বিসমিল্লাহির রহমানির রহিম
বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ্ তায়ালার রহমতে অনেক ভাল আছেন, আমিও আপনাদের দোয়া এবং আল্লাহ্ তায়ালার রহমতে অনেক ভাল আছি ।
একদিন এক নৌকাতে করে তিনজন ব্যক্তি নদী পাড় হচ্ছিল, যার একজন ছিল অন্ধ, আরেকজন ছিল লেংড়া আর আরেকজন ছিল ভিক্ষুক ।
এই তিনজনের মধ্যে খুব মিল ছিল । এরা একে অপরের সাথে গল্প করতে করতে নদী পাড় হচ্ছিল । নৌকা চলতে চলতে যখন রাত হয়ে গেল তখন অন্ধ ব্যক্তি বলে উঠল দেখ দেখ কি সুন্দর চাঁদ উঠেছে । আমি চাঁদ দেখতে খুব ভালবাসি ।
অন্ধের কথা শুনে লেংড়া বলে উঠল, আমার মনে হচ্ছে লাথি দিয়ে তোকে নদীতে ফেলে দেই । তুই তো অন্ধ চোখে দেখিস না, তুই আবার চাঁদ দেখবি কি ভাবে ।
এদের দুই জনের কথা শুনে ভিক্ষুক ব্যক্তি বলতে লাগল, তোরা দুইজন আসলেই বেশি কথা বলিস । একজন অন্ধ হয়েও চাঁদ দেখিস আর আরেকজন লেংড়া হয়েও লাথি মারবি । আমার মনে হচ্ছে তোদের দুই জনকে মেরে নদীতে ফেলে দেই এরপর তোদের পরিবার চালাতে যত টাকা পয়সা লাগে সব আমি দিব । আর মামলা হলে পুলিশকে যত টাকা লাগে সব আমি দিব ।
আসলে আমাদের সমাজেও এরকম অনেক মানুষ আছে যারা নিজেদের অবস্থান এর কথা চিন্তা না করেই ধান্দাবাজি করতে থাকে এবং বড় বড় কথা বলতে থাকে । এই ধাপ্পাবাজির কারণে যে সমাজে তার মান সম্মান নষ্ট হচ্ছে সেদিকে কোন খেয়াল নাই । এদেরকে আমরা চাপাবাজ বলে থাকি ।
এরকম চাপাবাজ মানুষ ঢাকা শহরে একটু বেশি দেখা যায় । আমি একদিন এক চাপাবাজের খপ্পরে পরছিলাম । আমার সাথে সেই রকম চাপাবাজি শুরু করেছিল । আমি যদি ওর থেকে আলাদা না হতে পারতাম তো আমার সব কিছু লুট করে নিয়ে যেতো । সবাই এরকম ধাপ্পাবাজ এবং চাপাবাজ থেকে সাবধান থাকবেন ।
সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের লেখাটা পুরা পড়ার জন্য ।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এই কামনায় আজকের মত এখানেই শেষ করছি ।
Bismillahir Rahmanir Rahim
How are you all friends I hope you are well by the grace of Allah Ta'ala, I am also very well by your prayers and by the grace of Allah Ta'ala.
One day three people were crossing the river in a boat, one was blind, the other was lame and the other was a beggar.
There was a lot of similarity between these three. They were talking on the river bank. When it was night, the blind man said, "Look, the beautiful moon has risen." I love to see the moon.
The lame man heard the blind man say, I think I kicked you and threw you into the river. You don't see with the naked eye, how can you see the moon again.
The beggar heard the words of the two of them and said, "You two really talk too much." One will see the moon even though he is blind and the other will kick even if he is lame. I think I will kill the two of you and throw them in the river and then I will give you all the money it takes to run your family. And if there is a case, I will give all the money to the police.
In fact, there are many people in our society who gossip and talk big without thinking about their position. There is no indication that the society is losing its dignity due to this hoax. We call them oppressors.
Such oppressive people are seen a little more in Dhaka city. One day I was in the clutches of a tyrant. That kind of pressure started with me. If I could not separate from him, he would loot everything from me. Everyone should beware of such deceivers and oppressors.
Many thanks to everyone for reading my entire post today.
I am ending here like today with the wish that everyone will be well, healthy and safe.

