বিসমিল্লাহির রহমানির রহিম
হ্যালো বন্ধুগন আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন, আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।
আমাদের প্রত্যেকের উচিত সব সময় ভাল কাজ করা, অন্য মানুষ কি করল সেটা না দেখে নিজের ভাল কাজ নিজেকেই করতে হবে। আপনি যদি ভাল কাজ করেন তা হলে সেটার প্রতিদান আপনি নিজেই পাবেন। আর যদি মন্দ কাজ করেন সেটার প্রতিদানও আপনাকেই ভোগ করতে হবে।
কপিরাইট মুক্ত ছবি pixabay.com থেকে ডাউনলোড করা হয়েছে
আল্লাহ তায়ালা সুরা জিলজাল এর শেষের দুই আয়াতে বলেন, যে ব্যাক্তি সামান্যতম ভাল কাজ করবে সে সেটা দেখতে পাবে এবং প্রতিদান পাবে, আর যে ব্যাক্তি সামান্যতম মন্দ কাজ করবে সেও সেটা দেখতে পাবে এবং প্রতিদান পাবে।
আমরা অনেক সময় মনে করি যে, আমি মন্দ কাজ করলে আর কি হবে? অন্য মানুষেরা ভাল কাজ করবে, যদি এই রকম মনে করা হয় তাহলে কেউ আর ভাল কাজ করবে না, সবাই মন্দ কাজ করবে।
একটা গল্প আপনাদের সাথে শেয়ার করি গল্পটি পড়লে বিষয়টা আরও ভাল ভাবে বুঝে আসবে।
অনেকদিন আগে এক রাজা একটা পুকুর তৈরী করার সিদ্ধান্ত নিলেন এবং আরও সিদ্ধান্ত নিলেন যে সেই পুকুরে শুধু দুধ থাকবে, অর্থাৎ পুকুরটা হবে দুধের পুকুর। যেই সিদ্ধান্ত সেই কাজে, পুকুর একটা পুকুর খনন করলেন।
কপিরাইট মুক্ত ছবি pixabay.com থেকে ডাউনলোড করা হয়েছে
পুকুর খনন করার পর রাজা রাজ্যের সকলকে আদেশ দিলেন যে, আজ রাতে সবাই এই পুকুরে এক জগ করে দুধ দিবে। রাত হওয়ার এক ব্যাক্তি চিন্তা করল যে সবাই তো দুধ দিবে আমি এক গ্লাস পানি দিলে কিছুই হবে না।
পরের দিন সকালে রাজা পুকুরের পাশে গিয়ে হতাশ হয়ে গেল, রাজা দেখল পুকুরে কোন দুধ নাই, সব পানি। রাজা চিন্তা করতে লাগল যে এরকম কেনো হল। তখন রাজা সবাইকে লাগলেন এবং কারণ জিজ্ঞেস করলেন।
তখন সবাই উত্তর দিল যে, আমরা সবাই মনে করছি অন্য সবাই দুধ দিবে আমি শুধু পানি দিলে কিছুই হবে না। সবাই এই একই চিন্তা করে পানি দিয়েছে। কেউ আর দুধ দেয় নাই।
আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখানে যদি সবাই মনে করত যে অন্য ব্যাক্তি যা করুক না কেনো আমি দুধ দিব, তাহলে পুকুরে আর পানি পড়তো না। ঠিক সেই রকম আমাদের সকলের উচিত সব সময়ই ভাল কাজ করা অন্য মানুষ কি করল সেটা দেখার বিষয় না।
কপিরাইট মুক্ত ছবি pixabay.com থেকে ডাউনলোড করা হয়েছে
ধন্যবাদ সবাইকে আমার আজকের পোস্ট পড়ার জন্য।


nice post