বিসমিল্লাহির রহমানির রহিম
বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ্ তায়ালার রহমতে অনেক ভাল আছেন, আমিও আপনাদের দোয়া এবং আল্লাহ্ তায়ালার রহমতে অনেক ভাল আছি ।
বন্ধুরা কক্সবাজার আসছি আজকে চতুর্থ দিন, আজকে আমি গতকাল তৃতীয় দিনের কিছু দৃশ্য এবং ভ্রমণ কাহিনী আপনাদের সাথে শেয়ার করব ।
তৃতীয় দিনে আমরা শুধু টেকনাফ ঘুরে এসেছি । সকাল বেলা ঘুম থেকে উঠে নাস্তা করে বাসের টিকেট করি টেকনাফ যাওয়ার জন্য, টিকেটের মূল্য ২০০শ টাকা করে ।
হিমছড়ি এবং ইনানী বীচের যে রাস্তা এই রাস্তা দিয়েই টেকনাফ যেতে হয় । শুধু এই রাস্তা দিয়ে যেতেই মন ভরে যায় কারণ কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত পুরো রাস্তা জুড়েই এক পাশে বিশাল পাহাড় অন্য পাশে বিশাল সমুদ্র । এরকম সুন্দর দৃশ্য পৃথিবীতে অন্য কোথাও আছে কি না আমি সন্দিহান । আমরা বাসের একদম সামনে ছিট নেই যাতে করে পুরো দৃশ্যটি দেখতে পারি ।
কক্সবাজার থেকে টেকনাফের দুরত্ব প্রায় ৮৬ কিলোমিটার । টেকনাফ কক্সবাজার জেলার একটা উপজেলা, এটা বাংলাদেশের সর্বদক্ষিণ এবং পূর্ব কোনায় অবস্থিত । টেকনাফ উপজেলার উত্তরে উখিয়া উপজেলা পূর্বে নাফ নদী এবং মায়ানমার সীমান্ত এবং পশ্চিম ও দক্ষিণে বঙ্গোপসাগর । টেকনাফের পুর্বে বয়ে চলা নাফ নদীর কারণেই এই উপজেলার নামকরণ করা হয়েছে টেকনাফ ।
টেকনাফে অনেক দর্শনীয় স্থান রয়েছে । সব থেকে বেশি আকর্ষণীয় স্থান হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ । বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ যা মূল ভূখণ্ডের সর্বদক্ষিণে অবস্থিত । সেন্ট মার্টিন যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনও জাহাজ চলার অনুমতি হয় নাই, যেতে হলে ট্রলার বা বোটে করে যেতে হবে, এগুলিতে যাওয়া খুর বিপজ্জনক । আমাদের সাথে ছোট বাচ্চা থাকায় এগুলিতে যাওয়া অসম্ভব, তাই যাওয়া হয় নাই ।
আমরা টেকনাফের চারটা জায়গায় ঘুরেছি, প্রথমে যাই টেকনাফের পূর্ব সীমান্তে ট্রানজিট ঘাটে, খুব সুন্দর একটা জায়গা, এখান থেকে মিয়ানমার দেখা যায় । এই ঘাট দিয়ে এবং জিরো পয়েন্ট দিয়ে প্রায় বারো লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে এবং বাংলাদেশ সরকার তাদের পুনর্বাসন এর ব্যবস্থা করে দেন । টেকনাফে আগে থেকেই প্রায় তিন লক্ষ রোহিঙ্গা বসবাস করে এবং এরা জুয়েলারি ব্যবসা করে থাকে ।
এরপর আমরা দুপুরের খাবার খাই, খাওয়া শেষ করে মাথিনের কূপ দেখতে যাই । এটা টেকনাফ থানার ভিতরে অবস্থিত । এখান থেকে বের হয়ে আমরা জিরো পয়েন্টে যাই । জিরো পয়েন্ট থেকে সেন্ট মার্টিন দ্বীপ অল্প অল্প দেখা যায় ।
এরপর আমরা টেকনাফ সমুদ্র সৈকতে যাই, এখানে অনেক সাম্পান নৌকা দেখতে পাই এবং অনেক মাঝিদের সামুদ্রিক মাছ ধরতে দেখতে পাই ।
এই পুরো সময়টা ঘোরার জন্য আমরা পাঁচশ টাকা দিয়ে একটা অটো ঠিক করি । অটোওয়ালা আমাদের নিয়ে ঘুরতেছিল আর বিভিন্ন রকম তথ্য আমাদেরকে দিতেছিল ।
এরপর আমরা একটা সিএনজি ঠিক করি ১০০০ টাকা দিক কক্সবাজার ফিরে আসার জন্য । হোটেলে ফিরে একটু আরাম করে সন্ধ্যার পর আবার বের হই । রাতের খাবার খেয়ে সমুদ্রের পাড়ে যাই ঢেউয়ের শব্দ শোনার জন্য । কলাতলী পয়েন্ট থেকে সুগন্ধা পয়েন্ট পর্যন্ত ঢেউয়ের কাছ দিয়ে হাঁটতে থাকি । সুগন্ধা পয়েন্টে গিয়ে একটু বসে আবার হোটেলে ফিরে আসি।
সবাইকে ধন্যবাদ আমার লেখাটা পড়ার জন্য ।
পোস্টে ব্যবহার করা ছবিগুলো আমার ছোট বোনের মোবাইল mi redmi note 7pro দিয়ে ওঠানো ।
Bismillahir Rahmanir Rahim
How are you all friends I hope you are well by the grace of Allah Ta'ala, I am also very well by your prayers and by the grace of Allah Ta'ala.
Friends coming to Cox’s Bazar today is the fourth day, today I will share with you some scenes and travel stories of the third day yesterday.
On the third day we just toured Teknaf. I wake up in the morning, have breakfast and buy a bus ticket to Teknaf, the ticket price is 200 rupees.
The road between Himchhari and Inani Beach is the only road to Teknaf. Just going through this road fills the mind because the whole road from Cox's Bazar to Teknaf has huge hills on one side and huge sea on the other side. I doubt if there is such a beautiful scene anywhere else in the world. We don't have a bus in front of the bus so we can see the whole scene.
The distance from Cox's Bazar to Teknaf is about 6 kilometers. Teknaf is an upazila in Cox's Bazar district, located in the southernmost and eastern corner of Bangladesh. Teknaf Upazila is bounded on the north by Ukhia Upazila, on the east by the Naf River and the border of Myanmar, and on the west and south by the Bay of Bengal. Teknaf is named after the river Naf which flows east of Teknaf.
There are many places of interest in Teknaf. The most interesting place is St. Martin's Island. The only coral island in Bangladesh which is located in the southernmost part of the mainland. There was a great desire to go to St. Martin but the government of Bangladesh has not given permission to sail yet. If you want to go, you have to go by trawler or boat. It is impossible to go to these because we have small children with us, so we did not go.
We toured four places in Teknaf, first to the transit wharf on the eastern border of Teknaf, a very beautiful place, from where you can see Myanmar. About 12 lakh Rohingyas entered Bangladesh through this ghat and through Zero Point and the Bangladesh government arranged for their rehabilitation. About three lakh Rohingyas already live in Teknaf and they run a jewelery business.
Then we had lunch, finished eating and went to see Mathin's well. It is located inside Teknaf police station. Getting out of here we go to Zero Point. St. Martin's Island can be seen from Zero Point.
Then we go to Teknaf beach, see many sampan boats here and see many fishermen fishing.
To fix this all the time we fix an auto with five hundred rupees. Autowalla would walk around with us and give us all kinds of information.
Then we fix a CNG for 1000 rupees to return to Cox's Bazar. Back at the hotel to relax a little and go out again in the evening. After dinner we go to the beach to hear the sound of the waves. We walk along the waves from Kalatali point to Sugandha point. I went to Sugandha Point, sat down for a while and came back to the hotel.
Thanks everyone for reading my post.
The pictures used in the post were taken with my younger sister's mobile mi redmi note 7pro.


