Bismillahir Rahmanir Rahim
|
|---|
Copyright free image downloaded from pixabay.com |
|---|
There are many people in this world who are very lazy. They sit idle all the time, not wanting to do any work. In every area there are some who are just plain lazy. They do not do any work due to laziness, even if they start any work, they cannot complete it. Anyone who starts can not reach the goal of the work due to laziness.
We have a proverb in Bangladesh, a person who is lazy can never reach his goal. Lazy people who can't do anything. There is a man in our village who is very lazy, does not do any work. I've been watching him since childhood just lazily. Can't do any work, goes to a job and leaves that job after a few days.
In a certain area there lived two people who were very lazy, so lazy that even picking up rice with their own hands was too lazy for them. One day a thief came to their house and stole everything. They both watched but said nothing, because they both slept and did not get up due to laziness.
One day they were lying under a mango tree, suddenly two mangoes fell from the tree near them. The two of them were lying down lazily and no one was eating the mangoes. After a while, another man was passing by that road, and these two lazy men said to him, "Put the two mangoes in our mouths." ? Then the two lazy people replied, a while ago the dog peed on our face so we didn't say anything and now you are asking us to pick up the mangoes with our hands and eat them!
Actually there are many such people in our society who are very lazy. Each of us should not be lazy. Those who are lazy can never succeed in life. If you want to get success, you must avoid laziness.
বিসমিল্লাহির রহমানির রহিম
হ্যালো বন্ধুগন আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন, আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।
এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা অত্যন্ত অলস হয়। তারা সব সময় অলস হয়ে বসে থাকে, কোন কাজ করতে চায় না। প্রত্যেক এলাকাতেই এরকম কিছু আছে, যারা একদম অলস। তারা অলসতার কারণে কোন কাজ করে না, কোন কাজ শুরু করলেও সেটা পরিপূর্ণ ভাবে করতে পারে না। যে কোন শুরু করলে অলসতার কারণে সেই কাজের উদ্দেশ্যে পৌঁছাতে পারে না।
আমাদের বাংলাদেশে একটা প্রবাদ আছে, যে ব্যক্তি অলস হয় সে কখনও উদ্দেশ্যে পৌঁছাতে পারে না। অলস যারা কিছুই পারে না তারা। আমাদের গ্রামে একজন মানুষ আছে সেই খুব অলস, কোন কাজ করে না। আমি ছোটবেলা থেকে তাকে দেখছি শুধু অলসতা করে। কোন কাজ করতে পারে না, কোন চাকরিতে গেলে অল্প কিছুদিন পর সেই চাকরি থেকে চলে আসে।
এক এলাকায় দুইজন লোক বাস করত, তারা ছিল খুব অলস, এতটাই অলস যে, নিজের হাত দিয়ে ভাত তুলে খাওয়াও তাদের কাছে অলসতা লাগে। একদিন তাদের বাড়িতে চোর আসে এবং সব কিছু চুরি করে নিয়ে যায়। তারা দুইজন দেখছিল কিন্তু কিছুই বলছিল না, কারণ তারা দুইজন ঘুমিয়েছিল এবং অলসতার কারণে উঠছিল না।
তারা দুইজন একদিন একটা আম গাছের নিচে শুয়ে ছিল, হঠাৎ গাছ থেকে তাদের দুইজনের কাছে দুইটা আম পড়ল। তারা দুইজন শুয়ে ছিল অলসতা করে কেউ আম খাচ্ছিল না, কিছুক্ষণ পর ঐ রাস্তা দিয়ে অন্য একজন মানুষ যাচ্ছিল, তখন এই অলস দুই ব্যক্তি তাকে বলল যে, আম দুইটা আমাদের মুখে তুলে দেন, তখন সেই ব্যক্তি রেগে গিয়ে বলল তোমরা হাত দিয়ে তুলে খেতে পারো না? তখন অলস দুই ব্যক্তি উত্তর দিল, কিছুক্ষণ আগে আমাদের মুখের উপর কুকুর প্রস্রাব করে গেছে তাই কিছু বলি নাই আর এখন আপনি বলছেন হাত দিয়ে আম তুলে খেতে!
আসলেই আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যারা খুব অলস। আমাদের প্রত্যেকের উচিত অলসতা না করা। যারা অলস হয় তারা জীবনে কখনও সফল হতে পারে না। সফলতা পেতে হলে অলসতা থেকে বিরত থাকতে হবে।



Copyright free image downloaded from 