Bismillahir Rahmanir Rahim
|
|---|
Copyright free image downloaded from pixabay.com |
|---|
It is not right to look down on any person in the world, it is not right to insult any person in the world. None of us can tell who will be useful when for whom. Maybe the person you are insulting now will one day come to your need and help you. Or you will fall into such danger from which no one but that person can help you.
Every human being in the world has some good qualities. No matter how bad a person is, there must be some good in him. For this, all the people of the world should be respected. Treat everyone well. Your good behavior will make you popular with everyone. If you treat other people well then everyone will love you.
There is a proverb in Arabic which means "man is the servant of kindness" meaning that if you are kind to someone, he will always listen to you, just like a slave listens to his master. It is possible to win people's hearts very easily through good behavior and kindness, which is not possible in any other way.
Man dies but his good deeds live on the earth for a long time. If you do good deeds and treat people well then people will remember your good deeds and good behavior even after your death. And if you do bad deeds and treat people badly then after your death everyone will be happy and look at you with hatred.
This is why we have a proverb in Bangladesh, "Em jiban tu karibe sharke morile hasibe tu kadibe bhuban" means you arrange your life in such a way that after death everyone will cry for you and after death you will be happy and smile forever. May we all build such a life. Can do good work in the world and treat people well.
বিসমিল্লাহির রহমানির রহিম
হ্যালো বন্ধুগন আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন, আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।
পৃথিবীর কোন মানুষকেই ছোট করে দেখা ঠিক না, পৃথিবীর কোন মানশকেই অপমানিত করি ঠিক নয়। কে কখন কার প্রয়োজনে কাজে লাগবে সেটা আমরা কেউই বলতে পারব না। হয়ত এখন আপনি যাকে অপমানিত করছেন একদিন সেই আপনার প্রয়োজনে এগিয়ে আসবে এবং আপনাকে সহযোগিতা করবে। অথবা আপনি এমন একটা বিপদের মধ্যে পতিত হবেন যেই বিপদ থেকে ঐ ব্যাক্তি ব্যাতিত আর কেউ আপনার সহযোগিতা করতে পারবে না।
পৃথিবীর প্রত্যেক মানুষের মধ্যেই কোন না কোন ভাল গুন আছে। যত খারাপ মানুষ হোক না কেনো তার মধ্যে অবশ্যই কোন ভাল গুন আছে। এই জন্য পৃথিবীর সকল মানুষকে সম্মান করতে হবে। প্রত্যেক মানুষের সাথে ভাল ব্যবহার করতে হবে। আপনার ভাল ব্যবহার আপনাকে সকলের নিকট প্রিয় মানুষ হিসেবে গড়ে তুলবে। আপনি যদি অন্য সকল মানুষের সাথে ভাল ব্যবহার করেন তাহলে সবাই আপনাকে ভালবাসবে।
আরবীতে একটা প্রবাদ আছে যার অর্থ হচ্ছে "মানুষ ইহসানের দাস" অর্থাৎ আপনি যদি কারো প্রতি দয়া করেন তাহলে সে সব সময় আপনার কথা শুনবে, ঠিক যেমন কোন গোলাম তার মালিকের কথা শোনে। ভাল ব্যবহার এবং ইহসানের মাধ্যমে মানুষের মন খুব সহজে জয় করা সম্ভব, যেটা অন্য কোন ভাবেই সম্ভব না।
মানুষ মরে যায় কিন্তু তার ভাল ব্যবহার পৃথিবীতে অনেকদিন পর্যন্ত থেকে যায়। আপনি যদি ভাল কাজ করেন এবং মানুষের সাথে ভাল ব্যবহার করেন তাহলে মানুষেরা আপনার ভাল কাজ এবং ভাল ব্যবহার আপনার মৃত্যুর পরেও মনে রাখবে। আর যদি আপনি মন্দ কাজ এবং মানুষের সাথে মন্দ আচরণ করেন তাহলে আপনার মৃত্যুর পর সবাই খুশি হবে এবং আপনাকে ঘৃণার দৃষ্টিতে দেখবে।
এই জন্য আমাদের বাংলাদেশে একটা প্রবাদ আছে, "এমন জীবন তুমি করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাদিবে ভূবন" অর্থাৎ তুমি এমন ভাবে নিজের জীবনকে সাজাও যেন মৃত্যুর পর সবাই তোমার জন্য কান্না করে এবং মৃত্যুর পর তুমি চির সুখি হও এবং হাসো। আমরা সবাই যেন এই রকম জীবন গঠন করতে পারি। পৃথিবীতে ভাল কাজ করতে পারি এবং মানুষের সাথে ভাল ব্যবহার করতে পারি।



Copyright free image downloaded from 