria

আসলেই এটা বাস্তব জন্মগ্রহণের সিরিয়াল থাকে কিন্তু মৃত্যুবরণের কোন ধারাবাহিক সিরিয়াল নেই। আপনার বোন সাবিনার মৃত্যুবরণে আমরা সকলেই শোকাহত😭। দোয়া রইল বোনের জন্য আল্লাহ যেন তাকে বেহেস্ত নসিব করেন।

এখনো তার সন্তান বেঁচে আছে কিন্তু মা চলে গিয়েছে এই পৃথিবী ছেড়ে। আল্লাহ যেন সেই সন্তানকে সঠিক পথের পরিচালিত করে। শুধু এতটুকু বলব তাকে অনেক ভালোবাসা❤️ এবং আদর দেবেন।

r2cornell