বিসমিল্লাহির রহমানির রহিম
আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ঐ মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে মাল মন্দ বোঝার জন্য মেধা শক্তি দান করেছেন ।
বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ্ তায়ালার রহমতের অনেক ভাল আছেন, আমিও আপনাদের দোয়া এবং আল্লাহ্ তায়ালার রহমতের অনেক ভাল আছি ।
বন্ধুরা আপনাদের সবাইকে আমার আরো একটা পোস্টে স্বাগতম, আজকের পোস্টে আমি অনলাইন প্রতারণা সম্পর্কে কিছু লিখবো ইনশাআল্লাহ ।
আমরা সবাই প্রতিনিয়ত বিভিন্ন প্রতারণার শিকার হচ্ছি । বর্তমান সময়ে সবচেয়ে বেশি যার মাধ্যমে প্রতারণা করা হচ্ছে সেটা হল বিকাশ ।
আমরা অনেক সময় দেখে থাকব বিকাশে বিভিন্ন প্রতারক ফোন করে থাকে । আমার কাছেও কয়েক বার ফোন আসছে ।
অনেক দিন আগে একবার আমার বড় ভাই সকাল বেলা আমার বিকাশে পাঁচ হাজার টাকা পাঠাইছে । বিকাল বেলা আমার নম্বরে একটা ফোন আসলো, ফোন রিসিভ করতেই ঐ পাশ থেকে বলল ভাই সকালে আপনার বিকাশে কিছু টাকা পাঠানো হয়েছে, ঐ সময় দোকানে আমার ছোট ভাই ছিল ভুলে আপনার নম্বরে দুই বার টাকা গেছে । আমি বললাম ভাই টাকা যদি দুই বার এসে থাকে আমি ফেরত দিয়ে দিব । ঐ পাশ থেকে বলল ভাই আপনার ব্যালেন্সটা একটু চেক দেন আমি আবার ফোন দিতেছি, এই বলে ফোনটা কেটে দিল ।
আমি ব্যালেন্স চেক করলাম টাকা ঠিকই আছে দুই বার টাকা আসে নাই । কিছুক্ষণ পর আবার ফোন আসল। বলল ভাই ব্যালেন্স চেক করছেন আমি বললাম জি করছি টাকা আসে নাই । উনি বললেন কয় টাকা আছে? আমি বললাম সাত হাজার পাঁচ শত টাকা । উনি বললেন ঠিক আছে ভাই আমি অফিসে যোগাযোগ করতেছি , এই বলে ফোন কেটে দিল । তখনই আমার ফোনে একটা এস এম এস আসলো বিকাশের মত যেখানে সাত হাজার পাঁচ শত টাকার সাথে আরো সাত হাজার টাকা যোগ করে মোট চোদ্দ হাজার পাঁচ শত টাকা দেখাচ্ছে । এস এম এস টা আসার সাথে সাথে আমি ব্যালেন্স চেক করলাম, দেখি ব্যালেন্স তো আগেরটাই ।
এস এম এস টা আসার সাথে সাথে ঐ ব্যক্তি আবার ফোন করল আর বলল ভাই অফিসে ফোন করছিলাম এই মাত্র আপনার বিকাশে সাত হাজার টাকা ঢুকেছে । আমি বললাম ভাই আপনি যে এস এম এস টা পাঠাইছেন একটু তারিখ আর সময়টা ঠিক করে পাঠান । আর এই রকম বাটপারি বাদ দেন । এই কথা বলতেই ঐ পাশ থেকে ফোনটা কেটে দিল ।
ঠিক এই একই ভাবে অনেকের কাছ থেকে টাকা নিয়েছে প্রতারকরা ।
এই আরো বিভিন্ন পদ্ধতি আছে ��্রতারণা করার । আমার অন্য আরেক দিন ফোন আসছে । ফোন দিয়েই বলে বিকাশ থেকে আকাশ বলছি আপনার একাউন্ট্ টা সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে । এখন যদি আপনি আপনার একাউন্ট্ আবার সচল করতে চান তা হলে আমাদেরকে কিছু তথ্য দিয়ে সহযোগিতা করবেন ।
আমি বললাম ঠিক আছে । বলল এই বিকাশ একাউন্ট্ এর মালিক কি আপনি ? আমি জি, প্রতারক বলল আপনার নম্বরে একটা এস এম এস যাবে ওখানে ছয় ডিজিটের একটা কোর্ড থাকবে ত্রিশ সেকেন্ডের আমাদেরকে কোডটা দিলেই আপনার একাউন্ট্ আগের মত আবার সচল হয়ে যাবে । আমি বললাম ঠিক আছে । দেখি একটি এস এম এস আসছে বিকাশ এপসে লগ ইন করলে যেরকম আসে ঐরকম আমি তো তখনই বুঝছে এটা বাটপার । ওকে বললাম এরকম বাটপারি কয় দিন ধরে শুরু করছেন ? ব্যাচ ফোনটা কেটে গেল ।
এরকম হাজারো প্রতারণার খবর আমাদের চার পাশে আমরা দেখতে পাই । কখনো দেখবো কেউ ফোন করে বলবে আপনি একটা স্পেসাল লটারি জিতেছেন যেটা থেকে আপনি সাত লক্ষ টাকা পাবেন, এটা কাউকে বলা যাবে ! এই সাত লক্ষ টাকা পাওয়ার জন্য আপনাকে কিছু টাকা খরচ করতে হবে । এরকম করে আমাদের এখানে একজনের এক লক্ষ টাকা নিয়ে গেছে ।
আবার মধ্য রাতে কেউ ফোন করে বলবে আমি জ্বিনের বাদশা বলতেছি । আপনি সাত রাজার ধন অমূল্য রতন প��য়েছেন ।
বর্তমানে আবার নতুন একটা প্রতারণা শুরু হয়েছে । আপনার নম্বরে কেউ এক জন ফোন করে বলবে ভাই আমি করোনার টিকার জন্য আবেদন করেছি তো ভুলে আপনার নম্বর দিয়ে দিয়েছি । আপনার ফোনে একটা এস এম এস আসবে ঐ খানে একটা কোড থাকবে ঐ কোড টা আমাকে দিবেন । ঐ কোডটা যদি দেন তা হলে আপনার বিকাশ অথবা ব্যাংক একাউন্ট্ শেষ হয়ে যাবে ।
এরকম হাজারো মাধ্যম আছে যার দ্বারা বিভিন্ন ভাবে মানুষকে ধোঁকা দেয়া হচ্ছে । যখন ছাত্র ছিলাম তখন মাঝে মাঝে গুলিস্তান যাইতাম । গুলিস্তান বিভিন্ন রকম ধোকাবাজ দেখতাম । অনেক কিছু শিখেছি ।
এই জন্য আমাদের সকলকে একটু সচেতন থাকতে হবে । যাতে করে কেউ আমাদেরকে কখনও ধোঁকা দিতে না পারে ।
মোমিন বান্দা সহজ সরল হয় কিন্তু বোকা হয় না । মোমিন বান্দা কাউকে ধোঁকা দেয় না এবং সে নিজেও ধোঁকা খায় না ।
আল্লাহ্ তায়ালা আমাদের সকলকে সব ধরনের ধোঁকাবাজি থেকে হেফাজতে রাখেন । আমিন

