বিসমিল্লাহির রহমানির রহিম
বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তায়ালার রহমতে অনেক ভাল আছেন, আমিও আপনাদের দোয়া এবং আল্লাহ তায়ালার রহমতে অনেক ভাল আছি।
গত এক সপ্তাহ হল বাড়িতে আসছি, বাড়িতে আসলে স্বাভাবিক ভাবে অনলাইনে থাকতে পারি না। এই কয়দিন পোস্ট লেখার সময় পাই নাই, এই জন্য সকালে ফজর নামাজ আদায় করার পর মসজিদে বসে পোস্ট লিখি এবং মসজিদ থেকে বাহিরে বের হয়ে পোস্ট করি। কারণ এই সময় যদি পোস্ট না করি, তাহলে সারাদিন আর পোস্ট করা হবে না।
আমাদের গ্রাম অঞ্চলের মানুষ কারো হাতে মোবাইল দেখলেই অন্য কিছু মনে করে। তারা কারো হাতে মোবাইল দেখলেই মনে করে ফ্রি ফায়ার অথবা পাবজি গেমস খেলতেছে। আমাকেও কয়েকজন এরকম কথা বলছে।
গতকাল মোবাইল নিয়ে অনলাইন এর কাজ করছিলাম, একজন এসে বলে, হুজুর ফ্রি ফায়ার খেলছেন না কি? আমি বললাম, মোবাইল দিয়ে কাজ করে শেষ করতে পারি না, ফ্রি ফায়ার খেলব কখন? এই কথা বলার কারণ হচ্ছে, আমাদের এলাকার ছেলেরা খুব বেশী ফ্রি ফায়ার খেলে।
আরো অনেকে বিভিন্ন রকম কথা বলে থাকে, যেমন, অন্য একজন বলতেছে, এত বেশী মোবাইল দেখলে চোখ নষ্ট হবে। আবার একজন বলতেছে, মোবাইলে এত কি দেখো?
কিছুদিন আগে আমাদের এলাকার এক ছেলের থেকে বাটপারি করে বিকাশ এ ৭৫ হাজার টাকা নিয়েছে। সেই ঘটনা আমি আপনাদের সবার সাথে শেয়ার করেছিলাম। এখন আমাদের এলাকার অনেকে, কারো হাতে মোবাইল দেখলেই বলে, ঐ ছেলের মত যেন না হয়। অর্থাৎ অন্য মানুষের কাছে যেন টাকা না পাঠাই।
আমি একজন হুজুর মানুষ, এলাকার মধ্যে আমার একটা সম্মান আছে। এলাকার সবাই আমাকে খুব মানে এবং বিশ্বাস করে, যার কারণে অনেক সময় মানুষের সামনে মোবাইল বের করতে একটু অন্যরকম মনে হয়।
এরপর আবার আমার দুইটা ছেলে আছে, যখন বাড়িতে থাকি ছেলে দুইটা সারাদিন আমার কাছেই থাকে। দুই ছেলেই আমাকে ছাড়া কিছুই বোঝে না, অনেক সময় রাতে ঘুমের মধ্যেও আব্বু বলে কান্না করতে থাকে।
এই রকম আরো কিছু কারণ আছে যার কারণে বাড়িতে আসলে অনলাইনে সময় দিতে পারি না। ঢাকা গেলে আবার ফ্রি হয়ে যাব, তখন নিয়মিত সময় দিতে পারব । ইনশাআল্লাহ
Bismillahir Rahmanir Rahim
How are you all friends I hope you are well by the grace of Allah Tayala, I am also very well by your prayers and by the grace of Allah Tayala.
Coming home for the last one week, I can't actually stay online at home normally. I haven't had time to write a post for these few days, so after performing Fajr prayers in the morning, I sit in the mosque and write a post and post outside the mosque. Because if I don't post this time, it won't be posted all day.
People in our rural areas think of something else whenever they see a mobile phone in someone's hand. Whenever they see a mobile in someone's hand, they think they are playing free fire or pubji games. Some people are talking to me like this.
Yesterday I was working online with mobile, someone came and said, aren't you playing free fire? I said, I can't finish working with mobile, when will I play free fire? The reason for this is that the boys in our area play a lot of free fire.
Many more are talking about different things, for example, someone is saying, if you see so many mobiles, you will lose your eyesight. Another one is saying, what do you see so much on mobile?
A few days ago, he took Rs.75,000 from a boy in our area. I shared that incident with all of you. Now many people in our area, whenever they see a mobile phone in someone's hand, say, don't be like that boy. That means don't send money to other people.
I am a gentleman, I have an honor in the area. Everyone in the area values and trusts me a lot, which is why it often feels a little different to take out a mobile phone in front of people.
Then again I have two sons, when I am at home the two sons stay with me all day. The two boys don't understand anything except me, many times even in their sleep at night they start crying like father.
There are other reasons why I can't actually spend time online at home. If I go to Dhaka, I will be free again, then I will be able to give regular time. InshaAllah

