আমের ফুলের সুন্দর ফটোগ্রাফি // Beautiful photography of mango blossoms

M
mahmud552

বিসমিল্লাহির রহমানির রহিম

হ্যালো বন্ধুগন আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন, আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।

আপনারা সবাই জানেন যে, আমি চাঁপাইনবাবগঞ্জ জেলার একটা মাদ্রাসায় শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছি, আর চাঁপাইনবাবগঞ্জ জেলা হচ্ছে আম এর জন্য বিখ্যাত,চাঁপাইনবাবগঞ্জ জেলার অধিকাংশ জায়গাতে শুধু আমের বাগান। আপনি চাঁপাইনবাবগঞ্জ জেলার যে কোন জায়গায় যাবেন শুধু আমের বাগান দেখতে পাবেন।

বাংলাদেশের রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ এই দুই জেলা আমের জন্য বিখ্যাত, এই দুই জেলায় বিভিন্ন প্রকার আম পাওয়া যায়, কিছু আম আছে যেগুলো সারা বছর পাওয়া যায়, এই দুই জেলার আম বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে যায়। চাঁপাইনবাবগঞ্জ এর শিবগঞ্জ উপজেলায় আম বেশী পাওয়া যায়। শিবগঞ্জ উপজেলায় অনেক পুরাতন আমের গাছ রয়েছে।

আমাদের মাদ্রাসা একটা বড় আমের বাগানের ভিতর অবস্থিত, আমাদের মাদ্রাসার পূর্ব পাশে শুধু ফাঁকা জায়গা আর তিন পাশেই শুধু আম গাছ। এখন প্রত্যেক আম গাছে ফুল এসেছে, যেগুলো আমরা আমের মুকুল বলে থাকি, গতবছর আম গাছে ফুল একটু কম ছিল যার কারণে কিছু কিছু গাছে আম আসে নাই, কিন্তু এই বছর প্রত্যেক আম গাছে প্রচুর পরিমাণে ফুল এসেছে, আশা করা হচ্ছে এই বছর প্রচুর আম আসবে।

বর্তমান সময়ে চাঁপাইনবাবগঞ্জ যে কোন জায়গায় গেলে শুধু আমের ফুলের ঘ্রাণ পাওয়া যায়, আমের ফুলের ঘ্রাণে মন ভাল হয়ে যায়, আমের ফুল দেখতে অনেক সুন্দর, গাছের দিকে তাকালে শুধু ফুল দেখা যায়, অনেক গাছ এরকম আছে যে গাছের পাতার থেকে ফুল বেশি।

এই বছর চাঁপাইনবাবগঞ্জ এর আমের বাগানের মালিকরা আমের বাগান থেকে ভাল লাভবান হওয়ার আশা করছেন, এই জেলার মানুষের আম থেকে বড় একটা আয় হয়, যে বছর আম কম হয় সেই বছর এই জেলার মানুষ অনেক বড় লস এর সম্মুখীন হয়।

গতকাল আমি আমাদের মাদ্রাসার চতুর্দিকে ঘুরে আমের বাগান দেখলাম এবং আমের ফুল দেখলাম, তখন চিন্তা করলাম আমের ফুলের ফটোগ্রাফি করি এবং আমাদের সাথে শেয়ার করি, তখনই আমার SAMSUNG Galaxy A52 5G মোবাইল দিয়ে কিছু ফটোগ্রাফি করলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ফটোগ্রাফিগুলো আপনাদের ভাল লাগবে।

ধন্যবাদ সবাইকে আমার আজকের ফটোগ্রাফি দেখার জন্য।

Bismillahir Rahmanir Rahim

Hello friends how are you all? Hope you all are very well and healthy, I am also very well with your prayers and God's grace.

You all know that I am working as a teacher in a madrasa in Chapainawabganj district, and Chapainawabganj district is famous for mangoes, most of the places in Chapainawabganj district are only mango orchards. Anywhere you go in Chapainawabganj district you will see only mango orchards.

Rajshahi and Chapainawabganj districts of Bangladesh are famous for mangoes, different types of mangoes are available in these two districts, some mangoes are available throughout the year, mangoes of these two districts go to different countries of the world including Bangladesh. Mangoes are found more in Shibganj Upazila of Chapainawabganj. There are many old mango trees in Shibganj upazila.

Our Madrasa is located inside a big mango orchard, the east side of our Madrasah is just empty space and three sides are only mango trees. Now every mango tree has flowers, which we call mango buds, last year the mango trees had little flowers due to which some trees did not produce mangoes, but this year every mango tree has blossomed abundantly, it is expected that many mangoes will be produced this year.

At present, wherever you go in Chapainawabganj, you can only find the scent of mango blossoms, the scent of mango blossoms makes you feel good, the mango blossoms look very beautiful, when you look at the trees, you see only flowers, there are many trees that have more flowers than leaves.

This year the mango garden owners of Chapainawabganj are expecting good profit from the mango garden, the people of this district get a big income from mangoes, the year when the mangoes are less, the people of this district face huge losses.

Yesterday I went around our madrasa and saw mango garden and saw mango blossoms, then I thought to photograph mango blossoms and share with us, then I took some photography with my SAMSUNG Galaxy A52 5G mobile and shared with you. Hope you like the photographs.

Thanks everyone for viewing my photography today.

Comments