হ্যালো বন্ধুগন আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন, আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।
বর্তমানে আমাদের বাংলাদেশের টুঙ্গির ময়দানে চলছে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জমায়েত, যেটাকে আমরা বিশ্ব ইজতেমা নামে চিনে থাকি, প্রতি বছর তিনদিন ব্যাপী এই ইজতেমা হয়ে থাকে, করোনা এর কারণে দুই বছর এই ইজতেমা বন্ধ ছিল, দুই বছর পর বিশ্ব ইজতেমা শুরু হওয়ার কারণে এই বছর অসংখ্য মানুষ ইজতেমার ময়দানে এসেছেন, অনেক কষ্ট করেই ময়দানে অবস্থান নিয়েছেন। অনেকেই ময়দানে জায়গা না পাওয়ার কারণে রাস্তায় অবস্থান নিয়েছেন।
গতকাল ছিল শুক্রবার, ইজতেমার ময়দানে দেশের সর্ববৃহৎ জুমার নামাজ আদায় হয়েছে, আর শুক্রবারে ইজতেমার ময়দানে লক্ষাধিক মানুষ জুমার নামাজ আদায় করার জন্য এসেছিলেন। টুঙ্গির ময়দান এবং এর আশে যত জায়গা আছে সব জায়গাতেই, এবং রাস্তার উপর, বাসের ছাদে, নৌকার উপর, ব্রীজের উপর, সর্বত্র মানুষ দ্বাড়িয়ে জুমার নামাজ আদায় করেছে।
গতকাল শুক্রবার ফজর পর মূল বয়ানের মধ্য দিয়ে এবারের বিশ্ব ইজতেমার কার্যক্রম শুরু হয়, শুক্রবারে ইজতেমার প্রথম দিন হলেও সোমবারেই ইজতেমার ময়দান মানুষ দিয়ে পরিপূর্ণ হয়ে যায়, এখন যারা ইজতেমার ময়দানে আসছেন সবাই রাস্তায় অবস্থান নিচ্ছেন। ইজতেমার পক্ষ থেকে বৃদ্ধ মানুষকে না আনার জন্য অনুরোধ করা হচ্ছে কারণ এই বছর তাদের খুব কষ্ট হবে।
এবারের বিশ্ব ইজতেমায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে অসংখ্য বিদেশী মেহমান এসেছেন, বিদেশী মেহমানদের জন্য ইজতেমার ময়দানে থাকা এবং খাওয়ার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমি গতকাল সারাদিন ইজতেমার ময়দানে ছিলাম, রাতে বাসায় এসেছি, আজকে সকালে আবার ইজতেমার ময়দানে উপস্থিত হব।
বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের নিরাপত্তার জন্য বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে, বিভিন্ন জায়গার আইন শৃঙ্খলা বাহিনীর ক্যাম্প করা হয়েছে, পুরা ইজতেমার ময়দানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিযুক্ত করা হয়েছে, মাঝে মাঝে তারা হেলিকপ্টার নিয়ে ইজতেমার ময়দানে টহল দিচ্ছেন।
বিশ্ব ইজতেমার উপলক্ষে বাহিরে বিশাল মার্কেট বসেছে, মার্কেটে দেশী বিদেশী বিভিন্ন দোকান এসেছে, মানুষেরা মার্কেট থেকে নিজের প্রয়োজনীয় জিনিস ক্রয় করছেন, এবারের ইজতেমায় অনেকগুলো মার্কেট বসেছে। বিভিন্ন হাসপাতাল এবং মেডিক্যাল কলেজ এর পক্ষ থেকে বিশ্ব ইজতেমায় আগত মানুষদের জন্য ফ্রি চিকিৎসা এবং ফ্রি ঔষধ এবং ফ্রি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে।
বিশ্ব ইজতেমা উপলক্ষে গাজীপুর জেলা পরিষদের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানানো হয়েছে, এবং সর্বস্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
আগামী রবিবার আখেরী মনোজাতের মাধ্যমে এবারের বিশ্ব ইজতেমার কার্যক্রম শেষ হবে। ঐ দিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ ইজতেমার ময়দানে উপস্থিত হবে।
আজকে আমি আপনাদের সাথে যে ছবিগুলো শেয়ার করলাম, ছবিগুলো আমার SAMSUNG A52 5G মোবাইল দিয়ে ইজতেমার ময়দান থেকে তোলা হয়েছে। ছবিগুলো আমি তুলেছি।
ধন্যবাদ সবাইকে আমার আজকের পোস্ট পড়ার জন্য।

