আজকাল প্রতারণার বিভিন্ন নতুন কৌশল অবলম্বন করা হচ্ছে

M
mahmud552

বিসমিল্লাহির রহমানির রহিম

হ্যালো বন্ধুগন আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন, আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।

বর্তমান সমাজে ধোঁকাবাজের সংখ্যা বেড়েই চলেছে। অধিকাংশ মানুষ ধোঁকাবাজী করে থাকে, যার জন্য অনেক সরল মানুষ প্রতারণার শিকার হচ্ছেন। অনেকেই প্রতিদিন নতুন ভাবে প্রতারণার শিকার হচ্ছেন। ধোঁকাবাজরা নতুন কৌশলে মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। আমাদের সকলেরই সাবধান থাকতে হবে যাতে করে কোন ধোঁকাবাজ আমাদেরকে ধোঁকা দিতে না পারে।

কপিরাইট মুক্ত ছবি pixabay.com থেকে ডাউনলোড করা হয়েছে

কয়েকদিন আগে আমার সাথে একটা ধোঁকাবাজী করা হয়েছে, আমি সব সময়ই মানুষকে সচেতন করার চেষ্টা করি যাতে কেউ ধোঁকাবাজীর শিকার না হয়, কিন্তু আমি নিজেই ধোঁকাবাজীর শিকার হয়েছি। আমাকে নতুন পদ্ধতিতে ধোঁকা দেওয়া হয়েছে।

আজকে আপনাদের সাথে সেই ধোঁকাবাজীর কথা শেয়ার করব, যাতে অন্য কেউ আমার মত ধোঁকাবাজীর শিকার না হয়।

কপিরাইট মুক্ত ছবি pixabay.com থেকে ডাউনলোড করা হয়েছে

আপনারা সবাই জানেন যে আমি কয়েকদিন আগে ঢাকা গিয়েছিলাম, আমার ঢাকা যাওয়ার উদ্দেশ্য ছিল পাসপোর্ট করা, আমি 16 তারিখ পাসপোর্ট এর জন্য আবেদন করি। আমাদের বাংলাদেশে পাসপোর্টের জন্য আবেদন করার পর পুলিশ ভেরিফাই হয়, পুলিশ ভেরিফাই হয়ে গেলে পাসপোর্ট পাওয়া যায়।

আমার পাসপোর্টের আবেদনে অস্থায়ী ঠিকানা দেওয়া হয় ঢাকা রামপুরা আর আমার স্থায়ী ঠিকানা সিরাজগঞ্জ। গত শনিবার আমার কাছে একটা কল আসে এবং আমাকে জিজ্ঞেস করে যে, আপনি পাসপোর্টের জন্য আবেদন করেছেন? আমি উত্তর দেই, হ্যা, ঐ পাশ থেকে সে বলে, আমি পুলিশ ভেরিফাই এর জন্য আপনাকে কল দিয়েছি। আমি বললাম আমি একটু দুরে আছি, এখন আসতে পারব না, সে বলে তাহলে আপনার পাসপোর্ট পেতে অনেক দেরী হবে। আমি বললাম কিছু করা যাবে কি? সে বলল বিকাশে টাকা পাঠাতে পারলে ভেরিফাই করে দিবে।

কপিরাইট মুক্ত ছবি pixabay.com থেকে ডাউনলোড করা হয়েছে

আমি তাকে জিজ্ঞেস করলাম কত টাকা পাঠাতে হবে সে বলল তিন হাজার টাকা, আমি বললাম কিছু কম করেন, সে বলল পঁচিশ শত টাকা পাঠাতে হবে এর কম পাঠালে হবে না, আমি কোন চিন্তা না করে বোকার মত বাইশ শত টাকা পাঠিয়ে দিলাম। সে বলল আপনার পুলিশ ভেরিফাই খুব তাড়াতাড়ি হয়ে যাবে।

আমি তো নিশ্চিত মনে আছি যে, আমার পাসপোর্ট পেয়ে যাচ্ছি। গতকাল রামপুরা থানা থেকে আমার কাছে ফোন করে বলে যে, আপনার পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফাই করতে হবে, আমি তো অবাক হয়ে গেলাম, সে আমাকে আমার আবেদনের কাগজগুলো নিয়ে থানায় যোগাযোগ করতে বলে, আমি রাজি হয়ে যাই। তখন আমি আগের সেই নম্বরে ফোন দিয়ে দেখি নম্বর বন্ধ। তখন আমার আর বুঝতে বাকি রইলো না যে আগের জন ধোঁকাবাজ ছিল।

এই জন্য আমাদের সকলকে সাবধানে থাকতে হবে, এবং সতর্ক থাকতে হবে যাতে আমাদের কেউ ধোঁকা দিতে না পারে।

কপিরাইট মুক্ত ছবি pixabay.com থেকে ডাউনলোড করা হয়েছে

ধন্যবাদ সবাইকে আমার আজকের পোস্ট পড়ার জন্য।

Comments