বিসমিল্লাহির রহমানির রহিম
হ্যালো বন্ধুগন আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন, আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।
আজকে সকালে যখন নাস্তা শুরু করি ঠিক সেই সময় ছোট একটা বিড়াল আমার রুমে প্রবেশ করে। বিড়ালটা দেখতে অনেক সুন্দর, বিড়ালটা আমার রুমে প্রবেশ করেই আমার কাছে চলে আসে। বিড়ালটা দেখে মনে হচ্ছে সে একটু অসুস্থ, আমি বিড়ালটাকে কোলে তুলে নিলাম, এবং কিছু খাবার খাওয়ালাম। এরপর দেখলাম বিড়ালটা একটু সুস্থ হচ্ছে, তখন বুঝলাম বিড়ালটা আসলে অসুস্থ ছিল না, বরং সে ক্ষুধার্ত ছিল।
বিড়াল হচ্ছে ফেলিস ক্যাটাস, বিড়াল একটি গার্হস্থ্য প্রজাতি এবং স্তন্যপায়ী প্রাণী। বিড়াল অনেক পরিবারের একটা অংশ হয়ে থাকে, অনেক মানুষ বিড়াল লালন পালন করতে খুব ভালবাসে। বিড়াল একটি গৃহপালিত প্রাণী।
রসুলুল্লাহ (সাঃ) এর একজন প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রা (রাঃ), যার আসল নাম আব্দুর রহমান ইবনে সাখার, তিনি রসুলুল্লাহ সাঃ এর সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন, তিনি বিড়ালের বাচ্চাকে খুব ভালবাসতেন, একদিন রসুলুল্লাহ (সাঃ) তার বিড়ালের বাচ্চার প্রতি ভালবাসা দেখে বললেন, "হে আবু হুরায়রা" আবু হুরায়রা অর্থ বিড়ালের বাচ্চার বাবা, তখন থেকে তার নাম আবু হুরায়ারা হয়ে যায়।
বিড়ালের গবেষকরা এখন পর্যন্ত ষাটের অধিক প্রজাতির বিড়াল এর সন্ধান পেয়েছেন। বিড়াল বিভিন্ন প্রকৃতির হয়ে থাকে, যেমন ঘরের বিড়াল, খামারের বিড়াল, বনবিড়াল, ইত্যাদি। বিড়ালের মধ্যে শিকারে দক্ষতা থাকার কারণে অনেকে বাড়িতে বিড়াল পুষে থাকে।
আমরা দেখতে পাই, যে বাড়িতে বিড়াল থাকে সেই বাড়িতে ইঁদুর থাকে না, বিড়াল সবসময়ই মানুষ সহচর্যে থাকতে পছন্দ করে। আপনি যদি কোন বিড়ালকে একবার খাবার খাওয়ান সে কখনও আপনাকে ছেড়ে যাবে না।
আমি ছোটবেলার দেখেছি, আমার মা একটা বিড়াল পালন করতেন, সেই বিড়ালটা আমার মাকে ছাড়া কোথাও যেত না, আমার মা যখন রান্না করতেন তখন বিড়ালটা আমার মার পাশে বসে থাকত। আমার মা যখন ঘরে চলে আসতেন বিড়ালটাও সাথে চলে আসত, আমার মা যেখানে ঘুমাতেন, বিড়ালটাও সেখানেই ঘুমানতেন।
বিড়াল আমারও খুব পছন্দের প্রাণী, আজকে আপনাদের সাথে বিড়ালের যে ছবিগুলো শেয়ার করেছি, সে গুলো আজকে সকালে আমার SAMSUNG A52 5G মোবাইল দিয়ে তোলা হয়েছে।
ধন্যবাদ সবাইকে আমার আজকের পোস্ট পড়ার জন্য।

