মাদ্রাসার ছুটিতে আমার বর্তমান সময়টা আমার পরিবারের সাথে কাটছে

M
mahmud552

বিসমিল্লাহির রহমানির রহিম

হ্যালো বন্ধুগন আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন, আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।

চাকরী জীবনের নয় বছর শেষ হয়ে দশম বছর শুরু হবে, 2012 সালে পড়াশোনা শেষ করার পর চাকরী জীবন শুরু করি, চাকরী শুরু করার পাঁচ বছর পর বিবাহ করি, এখন আমার দুই ছেলে। চাকরী থেকে ছুটি পেলেই পরিবারের সাথে সময় দেই।

এখন চলছে ডিসেম্বর মাস, এই ডিসেম্বর মাসে আমাদের বাংলাদেশের প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের বাৎসরিক পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং পরীক্ষার পরে ছুটি থাকে। আমি যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠানে চাকরী করি, সেই হিসাবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের বাৎসরিক পরীক্ষা শেষ হয়েছে, এবং বর্তমানে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি চলতেছে।

এই ছুটিতে আমি আমার পরিবারের সাথে সময় কাটাচ্ছি, ডিসেম্বর মাসের 13 তারিখ থেকে আমাদের মাদ্রাসা ছুটি হয়েছে, আমি ঐ দিনই ঢাকা এসেছি, বর্তমানে আমার সারাদিন আমার দুই ছেলের সাথেই কাটছে, সকাল থেকে রাত দুই ছেলে আমার কাছে থাকে।

দুই ছেলের সাথে থাকার কারণে অনলাইনে বেশি সময় দিতে পারছি না, বর্তমানে অনলাইনে যা কাজ করছি সব মোবাইল দিয়ে, পোস্ট লেখার সময় পাচ্ছি না। যখনই আমার ল্যাপটপ দিয়ে কাজ শুরু করি তখনই আমার দুই ছেলে এবং সাথে আমার ছোট ভাগ্নে কাছে চলে আসে এবং তাদের জন্য ল্যাপটপ ছেড়ে দিতে হয়, তারাই বর্তমানে আমার ল্যাপটপের মালিক।

ডিসেম্বর মাসের পুরা সময় পরিবারের সাথেই থকব, জানুয়ারি মাসের এক তারিখ আমাদের মাদ্রাসার কার্যক্রম শুরু হবে, তার আগে আমি মাদ্রাসায় যাব। মাদ্রাসায় যাওয়ার পর আবার অনলাইনের নিয়মিত কাজ করতে পারব।

আজকে আমি আপনাদের সাথে যে ছবিগুলো শেয়ার করেছি, সেই ছবিগুলো মধ্যে আমি এবং আমার দুই ছেলে এবং আমার ছোট ভাগ্নে রয়েছি, আজকের ছবিগুলো আমার SAMSUNG A52 5G মোবাইল দিয়ে তোলা হয়েছে।

ধন্যবাদ সবাইকে আমার আজকের পোস্ট পড়ার জন্য।

Comments